Bangladesh Betar News

Bangladesh Betar News Official Page of Bangladesh Betar News
Only state Owned Radio. Please like and share our page and the associated YouTube channel.
(3)

দেশের সর্ববৃহৎ গণমাধ্যম ও একমাত্র সরকারি বেতার সম্প্রচার সংস্থা বাংলাদেশ বেতারের বার্তা বিভাগ আপনাকে স্বাগত জানাচ্ছে।
আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালে সকল মুক্তিযোদ্ধা তথা দেশের আপামর জনতাকে উদ্দীপনা যোগানো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ধারণ ও লালন করে চলেছে বাংলাদেশ বেতারের প্রাণকেন্দ্র এই বার্তা বিভাগ।
এই বিভাগের মূল কর্মতৎপরতা কেন্দ্রীয় বার্তা সংস্থাকে ঘিরে। এছাড়াও রয়েছে মনি

টরিং পরিদপ্তর এবং দেশব্যাপী ১৪টি আঞ্চলিক বার্তা সংস্থা। দিনের শুরু থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত প্রতি ঘণ্টায় কেন্দ্রীয় বার্তা সংস্থা থেকে প্রচারিত হয় দেশ-বিদেশের সর্বসাম্প্রতিক খবর, মতামত, প্রতিবেদন, সাক্ষাৎকার, খেলার খবর ও আবহাওয়াবার্তাসহ বিভিন্ন তথ্যমূলক সংবাদ। রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, নারী উন্নয়ন, সামাজিক সুরক্ষা, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও মেগা প্রকল্প, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন এবং কোভিড-১৯ মোকাবেলার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে বার্তা বিভাগের যাবতীয় পরিবেশনায়। রেডিও সেটে অথবা আপনার মোবাইল ফোনের রেডিওতে এফএম ১০০, ৯২, ১০৪ বা ৮৮.৮ মেগাহার্টসে টিউন করে খুব সহজেই আপনি আমাদের সংবাদ শুনতে পারেন।
তাছাড়া বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে আপনার স্মার্টফোনেও শুনতে পারেন বেতারের সংবাদ। আমাদের সকাল সাতটা এবং রাত সাড়ে আটটার ২০-মিনিটব্যাপী জনপ্রিয় প্রাইমটাইম বুলেটিন দেশের বেসরকারি এফএম রেডিও স্টেশনগুলোও রিলে করছে। বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের সঙ্গে আপনার যোগাযোগকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হয়েছে এই ফেইসবুক পেইজ, যা আমাদের পরিবেশনাগুলো আপনার সুবিধামত সময়ে উপভোগের সুযোগ করে দিয়েছে। কাজেই, যখন যেখানে যেভাবেই থাকুন না কেন, আপনার প্রয়োজনীয় কাজটি করতে করতেই শুনে নিন দেশ-বিদেশের সর্বশেষ খবর, সবার চেয়ে এক ধাপ এগিয়ে থাকুন তথ্যপ্রবাহের এই যুগে।
সবসময় আমাদের সঙ্গে থাকতে অনুগ্রহ করে আমাদের ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
Welcome to the official page of the News Wing of Bangladesh Betar, the country’s largest mass media and the only government radio broadcaster. The News wing is the heart of Bangladesh Betar, bearing the legacy of Shadhin Bangla Betar Kendra, which played a vital role in inspiring our Liberation Warriors. The wing comprises Central News Organisation, the Monitoring Directorate and several Regional News Organisations across the country. Starting from daybreak, the Central News Organisation of Bangladesh Betar provides you with the latest news from home and abroad, reports, reviews, interviews, sports, weather and other information every hour till almost midnight. Latest topics on politics, economy, trade and commerce, education, health, sports, women development, social safety, various development plans and mega projects of the government, celebration of Mujib Borsho and the Golden Jubilee of Independence, as well as measures to tackle the Covid-19 pandemic are highlighted in these bulletins. You can easily access our news bulletins by tuning to FM 106, 92, 104 or 88.8 Mhz on your listening device. Besides, you can also download the official app of Bangladesh Betar to listen to our news bulletins through your smartphones. Our 20 minute primetime bulletins at 7 am and 8:30 pm are so popular that all the private FM radio stations across the country relay those bulletins for your convenience. And now this page allows you to enjoy our bulletins at greater ease by keeping you updated round the clock. So wherever you are, whatever you do, or whenever you can, move a step ahead in the age of information by tuning to Bangladesh Betar News while remaining fully engaged in your own work.

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবি...
04/08/2026

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে।

আজ ( ৪ আগস্ট, ) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর বিবর্তনমূলক প্রক্রিয়ায় যেসব গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সংবিধান সংশোধনের মাধ্যমে সেগুলো ধারণ করা হবে। এজন্য সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে।

তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে অন্তর্ভুক্তির জন্য পাঁচজন সদস্যের নাম এখনো পাওয়া যায়নি। তবে তারা নাম দিলে তা গ্রহণ করা হবে এবং তাদের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া সংসদের ভেতরে ও বাইরে থাকা সব বিরোধী দল এবং সদস্যদের মতামত গ্রহণে কমিটি উন্মুক্ত থাকবে। কেউ সভায় উপস্থিত হয়ে কিংবা লিখিতভাবে মতামত দিলেও তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে

জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জুলাই শহীদ পরিবারের ...
04/08/2026

জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী, সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত গ্রহণ করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ ( ৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ২০২৫-এর আলোকে সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ কমিটি গঠন করেছে। কমিটি সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে থেকে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে।

দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে সৃষ্ট বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে আশা প্রকাশ...
04/08/2026

দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে সৃষ্ট বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

তিনি বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনালের কার্যক্রমে দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে।

তবে টার্মিনালটির কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক হলে গ্যাসের সংকটও পর্যায়ক্রমে কমে আসবে এবং বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি ঘটবে।

আজ (৪ আগস্ট,) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে তথ্য উপদেষ্টা এ আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

প্রচণ্ড গরমের মধ্যে এই পরিস্থিতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সরকার নাগরিকদের দুর্ভোগ সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে সাভারে প্রস্তুত থাকা ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটি...
04/08/2026

জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে সাভারে প্রস্তুত থাকা ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

একই সাথে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানকে (নিপসম) মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ম্যানেজমেন্ট ট্রেনিং দেওয়ার নির্দেশনা দেন তিনি।

আজ ( ৪ আগস্ট,) সকালে মহাখালীর নিপসম অডিটরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি প্রাথমিক স্বাস্থ্যসেবায় এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় কীভাবে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে পৌঁছানো যায়, সেটির ওপর।

রাজবাড়ী জেলার অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের ২০ সদস্যের একটি প্রশিক্ষণার্থী দল মঙ্গলবার দিবাগত রাতে চীনের উদ্দেশ্যে ঢ...
04/08/2026

রাজবাড়ী জেলার অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের ২০ সদস্যের একটি প্রশিক্ষণার্থী দল মঙ্গলবার দিবাগত রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।

২০ সদস্যের এই দলে জেলার ১৩ জন ছেলে ও ৫ জন মেয়ে প্রশিক্ষণার্থী এবং ২ জন শিক্ষক রয়েছেন।

এ উপলক্ষে আজ (৪ আগস্ট) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে অন্তত ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্য...
04/08/2026

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে অন্তত ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বন্দর দিয়ে প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ করে। প্রতি ট্রাকে ৯ থেকে ১০ মেট্রিক টন পর্যন্ত কাঁচা মরিচ ছিল। আমদানি এভাবে অব্যাহত থাকলে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির বিষয়টি বাসস’কে নিশ্চিত করে ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সোমবার ভোমরা স্থলবন্দর দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে আমদানিকারকরা এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করেছেন।

ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গত ২ আগস্ট ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে ব্যবসায়ীদের এমন তথ্য জানানো হয়।

04/08/2026
04/08/2026

বিকেল পাঁচটার ইংরেজি সংবাদ। তারিখঃ০৪-০৮-২০২৬

04/08/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি।
(৪ আগস্ট, ২০২৬) #বাংলাদেশ

04/08/2026

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বর্তমান কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার।
(৪ আগস্ট, ২০২৬) #বাংলাদেশ

Address

31, Syed Mahbub Morshed Sarani, Agargoan
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Betar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Betar News:

Shortcuts

Share