Jatiyo Party

Jatiyo Party The Jatiyo Party is a political party in Bangladesh established by President Hussain Muhammad Ershad

The Jatiya Party is a conservative political party in Bangladesh. The current Chairperson of party is Barrister Anisul Islam Mahmud On 9 August 2025.

06/09/2026
সংবাদ বিজ্ঞপ্তিউন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদ...
06/09/2026

সংবাদ বিজ্ঞপ্তি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার

ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬:

জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তাঁর সঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী বেগম নাসরিন জাহান রতনাও সিঙ্গাপুর গেছেন।

আজ রবিবার সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এবিএম রুহুল আমিন হাওলাদার গত মে মাসে হৃদ্‌যন্ত্রের সমস্যাজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে, তাঁর সহধর্মিণী বেগম নাসরিন জাহান রতনা দীর্ঘদিন ধরে কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন।

দুজনেই দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য তাঁরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল (NUH)-এ চিকিৎসা নেবেন।

সিঙ্গাপুর সফরে তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার ফারা ফিজা বিনতে আমিন, সানাম, ফয়সাল কাদের ও আয়মান। এছাড়া ব্যক্তিগত সহকারী মো. ইউনুছ হাওলাদারও তাঁদের সঙ্গে রয়েছেন।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও তাঁর সহধর্মিণীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।

বার্তা প্রেরক

এম এ রাজ্জাক খান
দফতর সম্পাদক
জাতীয় পার্টি
০১৭১২৫৮৩৬৬৪

শোক সংবাদ    ঢাকা মহানগর উত্তর ক্যান্টনমেন্ট থানা জাতীয় পার্টির সভাপতি ইব্রাহীমের মৃত্যুতে-জাতীয় পার্টির চেয়ারম্যান ও...
05/09/2026

শোক সংবাদ

ঢাকা মহানগর উত্তর ক্যান্টনমেন্ট থানা জাতীয় পার্টির সভাপতি ইব্রাহীমের মৃত্যুতে-জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের শোক:

ঢাকা | শনিবার , ৫ অগাস্ট ২০২৬:

ঢাকা মহানগর উত্তর ক্যান্টনমেন্ট থানা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য, অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ ইব্রাহিম (৬৭)শনিবার সকাল আনুমানিক সময় সকাল ৯: ০০ ঘটিকায় সম্মিলিত সামরিক(সি এম এইচ ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক শোকবার্তায় মোঃ ইব্রাহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মোহাম্মদ ইব্রাহিম এরশাদ মুক্তি আন্দোলনের রাজপথের নির্ভীক ও সাহসী সৈনিক এবং জাতীয় পার্টির নিবেদিত একজন সাংগঠনিক নেতা ছিলেন। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টির সকল কর্মকান্ডে সংশ্লিষ্ট ছিলেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও গুণগ্ৰহি রেখে গেছেন।

মহুমের নামাজের জানাজা বাদ জোহর মাটিকাটা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এম এ রাজ্জাক খান
দফতর সম্পাদক, জাতীয় পার্টি
মোবাইল: ০১৭১২-৫৮৩৬৬৪

সংবাদ বিজ্ঞপ্তি শুভ জন্মাষ্টমী: সত্য, ন্যায় ও মানবতার পথে চলার আহ্বান জাতীয় পার্টির ঢাকা- বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০...
03/09/2026

সংবাদ বিজ্ঞপ্তি

শুভ জন্মাষ্টমী: সত্য, ন্যায় ও মানবতার পথে চলার আহ্বান জাতীয় পার্টির
ঢাকা- বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬:

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)
এক যৌথ বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। এ দিনটি সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণের আদর্শ ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যই এ দেশের ঐতিহ্য। শুভ জন্মাষ্টমীর শিক্ষা আমাদের সমাজে অসাম্প্রদায়িক চেতনা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করুক এটাই প্রত্যাশা।

জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, শুভ জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার বার্তা বহন করে। শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন থেকে মানবকল্যাণ, শান্তি ও ন্যায়ের শিক্ষা গ্রহণ করতে হবে।

তাঁরা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

জাতীয় পার্টির দুই নেতা শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বার্তা প্রেরক
এম এ রাজ্জাক খান
দফতর সম্পাদক, জাতীয় পার্টি।
০১৭১২৫৮৩৬৬৪

আজকের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) হুসেইন মুহম্মদ এরশাদের হাতে প্রতিষ্ঠিত। রাজধানী শহর থেকে ৪৫ কিলোমিটার ...
28/08/2026

আজকের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) হুসেইন মুহম্মদ এরশাদের হাতে প্রতিষ্ঠিত। রাজধানী শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী নামক স্থানে ১৯৭৪ সালে ক্রীড়া মন্ত্রণালয় ১০০ একর জমির ওপর বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস (বিআইএস) প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিল।

সেখানেই ১৯৮৩ সালে হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়া প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন। ১৯৮৬ সালের ১৪ এপ্রিল বিকেএসপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটি এখন দেশে ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

27/08/2026

সরকারকেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে-ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চেয়ারম্যান, জাতীয় পার্টি

সংবাদ বিজ্ঞপ্তি সরকারকেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে-আনিসুল ইসলাম মাহমুদঢাকা- বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬:জাতীয় পার্টি...
27/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি

সরকারকেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে-আনিসুল ইসলাম মাহমুদ

ঢাকা- বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকারে যারা আছেন, জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। আগের সরকারের দোষ দেখিয়ে বর্তমান সরকার কোনোভাবেই নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড, চাঁদাবাজি,ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। বিচার হবে না-এমন ধারণা থেকেই অপরাধীরা একের পর এক অন্যায় করার সাহস পাচ্ছে। এ অবস্থায় অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।
একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট, দ্রব্যমূল্য এবং ব্যাংকিং খাতের নানা সমস্যার কথা তুলে ধরে এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেন, সরকার সফল হোক-এটা তারা চান আমরাও চাই । তবে দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সাধারণ মানুষ যাতে খেয়ে-পরে স্বাভাবিকভাবে বাঁচতে পারে, সরকারকে সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (২৬ অগাস্ট) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় ‘দক্ষিণায়ন’-এ ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।

সভাপতির বক্তব্যে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, গণতন্ত্রকে কার্যকর ও অর্থবহ করতে হলে শুধু সরকার নয়, বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকেই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জনগণের কথা বলার সুযোগ, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তবে এই মতপার্থক্য যেন রাজনৈতিক সংঘাত বা বিভাজনে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
দেশের স্বার্থকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা,সহনশীলতা ও সংলাপের পরিবেশ তৈরি করা খুবই জরুরি।

অনুষ্ঠানে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা ও সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. শাহজাহান, ইয়াহ ইয়া চৌধুরী, শেখ মাতলুব হোসেন লিয়ন ও নাজনীন সুলতানাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া চেয়ারম্যানের উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান সরফুদ্দিন আহমেদ শিপু ও সেকান্দার আলী সেরনিয়াবাত, সম্পাদকমণ্ডলীর সদস্য এবং যুগ্ম সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুলশান আজাদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আহসান উল্লাহ।

বার্তা প্রেরক
এম এ রাজ্জাক খান
দফতর সম্পাদক, জাতীয় পার্টি
০১৭১২৫৮৩৬৬৪

26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় ‘দক্ষিণায়ন’-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

26/08/2026

জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব ও ন্যায়ের শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় পার্টি জনগণের কল্যাণ ও দেশের স্থিতিশীলতার জন্য রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

26/08/2026

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় ‘দক্ষিণায়ন’-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা ও সুনীল শুভ রায়।

এছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. শাহজাহান, ইয়াহইয়া চৌধুরী, শেখ মাতলুব হোসেন লিয়ন ও নাজনীন সুলতানা; চেয়ারম্যানের উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী; ভাইস চেয়ারম্যান সরফুদ্দিন আহমেদ শিবু ও সেকান্দার আলী সেরনিয়াবাত।

এছাড়াও সম্পাদকমণ্ডলীর সদস্য এস এম আমিনুল ইসলাম সেলিম, সেলিমা, গোলাম মোস্তফা, আব্দুস সাত্তার, সৈয়দ সিরাজুল আরেফিন, মাসুম, নাজলুল খান, আমিনুল ইসলাম সাইদুল, আজিম গুলজার, মো. মিজানুর রহমান ও মো. জামাল হোসেন এবং যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, বজলুর রহমান মৃধা ও ইসরাফিলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুলশান আজাদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আহসান উল্লাহ।

শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম শিক্ষা। তাঁর আদর্শ অনুসরণ করে দেশে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পরমতসহিষ্ণুতা অত্যন্ত জরুরি। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সংলাপ ও সহযোগিতা প্রয়োজন। জাতীয় পার্টি সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে এবং দেশের স্থিতিশীলতা, শান্তি ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চায়।

সাম্য, মানবতা ও ভ্রাতৃত্বের সমাজ গড়ার আহ্বান

জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব ও ন্যায়ের শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় পার্টি জনগণের কল্যাণ ও দেশের স্থিতিশীলতার জন্য রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংঘাত ও বিভাজনের পরিবর্তে সংলাপ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতৃত্বকে আরও দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বার্তা প্রেরক
এম. এ. রাজ্জাক খান
দফতর সম্পাদক
জাতীয় পার্টি
মোবাইল: ০১৭১২-৫৮৩৬৬৪

Address

Jatiyo Party Central Office, Pioneer Road, 66 Kakrail, Dhaka/
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jatiyo Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jatiyo Party:

Shortcuts

Share