Bangladesh Nationalist Party-BNP

Bangladesh Nationalist Party-BNP The Bangladesh Nationalist Party-BNP is one of the major political parties of Bangladesh

The Bangladesh Nationalist Party is one of the major political parties of Bangladesh. It was founded on 1 September 1978 by former Bangladesh President Ziaur Rahman after the Presidential election of 1978, with a view to uniting the people with nationalist ideology of the country. Ideology:

The party holds the ideology of Bangladeshi nationalism as its core concept and adopted a 19-point program

which declared that "The sovereignty and independence of Bangladesh, golden fruits of the historic liberation struggle, is our sacred trust and inviolable right". The founding manifesto of the BNP claims that the people of Bangladesh want to "...see that all-out faith and confidence in the almighty Allah, democracy, nationalism and socialism of social and economic justice are reflected in all spheres of national life". BNP and its student wing was the driving force in the 1990 uprising against the autocratic Ershad rule that culminated in the fall of the regime and the restoration of democracy in Bangladesh. Begum Khaleda Zia, who served as the party's chairperson from 1983, was elected as the first woman Prime Minister of Bangladesh. Begum Khaleda Zia is the chairperson of the party, with Tarique Rahman as the senior vice-chairman and Mirza Fakhrul Islam Alamgir as the secretary-general. And since 9 February, 2018 Tarique Rahman is the acting chairman of the party.

05/08/2026

যাঁদের সাহস পথ দেখিয়েছে, যাঁদের আত্মত্যাগ ইতিহাস গড়েছে- তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

এ সময় তিনি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

জাতীয় সংসদ ভবন, ঢাকা | ০৫ আগস্ট ২০২৬, বুধবার

05/08/2026

দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় সমাবেশ, জুলাই শহিদ পরিবার...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় সমাবেশ, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বক্তব্যে তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকারকে পতনের হুমকি দিয়ে ষড়যন্ত্রের রাজনীতি পরিচালনা করা গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশার পরিপন্থী। তিনি আরও বলেন, জাতীয় ঐক্য বিনষ্টের যেকোনো অপচেষ্টা ফ্যাসিবাদী শক্তিকে পুনরায় ষড়যন্ত্রের সুযোগ করে দিতে পারে। তাই গণতন্ত্র, রাষ্ট্র সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আজ ০৫ আগস্ট ২০২৬, বুধবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ...
05/08/2026

আজ ০৫ আগস্ট ২০২৬, বুধবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

এর আগে তিনি জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করেন।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন।এ ধরনের পরিস্থিতি তৈরি...
05/08/2026

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন।
এ ধরনের পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কি না, সেটি ভেবে দেখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা।

প্রধান অতিথি: জনাব হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম
মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

সভাপতি: ব্যারিষ্টার কায়সার কামাল, এমপি
স্পীকার (ভারপ্রাপ্ত), বাংলাদেশ জাতীয় সংসদ

সরাসরি | বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, ঢাকা | ০৫ আগস্ট ২০২৬, বুধবার

৬ই আগষ্ট, ২০২৬ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎ বার্ষিকী। ৪২ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর ...
05/08/2026

৬ই আগষ্ট, ২০২৬ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎ বার্ষিকী। ৪২ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিনটি উপলক্ষ্যে সকালে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পন, মাজার প্রাঙ্গনে তাঁর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কুরআন খতম, কুরআন খানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তাঁর উদ্যোগ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্তের নামাজের জন্য আযানের শব্দ পৌছে যায় তাঁর সমাধি স্থানে সেই মসজিদের মিনার হতে যেটি তিনি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন সকল নৌবাহিনীর সদস্যদের জন্য।

৬ই আগষ্ট উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকালে মাজারে পুস্পস্তবক অর্পন। দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ যোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে প্রয়াত নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর সকল সদস্যবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন।

দিনটি উপলক্ষ্যে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন "মাহবুব ভবন” এ কুরআন খতম, কুরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের দোয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।

এই দিনটি উপলক্ষ্যে ছিন্নমূল শিশু কিশোরদের জন্য প্রতিষ্ঠান সুরভি' তে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারী বেগম মাহবুব আলী খান 'সুরভি' প্রতিষ্ঠা করেন। বেগম মাহবুব আলী খান স্মরণ করেন যে তাঁর শ্রদ্ধেয় স্বামীর উৎসাহ ব্যতিরেকে তিনি এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সফলকাম হতে পারতেন না। রিয়ার এ্যাডমিরাল এম এ খানের পরম শ্রদ্ধেয় মাতা জুবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়ত পরবর্তীতে তাঁকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে।

এই উপলক্ষ্যে ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাউনিয়াবাদ। জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভাষনটেক ক্যান্টনমেন্ট। সনমানদি খানবাড়ি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সোনারগাঁও, নারায়নগঞ্জ।

ঢাকাস্থ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছেঃ ১) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ২) বায়তুল আমান জামে মসজিদ, ধানমন্ডি, ৩) তাকওয়া জামে মসজিদ, ৪) ঈদগাহ জামে মসজিদ, ৫) আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, ৬) মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, ৭) বায়তুল মামুর জামে মসজিদ, ৮) সোবাহানবাগ জামে মসজিদ, ৯) বায়তুল আক্সা জামে মসজিদ, ১০) ডরমেটরী জামে মসজিদ, ১১) হাইকোট মাজার মসজিদ। ১২) বাইতুল মোয়াল্লা জামে মসজিদ, ভাসানটেক, মিরপুর ১৩) বাইতুল কুরবান জামে মসজিদ, ১৪) বাইতুল মামুর জামে মসজিদ, ১৫) বাইতুল মুমিন জামে মসজিদ ১৬) বাইতুল আমান কেন্দ্রিয় জামে মসজিদ, ১৭) হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদ ১৮) বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, ১৯) বাইতুল জান্নাহ মাদানী জামে মসজিদ ২০) বাইতুল কারিম জামে মসজিদ, ২১) বাইতুল মুমিন জামে মসজিদ। ২২) বাউনিয়াবাদ বাজার জামে মসজিদ।

সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তোবারক বিতরণ করা হবে। তাছাড়া পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা কলাবাগান সিলেটে পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হবে। তাছাড়া জামেয়া ইসলামিয়, মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। সিলাম, দক্ষিণ সুরমা, সিলেট।

এ ছাড়া আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরান (রাঃ) দরগা মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ।

বৃহত্তর সিলেটবাসির উদ্যোগে হযরত শাহজালাল (রাঃ) দরগাহ মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং দক্ষিণ সুরমা বিএনপির উদ্যোগে কদমতলী জামে মসজিদে বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ।

বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল এবং ফেঞ্চুগঞ্জ বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ৬ই আগষ্ট মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর মিলাদ ও কুরআন খানি অনুষ্ঠিত হবে। এছাড়া গাবতলী লাঠিগঞ্জ অন্ধ এতিম খানায় বাদ জোহর কুরআন খানি ও দোয়া মাহফিল এর আয়োজন করা হবে।

জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্ কামাল (রাঃ) এর মাজারে এই দিনটি উপলক্ষ্যে মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ তোয়াফ দোয়া ও মদীনা শরীফে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। পবিত্র ওমরাহ্ পালনকালে তাঁর সৌভাগ্য হয়েছিল পবিত্র কা'বা ঘর ধোওয়ার সেটি নিশ্চয়ই ছিল 'পরম করুনাময় আল্লাহতালার অসীম রহমতের নিদর্শন। সেই পবিত্র কা'বা ঘর ধোওয়ার বস্তুটি আজও সুরক্ষিত আছে তাঁর স্মৃতিবিজড়িত বহু জিনিসের মাঝে।

এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই যুক্তরাজ্যেই রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান তরুন, মেধাবী নৌ অফিসার হিসেবে উচ্চতর ট্রেনিং নেন এবং সমস্ত কমনওয়েলথ দেশসমুহের অংশগ্রহণকারী অফিসার সমূহের মধ্যে কৃতিত্ব অর্জন করেন ও মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ এর পক্ষ থেকে পুরস্কৃত হন। যুক্তরাজ্যে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে সকাল ১০টা থেকে কুরআন খতম, বাদ জোহর দোয়া মাহফিল। বিকাল ৬ টায় রিজেন্ট লেক হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রেও কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ভার্জিনিয়ার দারুল হিকমাহ্ ইসলামী সেন্টার ওয়াশিংটনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নিউ ইয়ার্কের জ্যাকসন হাইটস এ ইসলামী সেন্টারেও দোয়া মাহফিল আয়োজন করা হবে। তাহাছাড়া ফ্লোরিডার ওয়েষ্ট পাম বিচ এ বাংলাদেশী কমিউনিটি মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ায় রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কুরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা গুলির মধ্যে রয়েছে মাদ্রাসা দাতো কেরামাত কুয়ালালামপুর, মাদ্রাসা তাহফিজ আমপাংজায়া, আমপাং তাহফিজ আল-মুসতাকিম রাওয়াং, সুরাউ আন-নূর জুরু মাকরজ, মাদ্রাসা পর্তুবুহান রুমাহামাল ছাহয়া তেংকু আমপাং রহিমা মাসজিদ আল হিদায়া, তামান কসুকুন, আসাস জায়া, পেনাং, মাসজিদ আল হিদায়া, তামান সুকুন, আসাস জায়া, বুকিত মারতাজাম, পেনাং মালয়েশিয়া। তাছাড়াও মাদ্রাসা তাহফিজ দারুল আকসা, পেনাং মালয়েশিয়া। সন্ধ্যায় মরহুমের কর্মময়জীবন সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বুকিত বিনতাং বাংলাদেশ মসজিদ, কুয়ালালামপুর। তাহাছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে দোয়ার আয়োজন করা হবে।

চিন-এর সাহাবি মসজিদ ইউডি পার্ক গুয়াংজু সিটি, দক্ষিণ কোরিয়ার সিউলে পুশ্চেন সংউরি মসজিদ, সিঙ্গাপুরে আংগুলিয়া জামে মসজিদ, এবং মালদ্বীপের সালমান মসজিদ সহ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত মিউজিয়ামে প্রয়াতের অসাধারন কর্মজীবনের স্মৃতিবিজড়িত বস্তুসমুহ প্রদর্শিত আছে।

কার্ডিওভাসকুলার রিসার্চ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজ সেবার উদ্দেশ্যে স্থাপিত হবে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাষ্ট এবং জনগনের মাঝে হৃদরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও এর চিকিৎসা প্রদানে ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ কার্ডিওলজি এন্ড রিসার্চ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে তাঁর জন্মভূমি সিলেটে। দুঃস্থ, অসহায় রোগীদেরকে এই প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা প্রদানেরও উদ্যোগ নেওয়া হবে।

ধন্যবাদান্তে-
১। সৈয়দা ইকবাল মান্দ বানু
২। শাহিনা খান জামান
৩। জুবাইদা রহমান
পক্ষে- পরিবার ও রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটি।

05/08/2026

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্...
05/08/2026

আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।

বর্তমান সরকার মনে করে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Address

28/1 VIP Road, Naya Paltan
Dhaka
1000

Telephone

+880248320064

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Nationalist Party-BNP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Nationalist Party-BNP:

Shortcuts

Share