Armed Police Battalion - APBn

Directions Website

Armed Police Battalion - APBn Armed Police Battalion-APBn is one of the law & order enforcing agencies of Bangladesh.

১৯৭৬ সালে ৯ ব্যাটালিয়নের একটি রিজার্ভ বাহিনী গঠন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন নাম দেয়া হয়। বর্তমানে এই ব্যাটালিয়নের তত্ত্ববধায়ক হিসেবে একজন এডিশনাল আইজি আইজিপিকে সাহায্য করেন। নদী পথের জন্য একটি রিভার ব্যাটালিয়ন এবং কেবল নারী সদস্যদের নিয়ে একটি নারী ব্যাটালিয়নও আছে। তাছাড়া ভিভিআইপি প্রটেকশনের জন্য নবগঠিত দুইটি বিশেষায়িত স্প্যাশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন(এসপিবিএন) সহ সব মিলিয়ে বর্তমানে মোট ১৩ টি ব্যাটালিয়ন রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের। নদীপথ বা দূর্গম পার্বত্য অঞ্চলসহ সব জায়গাতেই পুলিশের এই ব্যাটালিয়নগুলো কাজ করছে।
প্রতিটি ব্যাটালিয়নে পাঁচটি কোম্পানী থাকে, আর প্রতিটি কোম্পানী ৩ টি প্লাটুনে বিভক্ত। প্রত্যেক ব্যাটালিয়নে সব মিলিয়ে ৬৪৭ জন পুলিশ সদস্য থাকেন।

দায়িত্বঃ
১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশের মাধ্যমে এই ব্যাটালিয়নকে যেসব দায়িত্ব দেয়া হয়েছে:
ক) অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা।
খ) বেআইনী অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক প্রভৃতি উদ্ধার।
গ) সশস্ত্র অপরাধী চক্র গ্রেফতার।
ঘ) আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য ইউনিটকে সহায়তা প্রদান।
ঙ) বিভিন্ন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত নিরাপত্তা সংক্রান্ত যে কোন কাজ।

সাফল্যঃ
প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দেখিয়ে আসছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দেয়া, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেমন নির্বাচন আয়োজন, ভিআইপি নিরাপত্তা দেয়া প্রভৃতি দায়িত্ব পালনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সুনাম কুড়িয়েছ। বিভিন্ন আন্ত: ইউনিট ক্রীড়া প্রতিযোগিতায়ও এই বিভাগের সাফল্য রয়েছে। এছাড়া ২০১০ সালের জুন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার সার্বিক দায়িত্ব নেবার পর থেকে সেখানকার অপরাধ নিয়ন্ত্রণ এবং যাত্রী হয়রানি রোধে বিশেষ ভূমিকা রাখেছে।


আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিভিন্ন ইউনিটের প্রধান কর্মকর্তাগণের সাথে যোগাযোগঃ

ইউনিট ও প্রধান কর্মকর্তাগণ মোবাইল ফোন অফিস ফ্যাক্স
ডিআইজি, এপিবিএন, উত্তরা, ঢাকা ০১৭১৩-৩৭৪৪৫৮ ০২-৮৯৩২০২২ ০২-৮৯১১১৪৮
পিএঃ ০২-৮৯১১১২০
অধিনায়ক, ১ এপিবিএন, উত্তরা, ঢাকা ০১৭১৩-৩৭৪৪৬৭ ০২-৮৯৫৩০২৬১ ০২-৮৯৫৩০৬১
অধিনায়ক, ২ এপিবিএন, মুক্তাগাছা ০১৭১৩-৩৭৪৪৬৬ ০৯০২৮-৭৫৩৪৪ ০৯০২৮-৭৫২০১
অধিনায়ক, ৩ এপিবিএন, খুলনা ০১৭১৩-৩৭৪৪৬২ ০৪১-৭৮৫৪২২
০৪১-৭৮৬১৬২ ০৪১৪-৭৮৫২৮৪
অধিনায়ক, ৪ এপিবিএন, বগুড়া ০১৭১৩-৩৭৪৪৬৩ ০৫১-৬৭৯১০ ০৫১-৬০২৫০
অধিনায়ক, ৫ এপিবিএন, উত্তরা, ঢাকা ০১৭১৩-৩৭৪৪৬৮ ০২-৮৯১১৩১১৪
০২-৮৯১৪৩২৫ ৮৯১৪২৬৭
অধিনায়ক, ৬এপিবিএন, বরিশাল ০১৭১৩-৩৭৪৪৬৫ ০৪৩১-৭১৬৮২ ০৪৩১-৭১৬৮৪
অধিনায়ক, ৭ এপিবিএন, উত্তরা, ঢাকা ০১৭১৩-৩৭৪৪৬৪ ০২-৭৭৮৮২০০ ০২-৭৭৮৮২০০
অধিনায়ক, ৮ এপিবিএন, উত্তরা, ঢাকা ০১৭১৩-৩৭৪৪৯৫ ০২-৮৯১১৩১৪ ০২-৮৯২১১৯৭
অধিনায়ক, ৯ এপিবিএন, চট্টগ্রাম ০১৭১৩-৩৭৪৪১ ০৩১-৬৮২০০১ ০৩১-৬৮৩০৭৬
অধিনায়ক, ১০এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ি ০১৭১৩-৩৭৪৪৬০ ০৩৭১-৬১৮৫৫ ০৩৭১-৬১৮৫৫
অধিনায়ক, ১১ এপিবিএন, উত্তরা, ঢাকা ০১৭৩০-৩৩৬১২৪ --- ---
কমান্ড্যান্ট, পিএসপিএস, বেতাবুনিয়া, রাঙ্গামাটি ০১৫৫৬-৭৭৭৭৬১ --- ---

বিশেষ কল্যাণ সভা | স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (SPBn)গত ২৯/১০/২০২৬খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৩...
30/10/2026

বিশেষ কল্যাণ সভা | স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (SPBn)
গত ২৯/১০/২০২৬খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৩.০০ ঘটিকায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (SPBn)-এর উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসিব আজিজ, বিপিএম, অতিরিক্ত আইজিপি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ। সভায় সভাপতিত্ব করেন ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, বিপিএম (সেবা), SPBn।

তিনি ইউনিটের সকল সদস্যকে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা ও উন্নয়নে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

#বিশেষকল্যাণ #বাংলাদেশপুলিশ

এপিবিএন সদস্যদের সংকট মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে ‘ক্রাইসিস রেসপন্স টিম’ প্রশিক্ষণএপিবিএন হেডকোয়ার্টার্সের তত্ত্বাবধানে এ...
27/10/2026

এপিবিএন সদস্যদের সংকট মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে ‘ক্রাইসিস রেসপন্স টিম’ প্রশিক্ষণ

এপিবিএন হেডকোয়ার্টার্সের তত্ত্বাবধানে এপিবিএনের বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যদের অংশগ্রহণে ‘ক্রাইসিস রেসপন্স টিম (CRT)’ বিষয়ক ৪ (চার) দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. হতে ২৯ অক্টোবর ২০২৬ খ্রি. পর্যন্ত এপিবিএন হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হচ্ছে।

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো সদস্যদের পেশাগত দক্ষতা, কৌশলগত সক্ষমতা, জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা।

প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও তথ্য সমন্বয়ের দায়িত্বে রয়েছেন পুলিশ সুপার (ট্রেনিং, ল’ অ্যান্ড মিডিয়া) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম। শারীরিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন পুলিশ সুপার (সহ-অধিনায়ক) জনাব শাহরিয়ার আল মামুন, ১ এপিবিএন।

দক্ষ, প্রশিক্ষিত ও যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বাহিনী গড়ে তোলার লক্ষ্যে এপিবিএনের এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

**এপিবিএন — সেবার অঙ্গীকার, পেশাদারিত্বের দৃঢ় প্রত্যয়।**

পিএসটিএস, বেতবুনিয়া, রাঙ্গামাটি’র দ্বিবার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিতঃ-[ ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. (সোমবার)]অদ্...
26/10/2026

পিএসটিএস, বেতবুনিয়া, রাঙ্গামাটি’র দ্বিবার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিতঃ-
[ ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. (সোমবার)]
অদ্য ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস), বেতবুনিয়া, রাঙ্গামাটিতে এপিবিএন প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয় পিএসটিএসের দ্বিবার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন এবং বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, দাপ্তরিক নথিপত্র এবং প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
বিশেষ কল্যাণ সভায় অতিরিক্ত আইজিপি মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও জনসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত আইজিপি মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং পিএসটিএস, বেতবুনিয়া, রাঙ্গামাটির সার্বিক কার্যক্রম, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান, পিএইচডি, ডিআইজি (প্রশাসন), এপিবিএন হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা; জনাব সরকার মোহাম্মদ কায়সার, বিপিএম, কমান্ড্যান্ট (অতিঃ ডিআইজি), পিএসটিএস, বেতবুনিয়া, রাঙ্গামাটি; জনাব আলী আহমদ খান, অতিরিক্ত ডিআইজি, ভারপ্রাপ্ত ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলা সমূহ), রাঙ্গামাটি; জনাব মোঃ নাজমুল ইসলাম, পিপিএম, অধিনায়ক (সুপারনিউমারারি অতিঃ ডিআইজি), ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি; জনাব সন্দীপ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (স্টাফ অফিসার টু অতিরিক্ত আইজিপি); জনাব মোঃ আলমগীর কবির, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, পিএসটিএস, বেতবুনিয়া, রাঙ্গামাটি; এ ছাড়া প্রতিষ্ঠানের সকল ইন্সপেক্টর, বিভিন্ন শাখার ইনচার্জ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

৮ এপিবিএন এর অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ইসলামী মাহাজের প্রধান আটক
26/10/2026

৮ এপিবিএন এর অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ইসলামী মাহাজের প্রধান আটক

এপিবিএনের সংকট মোকাবিলা সক্ষমতা জোরদারকরণএপিবিএন হেডকোয়ার্টার্সে ক্রাইসিস রেসপন্স টিমের (CRT)  সক্ষমতা, কৌশলগত দক্ষতা ও...
25/10/2026

এপিবিএনের সংকট মোকাবিলা সক্ষমতা জোরদারকরণ

এপিবিএন হেডকোয়ার্টার্সে ক্রাইসিস রেসপন্স টিমের (CRT) সক্ষমতা, কৌশলগত দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে ৪ দিনব্যাপী একটি বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ প্রশিক্ষণে পূর্বে কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যদের সমন্বয়ে দলটির দক্ষতা ও পেশাগত সক্ষমতা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে ৩ এপিবিএন, খুলনা, ৯ এপিবিএন, চট্টগ্রাম ও অতিরিক্ত ১৩ এপিবিএন ব্যাটালিয়নে ক্রাইসিস রেসপন্স টিম (CRT) গঠিত রয়েছে। পর্যায়ক্রমে এপিবিএনের সকল ব্যাটালিয়নে এ ধরনের বিশেষায়িত টিম গঠনের পরিকল্পনা রয়েছে, যা বাহিনীর সামগ্রিক সংকট মোকাবিলা সক্ষমতা, প্রস্তুতি ও কৌশলগত দক্ষতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উপলক্ষে এপিবিএনের প্রধান মহোদয় জনাব হাসিব আজিজ, বিপিএম, বিশেষায়িত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, সংকটময় পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলায় একটি দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও যেকোনো অভিযান পরিচালনায় প্রস্তুত দল গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উক্ত ব্রিফিং এ উপস্থিত ছিলেন ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিএইচডি, ঢাকাস্থ ইউনিট সমূহের সিও মহোদয় ও এপিবিএন হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

গত ১২/১০/২০২৬ খ্রি. তারিখে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবত...
21/10/2026

গত ১২/১০/২০২৬ খ্রি. তারিখে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উক্ত ফ্লাইটে আসা তিনজন যাত্রী-জনাব মোহাম্মদ হাসান, জনাব সাদিক রহমান ও মো. রাকিবের তিনটি লাগেজ চুরির বিষয়টি এয়ারলাইন্সের কর্মকর্তা জনাব ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের নজরে আসে।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওমান থেকে আগত উক্ত ফ্লাইটের যাত্রী জসিমকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত করা হয়।

এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা জনাব ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে শনাক্তকৃত যাত্রী জসিমের বিরুদ্ধে গত ২০/১০/২০২৬ খ্রি. তারিখে বিমানবন্দর থানায় দণ্ডবিধির ৩৮০ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকার মালামাল ছিল।

পরবর্তীতে এয়ারপোর্ট (১৩) এপিবিএন বিমানবন্দর থানা ও কচুয়া থানার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করে চাঁদপুরের কচুয়া থেকে মামলার আসামি জসিমকে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

APBn Headquarters Press Briefing | 19 October 2026Armed Police Battalion (APBn) Headquarters extends its sincere gratitu...
19/10/2026

APBn Headquarters Press Briefing | 19 October 2026

Armed Police Battalion (APBn) Headquarters extends its sincere gratitude to all members of the press and media for their valuable presence and cooperation at today’s press briefing. Your continued support in highlighting APBn’s achievements, operational successes, and public service initiatives plays a vital role in keeping the public informed and strengthening trust between law enforcement and the community.

We deeply appreciate your commitment to responsible journalism and for bringing our achievements to the attention of the public.

Together, we remain committed to ensuring public safety, maintaining law and order, and serving the nation with dedication and professionalism.

Inspection of the MT Section and Dengue Prevention Awareness at APBn HeadquartersThe SP (Administration), APBn Headquart...
18/10/2026

Inspection of the MT Section and Dengue Prevention Awareness at APBn Headquarters

The SP (Administration), APBn Headquarters, inspected the MT Section and raised awareness among personnel about dengue prevention, emphasizing cleanliness, eliminating stagnant water, and maintaining a healthy and safe working environment.

সীমানা পেরিয়ে মানবিকতার হাত—এপিবিএন-এর অনন্য দৃষ্টান্ত! 🇧🇩🤝🇮🇳ফেসবুক মেসেঞ্জারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ ও ...
15/10/2026

সীমানা পেরিয়ে মানবিকতার হাত—এপিবিএন-এর অনন্য দৃষ্টান্ত!
🇧🇩🤝🇮🇳

ফেসবুক মেসেঞ্জারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ ও সাইবার সহায়তায় ভারতীয় নাগরিকের হারানো Samsung S25 মোবাইল ফোন উদ্ধার করল আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn)।

📱 উদ্ধারকৃত ফোন: Samsung S25
📍 থানা: টালিগঞ্জ থানা, কলকাতা, ভারত
📝 জিডি নম্বর: ২৪৩৬

সীমান্তের ভৌগোলিক দূরত্ব মানবিকতার পথে কখনো বাধা হতে পারে না। আন্তরিকতা, পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে এপিবিএন-এর এই উদ্যোগ প্রমাণ করে—মানবিকতার কোনো সীমানা নেই। জনগণের সেবায়, মানবিকতার পাশে—এপিবিএন সবসময় অঙ্গীকারবদ্ধ। 🇧🇩

#মানবিকতার_জয়

Address

Sector-2, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Armed Police Battalion - APBn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby government services