11/07/2026
বিএনসিসি সেন্ট্রাল ক্যাম্পিং ২০২৬-এর ০৩ নং সেন্ট্রাল ক্যাম্পে অংশ নেওয়া ক্যাডেটদের সেনাপ্রধানের বিশেষ প্রণোদনা স্বরূপ কক্সবাজার ভ্রমণ।
ঢাকা, সাভার ক্যান্টনমেন্টের অদূরে অবস্থিত বাইপাইলে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হওয়া সেন্ট্রাল ক্যাম্পিং ২০২৫/২৬ (০৩ সেনাবাহিনী)-এ সারাদেশের ৫৬০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত মোট ৫৯৫ জন ক্যাডেট অংশগ্রহণ করে। উক্ত ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত সেনাবাহিনী প্রধান, জেনারেল ওয়াকার স্যার।
সারাদেশ থেকে আসা ক্যাডেটদের চোখ ধাঁধানো আর আকর্ষণীয় কুচকাওয়াজ দেখে স্যার এতটাই অভিভূত হন যে প্রশংসায় ভাসিয়ে বলেন—"এই নিখুঁত কুচকাওয়াজ রপ্ত করতে যেখানে বাহিনীর সদস্যদের দীর্ঘ সময় লেগে যায়, আপনারা তা মাত্র সাত দিনে করে দেখিয়েছেন!"
শুধু কুচকাওয়াজই নয়, ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে দেখেও সেনাপ্রধান স্যার মুগ্ধ হন। আর এই অসাধারণ পারফরম্যান্সের উপহারস্বরূপ তিনি সেন্ট্রাল-৩ ক্যাম্পে অংশ নেওয়া ক্যাডেটদের জন্য ওনার বিশেষ প্রণোদনায় ০৩ দিনের কক্সবাজার ট্যুর অফার করেন! উল্লেখ্য ২০২৫ এর সেন্ট্রাল ক্যাম্পে অংশ ক্যাডেটদেরও তিনি কক্সবাজার ট্যুর অফার করেছিলেন।
এ এক অবিশ্বাস্য প্রাপ্তি! ক্যাডেটদের কঠোর পরিশ্রমের এর চেয়ে সুন্দর মূল্যায়ন আর হতে পারে না।
📍 শিক্ষণীয় ও বৈচিত্র্যময় কক্সবাজার সফর (০৫-০৭ জুলাই, ২০২৬)
গত ০৫ জুলাই ২০২৬, সকাল ০৬:০০ ঘটিকায় বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট থেকে ক্যাডেটদের আনন্দের এই যাত্রা শুরু হয়। ৩ দিনের এই ট্যুরে ক্যাডেটরা তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের এক দারুণ অভিজ্ঞতা লাভ করে:
⚡ মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র: মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন এবং সেখানে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন ও সঞ্চালিত হয়, সে বিষয়ে একটি বিশেষ সেশনে অংশ নেয়।
🐠 রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড: সমুদ্র তলদেশের বৈচিত্র্যময় সৃষ্টি ও রহস্য জানতে ক্যাডেটরা এই অ্যাকুয়ারিয়ামটি ঘুরে দেখে।
📑 আরআরআরসি (RRRC) অফিস: সমসাময়িক রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) কার্যালয়ে আয়োজিত একটি সেশনে ক্যাডেটরা অংশগ্রহণ করে।
⚓ ব্লু ইকোনমি সেশন: বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক আয়োজিত সমুদ্র অর্থনীতির (Blue Economy) সম্ভাবনা বিষয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশনে ক্যাডেটরা অংশ নেয়।
🌦️ আবহাওয়া অধিদপ্তর: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার অফিস পরিদর্শন করে তারা আবহাওয়ার পূর্বাভাস ও জলবায়ু পরিবর্তনের কারিগরি দিকগুলো সম্পর্কে ধারণা লাভ করে।
পরবর্তীতে একটি জমকালো 'গালা নাইট' আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন ও স্মরণীয় এই ক্যাম্পিং এবং সফরের সমাপ্তি ঘটে।
🏛️ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের গৌরবোজ্জ্বল অংশগ্রহণ
ঐতিহাসিক এই সেন্ট্রাল ক্যাম্পিং-০৩ এবং কক্সবাজার সফরে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ (GHMMC) বিএনসিসি সেনা শাখা থেকে অত্যন্ত দক্ষতার সাথে অংশগ্রহণ করেন:
১. ক্যাডেট মোহাম্মদ ইয়াসিন সিকদার
২. ক্যাডেট ফাহিম
৩. ক্যাডেট সাকিব
ক্যাডেটদের এই গৌরবময় অর্জনে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ বিএনসিসি প্লাটুন অত্যন্ত গর্বিত।
আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় চিফ অব আর্মি স্টাফ, জেনারেল ওয়াকার-উজ-জামান স্যারের প্রতি—ক্যাডেটদের এভাবে অনুপ্রাণিত ও মূল্যায়িত করার জন্য।
ধন্যবাদ ও শুভকামনা রইলো প্রিয় বিএনসিসি পরিবারের প্রতি! 🤝🦅
— মিডিয়া উইং
বিএনসিসি সেনা শাখা, জিএইচএমএমসি (GHMMC)