999 National Emergency Service

999 National Emergency Service Official page of Bangladesh National Emergency Service 999
(1)

৯৯৯ জরুরি সেবা বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার। এখান থেকে জরুরি পুলিশ, জরুরি ফায়ার সার্ভিস ও জরুরি এ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়। দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন ব্যক্তি ৯৯৯ কল করার মাধ্যমে এ সকল জরুরি সেবা গ্রহন করতে পারবেন। সর্বস্তরের নাগরিকদের জরুরি সেবা প্রদানের উদ্দেশ্য ২০১৭ সালের ১২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ এই কল সেন্টার সেবাটি চালু করে। সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু রয়েছে এ কল সেন্টার। ৯৯৯ একটি টোল ফ্রি নাম্বার। এই নাম্বারে কল করার জন্য কলারকে কোন টাকা খরচ করতে হয় না।

বর্তমানে এই কল সেন্টারে শতাধিক এজেন্ট জরুরি সেবা প্রদানে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এছাড়া পুলিশ, ফায়ার সার্ভিস এবং এ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি অন্যান্য সেবা দেওয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আপনার জরুরি কলের জন্য আমাদের প্রশিক্ষিত কল সেন্টার এজেন্টরা সদা প্রস্তুত, প্রস্তুত বাংলাদেশ পুলিশ। ভাল থাকুন, নিরাপদে থাকুন।

৯৯৯ নম্বরে ফোনকলে বিদেশী পিস্তল, রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার এক ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার রাতে ঢাকার কদমতলী থানাধীন ‍...
06/09/2026

৯৯৯ নম্বরে ফোনকলে বিদেশী পিস্তল, রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার এক

৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার রাতে ঢাকার কদমতলী থানাধীন ‍শনিরআখড়া নুরপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, কিছুক্ষণ আগে তাদের এলাকায় ব্যাপক গোলাগুলি হয়েছে। কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কদমতলী থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল পিয়াস চন্দ্র পাল এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্টদের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই কাজল ভূঁইয়া।

ঘটনাসূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে ৪/৫জন সন্ত্রাসী মোঃ আসলাম খানের (৩৮) মেসার্স লাকি ক্রোকারিজ নামে একটি দোকানে গিয়ে পিস্তল ও রিভলবার থেকে গুলি ছুঁড়তে থাকে এবং এক পর্যায়ে মোঃ আসলাম খানের ডান চোয়ালে এবং বাম হাতের বাহুতে মারাত্মকভাবে জখম হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন একজন সন্ত্রাসীকে আটক করে এবং মোঃ আসলাম খানকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে যায়।

৯৯৯ হতে সংবাদপ্রাপ্ত হয়ে কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি পিস্তল, একটি রিভলবার, ৯ রাউন্ড গুলি ও ফায়ারকৃত ৩ রাউন্ড গুলির খোসাসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করে। প্রেফতারকৃত ব্যক্তি হলেন- মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৪), পিতা মৃত- শুক্কুর আলী বেপারী, গ্রামঃ ইছাপাশা, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর। বর্তমানে- মৌচাক, সানারপাড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।

মোটরবাইক চুরি করে স্পীডবোটে পালাচ্ছিলেন দুই চোর, ৯৯৯ নম্বরে ফোনকলে বাইক উদ্ধার এবং গ্রেফতার দুইজন০৫ সেপ্টেম্বর ২০২৬ শনিব...
06/09/2026

মোটরবাইক চুরি করে স্পীডবোটে পালাচ্ছিলেন দুই চোর, ৯৯৯ নম্বরে ফোনকলে বাইক উদ্ধার এবং গ্রেফতার দুইজন

০৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার রাত ৩ ঘটিকায় ঢাকার মিরপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার ছোটভাইয়ের একটি ইয়ামাহা আর-১৫ মোটরবাইক ভোলার বোরহানউদ্দীন থেকে চুরি করে নদীপথে নিয়ে পালিয়ে যাচ্ছে।
ঘটনাসূত্রে জানা যায়, কলারের ছোট ভাই ব্যবসায়িক কাজ সেরে মোটরবাইকযোগে বাড়ি ফেরার পথে ভোলার বোরহানউদ্দিন থানার দেউলা হাজিরহাটে কবির বিশ্বাসের পরিত্যক্ত ইটের ভাটার পাশের রাস্তায় মোটরবাইক রেখে প্রাকৃতিক কাজ সারতে যান। প্রাকৃতিক কাজ সেরে দেখেন তার বাইকটি চুরি হয়ে গেছে। কলারের ছোটভাই তাকে ফোনে জানান বাইকে সংযোজিত জিপিএস ট্র্যাকারের লোকেশন অনুযায়ী বাইকটি নদীপথে বরিশাল নিয়ে যাওয়া হচ্ছিল। কলার ৯৯৯ নম্বরে ফোন করে বাইকটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। ৯৯৯ তাৎক্ষনিকভাবে কলারের ভাইয়ের সাথে যোগাযোগ করে তার থেকে প্রাপ্ত বাইকের লোকেশন অনুযায়ী বরিশাল বন্দর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মোঃ শফিকুল ইসলাম এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এসআই বীরেন চন্দ্র দাস।

৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে বরিশাল বন্দর থানার একটি দল বাইক উদ্ধার অভিযানে নামে এবং বরিশাল লাহারহাট ফেরিঘাটে স্পীডবোট থেকে নামার সময় ঢাকা মেট্রো-ল- ৬০-০০৩৭ নম্বরের একটি R15-M মোটরবাইক উদ্ধার করে এবং চুরির অভিযোগে ১.মোঃ শাকিল হোসেন (২২),পিতা- মোঃ আলমগীর এবং ২. মোঃ নিহাদ (১৯), পিতা- মোঃ হাসান, গ্রামঃ চরটিটিয়া, বোরহানউদ্দিন, ভোলা কে গ্রেফতার করে । এ সংক্রান্তে ভুক্তভোগী মোঃ সিয়াম হোসেন রনি (২১) বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।

স্বামীকে খুন করে স্ত্রী ৯৯৯ নম্বরে ফোন করে করলেন আত্মসমর্পণ ০৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২.০০ ঘটিকায়  ঢাকার সবু...
03/09/2026

স্বামীকে খুন করে স্ত্রী ৯৯৯ নম্বরে ফোন করে করলেন আত্মসমর্পণ

০৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২.০০ ঘটিকায় ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ থেকে রেহেনা আক্তার নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, আগেরদিন রাতে তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করেছেন। ৯৯৯ তাৎক্ষনিকভাবে সবুজবাগ থানাকে বিষয়টি ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল আরিফ হোসেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯- পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।

প্রাথমিকভাবে জানা যায় পারিবারিক কলহ এবং অন্য নারীদের সাথে পরকীয়ায় লিপ্ত থাকায় ক্ষিপ্ত হয়ে তিনি তার স্বামী মাহফুজুর রহমান(৪০) কে খুন করেছেন। সংবাদপ্রাপ্ত হয়ে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত রেহেনা আক্তার (৪০) কে গ্রেফতার করে। এ সংক্রান্তে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনায় ট্রাকের ভেতরে আটকে ছিলেন চালক, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সিলেট গোলাপগঞ্জ থানাধীন আলী...
03/09/2026

দুর্ঘটনায় ট্রাকের ভেতরে আটকে ছিলেন চালক, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সিলেট গোলাপগঞ্জ থানাধীন আলীনগর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, টিকরপাড়ার জায়গীরদার বাজার সংলগ্ন সিলেট টু বিয়ানীবাজার গামী সড়কে মুখোমুখি সংঘর্ষে একটা মিনি-ট্রাক ও ডাম্প-ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে একজন চালক গাড়ীর ভেতরে আটকে পড়ে আছে। কলার দ্রুত উদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯- এর কাছে অনুরোধ জানায়। ৯৯৯ তাৎক্ষনিকভাবে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও বিয়ানীবাজার থানাকে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল শিল্পী খাতুন এবং বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯- ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ আল আমিন।

সংবাদপ্রাপ্ত হয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস এবং বিয়ানীবাজার থানার উদ্ধাকারীদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকে পড়া ডাম্পট্রাক চালক আশিকুর রহমান (৪৫) কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। ফায়ার সার্ভিসের নেতৃত্বদানকারী কর্মকর্তা সাব অফিসার আকরামুল ইসলাম ৯৯৯কে এ বিষয়ে নিশ্চিত করেন।

ছাত্র বলাৎকারের অভিযোগে ৯৯৯-এ ফোনকলে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার ০২ সেপ্টেম্বর বুধবার বিকালে নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন মুস...
03/09/2026

ছাত্র বলাৎকারের অভিযোগে ৯৯৯-এ ফোনকলে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

০২ সেপ্টেম্বর বুধবার বিকালে নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন মুসলিম নগর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তাদের এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসার একজন শিক্ষক ১৭ বছরের এক ছাত্রকে বলাৎকার করার কারণে এলাকার লোকজন মারধর করে শিক্ষককে আটকে রেখেছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। ৯৯৯ থেকে তাৎক্ষনিকভাবে ফতুল্লা থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল আল আমিন এবং বিষয়টি কলার সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য্য।

ঘটনাসূত্রে জানা যায়, হাফেজি পাশ করা মাদ্রাসা ছাত্র আহাদ (১৭) ভালভাবে কোরান মুখস্ত করার জন্য এক বছর আগে উল্লেখিত মাদ্রাসায় ভর্তি হয়। গত এক বছর যাবত অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলাম ভয়-ভীতি প্রদর্শন করে ভুক্তভোগী ছাত্রকে বলাৎকার করে আসছিল। সর্বশেষ গত ৩১ আগষ্ট তারিখ রাতে অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগীকে বলাৎকার করলে সে অসুস্থ হয়ে পড়ে। তখন ছাত্রের মা সংবাদ পেয়ে তাকে চিকিৎসার জন্য বাসায় আনার পর এসব বিষয়ে জানতে পারেন এবং এলাকার লোকজন নিয়ে মাদ্রাসা ঘেরাও করলে অভিযুক্ত বলাৎকারের অভিযোগ স্বীকার করেন।

সংবাদপ্রাপ্ত হয়ে ফতুল্লা থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের সহায়তায় অভিযুক্ত মো: রফিকুল ইসলাম (২৮), পিতা মৃত- আব্দুল মান্নান , গ্রাম:বরুনদা, থানা: টঙ্গীবাড়ী, জেলা: মুন্সিগঞ্জ, বর্তমান: মুসলিম নগর তাহসিনুল কোরআন মাদ্রাসা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ সংক্রান্তে ভুক্তভোগীর মাতা বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।

Visit of the Hon’ble Addl. IGP (Telecom) to National Emergency Service 999On 1 September 2026, the Hon’ble Additional In...
02/09/2026

Visit of the Hon’ble Addl. IGP (Telecom) to National Emergency Service 999

On 1 September 2026, the Hon’ble Additional Inspector General of Police (Telecom), Bangladesh Police, Mr. Md. Moniruzzaman, visited the National Emergency Service 999 Service Centre.

During the visit, the Hon’ble Addl. IGP met with the officials and staff of 999 and exchanged views on the service’s activities and challenges. He provided necessary directives to ensure prompt, efficient, and effective emergency services to the people, particularly during critical situations.

The Hon’ble Addl. IGP was accompanied, among others, by DIG (A & F), Telecom, Mr. S.M. Fazlur Rahman.

During the visit, Chief of National Emergency Service 999, Addl. DIG Mr. Mohiul Islam, delivered a PowerPoint presentation highlighting the roles, activities, achievements, and success stories of 999.

The visit provided an important opportunity to exchange views, strengthen operational efficiency, and reaffirm the commitment of National Emergency Service 999 to serving the people of Bangladesh in their moments of need.

চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার এক ৩১ আগস্ট ২০২৬  সোমবার রাতে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রে...
01/09/2026

চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার এক

৩১ আগস্ট ২০২৬ সোমবার রাতে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন থেকে একজন নারী কলার কান্নাজড়িত স্বরে জানান তাকে ৩জন মিলে চলন্ত ট্রেনে ধর্ষন করেছে। ৯৯৯ চলন্ত ট্রেনের অবস্থান জেনে নিয়ে ট্রেনের পরবর্তী স্টপেজ পাবনার শান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি অবগত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মোঃ কাইফ শাহ এবং এ সংক্রান্তে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই তরুন কুমার আচার্য্য।

ঘটনাসূত্রে জানা যায়, কলার ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন টিকেট ছাড়া। ট্রেনের রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা বলেন। পরবর্তীতে ট্রেনের ক্যান্টিন বয় এবং আরও দুইজন মিলে সিটে বসানোর কথা বলে তাকে ক্যান্টিন বয়দের রুমে নিয়ে ধর্ষণ করে।

সংবাদপ্রাপ্ত হয়ে শান্তাহার রেলওয়ে থানার একটি দল ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে ভুক্তভোগী নারী কলার (৪৪) কে উদ্ধার করে এবং ধর্ষনের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২),পিতা- মৃত মাসুদ রানা, সাং- আব্দুলপুর, থানা- লালপুর, জেলা- নাটোরকে গ্রেফতার করে। বাকি দুইজনকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যহত আছে। এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।

ঢেউয়ে উল্টে ডুবে গেল নৌযান জীবিত উদ্ধার ৩ নিউজিল্যান্ডের নাগরিক নিখোঁজ ১নিজেদের তৈরি নৌযান নিয়ে বঙ্গোপসাগরে ঘুরছিলেন চার...
25/08/2026

ঢেউয়ে উল্টে ডুবে গেল নৌযান জীবিত উদ্ধার ৩ নিউজিল্যান্ডের নাগরিক নিখোঁজ ১

নিজেদের তৈরি নৌযান নিয়ে বঙ্গোপসাগরে ঘুরছিলেন চার নিউজিল্যান্ডের নাগরিক
২৫ আগস্ট মঙ্গলবার ২০২৬ সকালে কক্সবাজারের বঙ্গোপ্সাগরের নাজিরাটেক-সোনাদিয়া দ্বীপ মোহনা থেকে কামাল উদ্দিন নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সাগরে কিছু বিদেশী নাগরিকসহ দুইটি জোড়া লাগানো নৌযান ঢেউয়ের তোড়ে উল্টে ডুবে যাচ্ছে, বোটে নারী ও শিশু রয়েছে।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার কোস্টগার্ডের কন্ট্রোল রুম ও নৌ-পুলিশকে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল ইমরান এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্ট কোস্টগার্ডের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই হরলাল মল্লিক।

ঘটনাসূত্রে জানা যায়, একই পরিবারের চারজন নিউজিল্যান্ডের নাগরিক ১। Jhon Edward(74), ২। Bela(36) এবং তাদের দুই সন্তান ৩। Albert(16) (Missing) ও ৪।Ralph(13) তাদের নিজেদের তৈরি জোড়া নৌযানযোগে বঙ্গোপসাগরে ঘুরে বেড়াচ্ছিলেন। এক পর্যায়ে মোহনায় তীব্র ঢেউয়ের তোড়ে তাদের নৌযান উল্টে গিয়ে ডুবে যায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কোষ্টগার্ড উদ্ধারের জন্য রওনা দেয় কিন্তু তারা পৌঁছার পূর্বেই পার্শ্ববর্তী অন্যান্য নৌযান প্রথম, দ্বিতীয় ও চতুর্থজনকে জীবিত উদ্ধার করে কিন্তু তৃতীয়জন নিখোঁজ রয়েছেন। কোষ্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃতদের নিজেদের জিম্মায় নিয়ে প্রাথমিক শুশ্রূষা শেষে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নিখোঁজ আলবার্টের উদ্ধারে কোষ্টগার্ডের টীম এই রিপোর্ট লেখা পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল।

25/08/2026

ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে সাগরে ভাসছিল, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার ১৬ জেলে

২৩ আগস্ট ২০২৬ মংলা বন্দরের সন্নিকটে বঙ্গোপসাগর থেকে লোকমান নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তারা ১৬ জন বাগেরহাটের স্মরণখোলার রায়ন্দা থেকে মাছ ধরতে রওনা দিয়েছিলেন গত ১৯ আগস্ট তারিখে। দুইদিন মাছ ধরার পর ২১ আগষ্ট তারিখে তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগর নিকটবর্তী পশুর নদীতে দিশাহীন ভাসছিলেন। মোবাইল ফোন নেটওয়ার্কের বাইরে থাকায় তারা সাহায্য চাইতে পারেননি। ভাসতে ভাসতে ২৩ আগষ্ট রাতে মোবাইল নেটের আওতায় আসলে কলার ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের জন্য অনুরোধ জানান।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বাগেরহাট নৌ-পুলিশ, মংলা কোস্টগার্ড ও নৌ-বাহিনীর কন্ট্রোল রুমকে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল ফজলে রাব্বি মিয়া এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্ট কোস্টগার্ড ও নৌবাহিনীর সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মোঃ রবিউল ইসলাম।

৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ উদ্ধারে তৎপর হয় কিন্তু নেটওয়ার্কের কারণে কলারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় তাদের সঠিক অবস্থান চিহ্নিত করতে কিছুটা বিলম্ব হয়। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর নৌবাহিনী বঙ্গোপসাগর নিকটবর্তী পশুর নদী থেকে ১৬ জন জেলে এবং বিকল নৌযানটি উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।

Address

National Emergency Service, , 16 Abdul Goni Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when 999 National Emergency Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to 999 National Emergency Service:

Shortcuts

Share