Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh

Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh Ministry of Power, Energy & Mineral Resources (MPEMR). The peoples' Republic of Bangladesh. It has separate entities for Oil, Gas and Coal. Ltd, Sudarban Gas Co.

The MPEMR has two Divisions headed by two secretaries; Power Division is responsible for all policies and matters relating to electricity generation, transmission and distribution from conventional and non-conventional energy sources including hydro electricity. Power Sector is unbundled with generation, transmission and distribution. It has six (6) generation, one (1) transmission and five (5) di

stribution entities. Besides, Power Cell acts as its “Think Tank” provides policy supports. Sustainable Renewable Development Authority (SREDA) is the nodal agency for supporting sustainable and renewable energy development. The Energy and Mineral Resources Division deals with the Import, Distribution, Exploration, Extraction, Pricing and other policy related details of the primary fuels. The main entities that look into these issues are Bangladesh Oil, Gas and Mineral Corporation (Petrobangla), and Bangladesh Petroleum Corporation (BPC). Bangladesh Petroleum Exploration and Production Company Limited (BAPEX) is looking after exploration and extraction. The entities are the Bangladesh Gas Field Co. Ltd, Sylhet Gas Fields Ltd, Gas Transmission Co. Ltd, Titas Gas T & D Co. Ltd, Bakhrabad Gas Distribution Company Ltd, Jalalabad Gas T & D System Ltd, Pashchimanchal Gas Co. Ltd, Karnafully Gas Distribution Co. Ltd, Rupantarita Prakritic Gas Co. Ltd, Barapukuria Coal Mining Co. Ltd, Maddhyapara Granite Mining Co. Ltd. The 3 main distribution companies for Petroleum are Padma, Meghna and Jamuna. A company under Petrobangla, Bangladesh gas Fields Limited, looks after the operation of government controlled gas fields. The Gas Transmission Company Limited (GTCL) and Titas Gas Transmission & Distribution Company Limited (TGTDCL) are the gas transmission and distribution entities respectively. In the coal sector, the premier entity is the Barapukuria Coal Mine Company Limited (BCMCL), which looks after the only operational coal mine in the country. Other than these, under this division Geological Survey of Bangladesh (GSB), Bangladesh Mineral Development (BMD), Maddhyapara Granite Mining Company, Explosives Division, Bangladesh petroleum Institute and a few other entities also exist.

27/08/2026

নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশকে আলোকিত করছে।

27/08/2026

নেট মিটারিং পস্থায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৩ গুণ!

27/08/2026

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সারাদেশে নতুন উদ্যোক্তা ও সার্ভিস প্রোভাইডার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার
ঢাকা, ২৭ আগষ্ট, ২০২৬, বৃহস্পতিবার

সরকার জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে রুফটপ সোলার সম্প্রসারণ, স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং একটি কার্যকর সোলার সেবা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।
এই উদ্যোগের আওতায় জেলা ও ভৌগোলিক এলাকাভিত্তিক যোগ্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হবে, যারা স্থানীয় পর্যায়ে রুফটপ সোলারসহ নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা, বিনিয়োগ ও ব্যবসায়িক প্যাকেজ, গ্রাহকসেবা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধা প্রদান করবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাসমূহ আজ সারাদেশ একযোগে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই নতুন কাঠামোর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তরুণ, নারী উদ্যোক্তা এবং প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশগ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের প্রযুক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন করতে পারবে। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হবে। একক প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথ উদ্যোগের মাধ্যমেও আবেদন ও অংশগ্রহণের সুযোগ থাকবে, যা স্থানীয় ও নতুন উদ্যোক্তাদের অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।
উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য হলো রুফটপ সোলার খাতকে শুধু কয়েকটি বড় প্রতিষ্ঠান বা শহরকেন্দ্রিক ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি অঞ্চলে সম্প্রসারণ করা। এর মাধ্যমে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সাশ্রয়ী ও উদ্ভাবনী বিনিয়োগ ও সেবা প্যাকেজ তৈরির পাশাপাশি সার্ভিস প্রোভাইডারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে।
এছাড়া, সরকার রুফটপ সোলারে বিনিয়োগ উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সহজ ও স্বল্পসুদে অর্থায়ন এবং নতুন ও উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ অর্থায়নের সুযোগ সম্প্রসারণের বিষয়েও কাজ করছে। বিশেষভাবে গ্রামীণ ও অপেক্ষাকৃত দূরবর্তী এলাকার গ্রাহক ও উদ্যোক্তাদের এই উদ্যোগে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রুফটপ সোলার থেকে ৫,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই কৌশলপত্রের মূল লক্ষ্য হলো নিরাপদ, সাশ্রয়ী, টেকসই ও নিম্ন-কার্বন জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং জলবায়ু-সহনশীল উন্নয়নকে এগিয়ে নেওয়া। এই লক্ষ্য অর্জনে সারাদেশে দক্ষ জনবল, স্থানীয় উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং কার্যকর সেবা নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকার প্রত্যাশা করে যে, এই উদ্যোগের মাধ্যমে রুফটপ সোলার দেশের জ্বালানি রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, স্থানীয় বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের একটি নতুন ক্ষেত্র হিসেবে বিকশিত হবে। পঞ্চগড় থেকে পটুয়াখালী এবং কুড়িগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দেশের সকল অঞ্চলের ব্যবসায়ী, তরুণ ও নারী উদ্যোক্তাকে নবায়নযোগ্য জ্বালানির এই ক্রমবর্ধমান বাজারের সঙ্গে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।
---
বিদ্যুৎ বিভাগ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

26/08/2026
17/08/2026
12/08/2026

শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় পুন:নির্ধারণ করেছে সরকার -

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে অদ্য ১২ আগস্ট ২০২৬ তারিখ হতে শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত খোলা রাখার নতুন সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গৃহীত সিদ্ধান্ত মোতাবেক শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত খোলা থাকবে, সকল আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭:০০ টার মধ্যে বন্ধ করতে হবে এবং সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। সকল মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে।
তবে কাঁচাবাজার বা খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এর আওতার বাইরে থাকবে।

---
বিদ্যুৎ বিভাগ

08/08/2026

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে জ্বালানি বিভাগের বক্তব্য

ঢাকা, ৮ আগস্ট ২০২৬ শনিবার —

দেশে নিরবিছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রস্তাবিত নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও নিরবিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। এ ছাড়াও একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে ব্যবহার করা, এই নীতিমালার লক্ষ্য। জ্বালানি খাত সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণ করে নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে। কাজেই এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।
সম্প্রতি প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনুমান নির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।
---

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ

Address

Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88029551261

Alerts

Be the first to know and let us send you an email when Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh:

Shortcuts

Share