25/08/2026
*আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা ও নারী-শিশু সুরক্ষায় সরকারের এক যুগান্তকারী উদ্যোগ*
আজ ২৫ আগস্ট ২০২৬ বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এখন থেকে একটি প্রতিষ্ঠানে সেবা নিতে এসে কেউ যদি অন্য প্রতিষ্ঠানের সেবার প্রয়োজন অনুভব করেন, তাহলে সহজেই তাকে সংশ্লিষ্ট সেবায় যুক্ত করে দেওয়া যাবে। অর্থাৎ আইনগত পরামর্শ, মধ্যস্থতা, সামাজিক সুরক্ষা, নিরাপদ আশ্রয়, মনোসামাজিক সহায়তা ও পুনর্বাসন — সবকিছু এখন একসূত্রে গাঁথা।
*আজকের এই ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:*
🔸 জনাব আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি, মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
🔸 মিজ্ ফারজানা শারমীন, এমপি , মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়
🔸 জনাব মো. আসাদুজ্জামান, এমপি, মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ, অধিদপ্তরসমূহের মহাপরিচালকগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
🗣️ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি এ উদ্যোগকে বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেন এবং বলেন, কোনো সেবাগ্রহীতার প্রয়োজন একটি প্রতিষ্ঠানের বাইরে হলে তাকে সহজেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যুক্ত করা যাবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মিজ্ ফারজানা শারমীন, এমপি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে আইনগত সহায়তা অধিদপ্তরের সহযোগিতায় ভুক্তভোগী শিশুকে সামাজিক সুরক্ষা ও আইনগত সহায়তা একসঙ্গে দিয়েছে — এই সমঝোতা স্মারক এমন উদ্যোগ আরও সম্প্রসারণে সহায়তা করবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান উল্লেখ করেন, ২০টি জেলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার ফলে মামলা দায়েরের হার প্রায় ৬২ শতাংশ কমেছে। তিনি বলেন, নারী-শিশু নির্যাতন, যৌন ও পারিবারিক সহিংসতা এবং সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের জন্য আইনগত সহায়তা, চিকিৎসা, মনোসামাজিক কাউন্সেলিং ও পুনর্বাসন সেবা এখন আরও সমন্বিতভাবে পাওয়া যাবে।
আজকের এই ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের মাধ্যমে
*বিশেষভাবে উপকৃত হবেন* 👇
🔹 নারী ও শিশু
🔹 প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি
🔹 নির্যাতনের শিকার ব্যক্তি
🔹 পারিবারিক সহিংসতা, যৌন সহিংসতা ও সাইবার অপরাধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি
🔹 ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠী, হিজড়া জনগোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী
📞 *জরুরি প্রয়োজনে সরাসরি কল করুন:*
👉 আইনগত সহায়তা: ১৬৬৯৯
👉 সমাজসেবা: ১০৯৮
👉 নারী ও শিশু সহায়তা: ১০৯
এই তিনটি হেল্পলাইনের মধ্যেও এখন গড়ে উঠবে সমন্বিত রেফারেল ব্যবস্থা, যাতে কেউ সেবা থেকে বঞ্চিত না হন।
রাষ্ট্রীয় সেবাকে মানুষের দোরগোড়ায় আরও সহজ, দ্রুত ও কার্যকর করে তুলতে সরকারের এই অনন্য উদ্যোগ 🇧🇩
ায়তা #বাংলাদেশ_আইনগত_সহায়তা_অধিদপ্তর #নারী_ও_শিশু_সুরক্ষা #সামাজিক_সুরক্ষা