Bureau of Manpower Employment and Training- BMET

Bureau of Manpower Employment and Training- BMET Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bureau of Manpower Employment and Training- BMET, Public & Government Service, 89/2, Kakrail, Dhaka.
(3)

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়ে এর কর্মযাত্রা শুরু করে। বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসী কর্মীর সুরক্ষা বিএমইটি’র প্রধান লক্ষ্য।

24/09/2026
24/09/2026
কুমিল্লায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হল *রেমিট্যান্স উৎসব ২০২৬*তারিখ : ১৯ /০৯/২০২৬ খ্রিস্টাব্দ প্রধান অতিথি...
24/09/2026

কুমিল্লায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হল *রেমিট্যান্স উৎসব ২০২৬*
তারিখ : ১৯ /০৯/২০২৬ খ্রিস্টাব্দ
প্রধান অতিথি হিসেবে ছিলেন মান্যবর জেলা প্রশাসক
বিশেষ অতিথি হিসেবে ছিলেন নগর প্রশাসক মহোদয়।

🇧🇩 গোপালগঞ্জ টিটিসি পরিদর্শনে মাননীয় প্রতিমন্ত্রীগত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্...
24/09/2026

🇧🇩 গোপালগঞ্জ টিটিসি পরিদর্শনে মাননীয় প্রতিমন্ত্রী

গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) পরিদর্শন করেন।

মাননীয় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে গোপালগঞ্জ TTC, টুঙ্গিপাড়া এবং DEMO পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

পরিদর্শনকালে তিনি কারিগরি প্রশিক্ষণের মানোন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং নিরাপদ ও সুশৃঙ্খল বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিতকরণে TTC ও DEMO-এর কার্যক্রম সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা ও ফলপ্রসূ বক্তব্য প্রদান করেন।

মাননীয় প্রতিমন্ত্রীর মূল্যবান দিকনির্দেশনা সংশ্লিষ্ট সকলের কর্মপ্রেরণা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দক্ষতা উন্নয়ন • নিরাপদ অভিবাসন • সুশৃঙ্খল বৈদেশিক কর্মসংস্থান

সৌদি আরবে চাকরি নিয়ে যাবার ক্ষেত্রে জেনে নিন
23/09/2026

সৌদি আরবে চাকরি নিয়ে যাবার ক্ষেত্রে জেনে নিন

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও), ফেনী-এর উদ্যোগে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনীতে বিভিন্ন ...
23/09/2026

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও), ফেনী-এর উদ্যোগে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনীতে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের নিয়ে নিরাপদ ও ন্যায়সঙ্গত অভিবাসন বিষয়ক ব্রিফিং এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

জব ফেয়ারের মাধ্যমে দক্ষ কর্মী নিয়োগগত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিএমইটি 'র অধীন ঢাকার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ ...
22/09/2026

জব ফেয়ারের মাধ্যমে দক্ষ কর্মী নিয়োগ

গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিএমইটি 'র অধীন ঢাকার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (BKTTC)- তে স্বনামধন্য প্রতিষ্ঠান Navana Furniture-এর উদ্যোগে দক্ষ কর্মী নিয়োগের লক্ষ্যে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

লেদ মেশিন অপারেটর ও ওয়েল্ডার পদে দক্ষ জনবল বাছাইয়ের লক্ষ্যে আয়োজিত এ জব ফেয়ারে প্রশিক্ষিত ও আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন।

সাক্ষাৎকার শেষে যোগ্যতার ভিত্তিতে মোট ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। 🎯

দক্ষ জনশক্তি তৈরি, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী জনবল সংযুক্ত করতে বিএমইটির এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দক্ষতা হোক কর্মসংস্থানের সেতুবন্ধন।
বিএমইটি—দক্ষ জনশক্তি, সমৃদ্ধ বাংলাদেশ।

সর্বসাধারণের অবগতির জন্য
22/09/2026

সর্বসাধারণের অবগতির জন্য

বিএমইটিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতআজ ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি)-এর মাসিক সমন্বয় সভা অ...
22/09/2026

বিএমইটিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আজ ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি)-এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএমইটির মহাপরিচালক জনাব জামিল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএমইটির সংশ্লিষ্ট কর্মকর্তা, ঢাকাস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (ডিইএমও) কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সভায় বিএমইটির লক্ষ্যমাত্রাভিত্তিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। এসময় কার্যক্রমের গতি ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতি নির্ধারিত লক্ষ্যমাত্রা যথাসময়ে অর্জন এবং মাঠপর্যায়ে কার্যক্রমের আরও সমন্বয় ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Address

89/2, Kakrail
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

9357972

Alerts

Be the first to know and let us send you an email when Bureau of Manpower Employment and Training- BMET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bureau of Manpower Employment and Training- BMET:

Shortcuts

Share