Department of Fisheries, GoB

Department of Fisheries, GoB This is an officio- personal page to post my activities and others related to and aimed at Fisheries Development for Bangladesh as well as global.

https://www.facebook.com/share/1EKWNQ3Su5/
06/07/2026

https://www.facebook.com/share/1EKWNQ3Su5/

তারেক রহমানের আরো একটি যুগান্তকারী সিদ্ধান্ত।ইজারা প্রথা বাতিল করে দেশের সকল জলাশয় জেলেদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল জলাশয় ও হাওর থেকে মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালীদের দখলদারিত্ব বন্ধ করতে ইজারা প্রাথা বাতিল করার ঘোষণা দিয়েছেন।

"""জাল যার, জল তার"""এই নীতির আলোকে এখন থেকে সাধারণ মৎস্যজীবীরা বিনা বাধায় মাছ শিকার করতে পারবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, দীর্ঘদিন ধরে জেলেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। প্রভাবশালী ব্যক্তিরা হাওর ও জলাশয় দখল করে রাখতেন এবং সাধারণ মানুষকে মাছ ধরতে বাধা দিতেন। এই বৈষম্য দূর করতে এবং জেলেদের জীবন জীবিকা নির্বহের সুযোগ নিশ্চিত করতে সরকার জলাশয় ও হাওয়ার গুলো উন্মক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন ।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে, দেশের অবহেলিত জেলেদের জীবন জীবিকার মান উন্নয়নসহ তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।

Needs needed research and conservationhttps://www.facebook.com/share/p/18oFBLD4kp/
21/06/2026

Needs needed research and conservation

https://www.facebook.com/share/p/18oFBLD4kp/

আন্তর্জাতিক হর্সশু ক্র্যাব (Horseshoe Crab) দিবস ২০২৬

আজ আন্তর্জাতিক হর্সশু ক্র্যাব দিবস। এই দিনটি আমাদের এই প্রাগৈতিহাসিক, জীবন্ত জীবাশ্ম প্রজাতিটিকে রক্ষা ও সংরক্ষণের অঙ্গীকারের দিন। প্রায় ৪৫ কোটি বছর ধরে টিকে থাকা এই সামুদ্রিক জীবটি শুধু প্রকৃতির এক বিস্ময় নয়, মানব স্বাস্থ্য রক্ষায়ও বিস্ময়করভাবে গুরুত্বপূর্ণ ।

হর্সশু ক্র্যাব মানবজাতির স্বাস্থ্য সুরক্ষায় এক নীরব নায়ক। এর নীল রক্তে থাকা লিমুলাস অ্যামিবোসাইট লিসেট (LAL) মেডিকেল জগতে টিকা ও ইনজেকশন জীবাণুমুক্ত করার কাজে গুরুত্বপূর্ণ উপাদান। তবে জলবায়ু পরিবর্তন, আহরণজনিত বিনষ্ট, অসচেতনতা ও আবাসস্থল ধ্বংসের ফলে হর্সশু ক্র্যাব আজ হুমকির মুখে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র ২০২১-২২ অর্থবছর থেকে হর্সশু ক্র্যাবের উপর বিভিন্ন ধরণের গবেষণা করে যাচ্ছে। এই গবেষণার আওতায়...

- বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে হর্সশু ক্র্যাবের প্রাচুর্যতা নির্ণয়,
- প্রাকৃতিক উৎস থেকে ডিম ও স্পার্ম সংগ্রহ, এবং
- হ্যাচারি পর্যায়ে প্রাথমিক ডোমেস্টিকেশন ও ব্রিডিং ট্রায়াল পরিচালিত হয়েছে

বিশ্বে মোট ৪টি হর্সশু ক্র্যাব প্রজাতির অস্তিত্ব জানা গেলেও, বাংলাদেশ উপকূলে দুইটি প্রজাতি Tachypleus gigas ও Carcinoscorpius rotundicaudata পাওয়া গিয়েছে (Molecularly Identified)। এ ক্র‍্যাব আমাদের সমুদ্রজীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনস্টিটিউটের বিজ্ঞানীরা অত্যন্ত চ্যালেঞ্জিং পরিবেশে Recirculatory Aquaculture System (RAS) ও Smart Modified Hatching System এর মাধ্যমে ডিমের ফার্টিলাইজেশনাসহ বিভিন্ন পরীক্ষামূলক গবেষণা করেছেন। যদিও এখনো পরিপূর্ণ ব্রিডিং সফল হয়নি, তবে ভবিষ্যতে এ নিয়ে আশাবাদী সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

পাশাপাশি বিগত চার বছর যাবত এ জীবন্ত জীবাশ্মের গুরুত্ব বিবেচনা করে স্থানীয় জেলেদেরকে সংবেদনশীল ও সচেতন করে তুলতে, হর্সশু ক্র্যাবের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক সভা, প্রশিক্ষণ ও তথ্যচিত্র প্রদর্শনের উদ্যোগও ইতোমধ্যে গ্রহণ ও সম্পন্ন করা হয়েছে।

এছাড়াও উপকূলীয় অঞ্চলভিত্তিক বাসস্থান সনাক্তকরণ এর পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থাপনায় সতর্কতা, পূর্ণিমা ও অমাবস্যায় আটকে যাওয়াদের অবমুক্তকরণ এবং স্থানীদের সচেতন করাসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

হর্সশু ক্র্যাব আমাদের প্রাকৃতিক সম্পদ। আজকের দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি
এই জীবন্ত জীবাশ্মের অস্তিত্ব রক্ষায় আমরা সচেতন হব, বিজ্ঞানভিত্তিক গবেষণাকে আরও সমৃদ্ধ করব এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে একযোগে কাজ করব।

Address

Matshya Bhaban, 13, Shaheed Captain Monsur Ali Sarani, Ramna
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Department of Fisheries, GoB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share