28/07/2026
অদ্য ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, এয়ারপোর্ট (১৩) এপিবিএন, উত্তরা, ঢাকা-এর কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) জনাব মোঃ বশির আহমেদ মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সকল সদস্যকে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
সভায় এয়ারপোর্টে দায়িত্বরত অবস্থায় গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের মাধ্যমে ইউনিটের সুনাম অর্জনকারী এবং অর্পিত দায়িত্ব সফলভাবে পালনকারী সদস্যদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভা শেষে কমান্ডিং অফিসার মহোদয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এমটি শাখা, ইউনিটের সরকারি যানবাহন, ফোর্সের মেস, ক্যান্টিন, সেলুন ও রেশন স্টোরসহ বিভিন্ন শাখা পরিদর্শন ও তদারকি করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।