National Skills Development Authority

National Skills Development Authority Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from National Skills Development Authority, Government Organization, Biniyog Bhaban (10th-11th floor), E-6/B, Agargaon, Sher-E-Bangla Nagar, Dhaka.

The National Skills Development Authority (NSDA), under the Prime Minister’s Office, is Bangladesh’s apex skills body- formulating policies, setting curricula, coordinating training and strengthening industry links for a globally competitive workforce. The National Skills Development Authority (NSDA), a statutory body under the Prime Minister's Office, formulates policies, sets standards, coordinates training, & strengthens industry linkages to build a skilled workforce for national and global markets.

ক্রিয়েটিভ ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানো এবং মিডিয়া খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে...
24/08/2026

ক্রিয়েটিভ ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানো এবং মিডিয়া খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সঙ্গে মিডিয়ার প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিনিধিদল।

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব ফেরদৌস আরা বেগম-এর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন ইসলামিক টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রফিক উজ্জমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ওয়াহিদা মল্লিকা জলি, স্বনামধন্য অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপা খন্দকারসহ সংশ্লিষ্ট মিডিয়ার প্রতিনিধিরা। এ সময় এনএসডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের ক্রিয়েটিভ ইকোনমির সম্ভাবনা, ক্রিয়েটিভ মিডিয়া খাতে দক্ষতা উন্নয়ন, প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিতকরণ, প্রশিক্ষণ কাঠামো প্রণয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিবর্তনশীল মিডিয়া ও বিনোদন শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় ক্রিয়েটিভ মিডিয়াকে জাতীয় দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেমের আওতায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে তরুণদের সৃজনশীল প্রতিভাকে দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়।

21/08/2026

তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

দক্ষতা থাকলে সুযোগের দরজা খুলে যায়। আর সেই সুযোগকে বাস্তব কর্মসংস্থানে রূপ দিতে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার মধ্যে সরাসরি ...
21/08/2026

দক্ষতা থাকলে সুযোগের দরজা খুলে যায়। আর সেই সুযোগকে বাস্তব কর্মসংস্থানে রূপ দিতে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার মধ্যে সরাসরি সংযোগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি ও প্রশিক্ষণ থেকে কর্মসংস্থানের পথকে আরও কার্যকর করতে প্রয়োজন সরকারি-বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ।

এই সমন্বিত উদ্যোগেরই অংশ হিসেবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’-এ প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে অংশ নেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।

শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এনএসডিএ নীতি প্রণয়নের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, শুধু চাকরি খুঁজবেন না, নিজেকে চাকরির উপযোগী করে গড়ে তুলবেন। বর্তমান শ্রমবাজারে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়; কারিগরি দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান, টিমওয়ার্ক, অ্যাডাপ্টেবিলিটি এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার- সবকিছুর সমন্বয় প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। তাদের শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ করে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের সঙ্গে যুক্ত করতে পারলে তারাই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হবে। এআই চাকরি কমিয়ে দেবে- এমন ধারণা সঠিক নয়; বরং এআই ব্যবহারের দক্ষতা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

এনএসডিএ’র কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও কারিকুলাম প্রণয়ন, প্রশিক্ষণ, দক্ষতা মূল্যায়ন ও ন্যাশনাল স্কিলস সার্টিফিকেট (এনএসসি) প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ থেকে কর্মসংস্থানের কার্যকর সংযোগ তৈরিতে কাজ করছে এনএসডিএ। কম্প্লিশান সার্টিফিকেট আর কম্পিটেন্ট সার্টিফিকেট এক নয়; কম্পিটেন্সি-ভিত্তিক জাতীয় দক্ষতা সনদ একজন ব্যক্তির বাস্তব দক্ষতার স্বীকৃতি।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করে নিজের সক্ষমতা অনুযায়ী ক্যারিয়ার গড়ে তুলতে হবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিতে হবে এবং জীবনব্যাপী শেখার মানসিকতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ শুধু অবকাঠামো দিয়ে তৈরি হবে না; তৈরি হবে দক্ষ মানুষের হাতে। আমাদের তরুণদের দক্ষতাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজি। দক্ষতাকে শিল্পের চাহিদা, প্রযুক্তি ও বৈশ্বিক শ্রমবাজারের সঙ্গে যুক্ত করতে পারলে বাংলাদেশ দক্ষ মানবসম্পদ ও দক্ষ পুঁজি রপ্তানিকারক একটি প্রতিযোগিতামূলক অর্থনীতিতে পরিণত হবে।

ফেস্টে বিভিন্ন খাতের ১০০টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং প্রায় ২ হাজার ৫০০ চাকরিপ্রার্থী অংশ নেন। প্রায় ৭৫০টি পদের বিপরীতে সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগের সুযোগ তৈরি হওয়া এ আয়োজন দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে বাস্তব সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

দক্ষতা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি এবং তরুণদের সম্ভাবনাকে বাস্তব কর্মসংস্থানে রূপ দিতে আজ বৃহস্প...
20/08/2026

দক্ষতা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি এবং তরুণদের সম্ভাবনাকে বাস্তব কর্মসংস্থানে রূপ দিতে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো 'ফ্রম স্কিল টু অপরচুনিটি' শীর্ষক চাকরি মেলা।

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে এবং চোরগউসান ফর চিলড্রেন ও এডুকো'র সহযোগিতায় আয়োজিত এ মেলায় একই প্ল্যাটফর্মে একত্রিত হন দক্ষ তরুণ, নিয়োগদাতা, শিল্পপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মো. শহিদ উজ জামান।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে।

গেস্ট অব অনারের বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, এনএসডিএ দেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থার অ্যাপেক্স বডি হিসেবে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও কর্মসংস্থানমুখী ও চাহিদাভিত্তিক করতে কাজ করছে। শিল্পের চাহিদাভিত্তিক কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও কারিকুলাম প্রণয়ন, দক্ষতা মূল্যায়ন ও সনদায়ন এবং প্রশিক্ষণ থেকে কর্মসংস্থান পর্যন্ত কার্যকর সংযোগ তৈরির মাধ্যমে একটি ডিমান্ড-ড্রিভেন স্কিলস ইকোসিস্টেম গড়ে তোলাই এনএসডিএ’র অন্যতম অগ্রাধিকার।

দক্ষতা যেন শুধু সনদে সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনায় রূপ নেয়- এ লক্ষ্যেই সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

20/08/2026
দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করতে দেশে প্রথমব...
19/08/2026

দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করতে দেশে প্রথমবারের মতো ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ এর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস) ও কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (সিএডি) প্রণয়ন কার্যক্রম সম্পন্ন করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।

চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন শিল্পখাতে চীনা ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ জনবলের বাড়তি চাহিদা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বুধবার এনএসডিএ-এর সভাকক্ষে চার (০৪) দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।

তিনি বলেন, পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নতুন ও সম্ভাবনাময় অকুপেশনে দক্ষ মানবসম্পদ তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি। চীনা ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। চীনা ভাষায় দক্ষ জনবলের চাহিদা শুধু আন্তর্জাতিক শ্রমবাজারে নয়, দেশেও রয়েছে। তাই এ অকুপেশনের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি দক্ষতার যথাযথ স্বীকৃতি ও সনদায়নের সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ)-এর লেভেল ২ ও ৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অকুপেশনের দক্ষতা কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা চাইনিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট-এইচএসকে লেভেল ১ ও ২-এর সমমানের হবে।

টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিংয়ের মাধ্যমে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অকুপেশনের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা চিহ্নিত করে এ দক্ষতা কাঠামো প্রণয়ন করা হয়েছে। আগামী ২৫ আগস্ট সিএস ও সিএডি ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়নের চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন হবে এবং পরবর্তীতে এনএসডিএ নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালুর সুযোগ তৈরি হবে।

NSDA formulating competency standards for Arabic
19/08/2026

NSDA formulating competency standards for Arabic



The National Skills Development Authority (NSDA) is formulating competency standards and a curriculum for Arabic language for the first time in Bangladesh to tap employment opportunities in the international labour market for people proficient in the language. The initiative could open up po

NSDA developing country's first competency-based Arabic language curriculum
19/08/2026

NSDA developing country's first competency-based Arabic language curriculum



DHAKA, Aug 18, 2026 (BSS) - The National Skills Development Authority (NSDA) is developing the country's first Competency Standard (CS)

Over 100 employers join nextjobz career summit
19/08/2026

Over 100 employers join nextjobz career summit



Around 2,500 job seekers participated in walk-in interviews for approximately 750 vacancies at the nextjobz Career Summit and Job Fest 2026, which brought together more than 100 employers in Dhaka. Organised by nextjobz, the day-long event was held at the Krishibid Institution in Farmgate on 18 Augu...

‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’: অংশ নিলেন হাজারো চাকরিপ্রার্থী ও শতাধিক প্রতিষ্ঠান
19/08/2026

‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’: অংশ নিলেন হাজারো চাকরিপ্রার্থী ও শতাধিক প্রতিষ্ঠান



নাজনীন কাউসার চৌধুরী বলেন, বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি করা আমাদের জন্য অ....

Address

Biniyog Bhaban (10th-11th Floor), E-6/B, Agargaon, Sher-E-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when National Skills Development Authority posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Skills Development Authority:

Shortcuts

Share