08/08/2026
ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে নগরজুড়ে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
শনিবার সকাল থেকে তিনি নগরীর বাস্তহারা কলোনি ও আশপাশ এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার ও শেখ মো: মাদুস করিম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।