Khulna Metropolitan Police -KMP

Khulna Metropolitan Police -KMP This is an official page of Khulna Metropolitan Police (KMP). Our aim is to bridge with people.
(4)

Khulna Metropolitan Police (KMP), covering a total land area of 70 sq km, came into force on 1st July, 1986. Thirty one wards of Khulna City Corporation and its there unions fall under its jurisdiction. Khulna Metropolitan Police (KMP) consists of 8 Police stations -- Khulna Sadar, Sonadangha, Khalishpur, Daulatpur, Khanjahan Ali, Labanchora, Horintana and Aranghata PS. Khulna city, which was once

known as safe heaven for different terrorist organizations, has become a safe city now by dint of active and smooth functioning of Khulna Metropolitan police.

06/08/2026

সন্ত্রাসী গ্রেপ্তার সংক্রান্তে কেএমপি গোয়েন্দা বিভাগ কতৃক প্রেস ব্রিফিং

"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” আলোচনা সভায় কমিশনার কেএমপিঃ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে অদ্...
05/08/2026

"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” আলোচনা সভায় কমিশনার কেএমপিঃ

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে অদ্য বেলা ১১ ঘটিকায় বিভাগীয় ও জেলা প্রশাসন, খুলনার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার, আহত এবং জুলাই যোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস কে আজিজুল বারী, মাননীয় সংসদ সদস্য, খুলনা-৪ এবং অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদুর রহমান, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা।

পুলিশ কমিশনার মহোদয় ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস স্মরণে আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ ও সামনে থাকা শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং অকুতোভয় জুলাই যোদ্ধাগণ, সকলকে আন্তরিক সম্মান প্রদর্শন ও রক্তিম সালাম জানান, একইসাথে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

কেএমপি কমিশনার মহোদয় আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলো তিনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের সাহস, আত্মত্যাগ ও দৃঢ় অঙ্গীকার ছিল অসাধারণ। সে সময় নিরীহ মানুষের প্রাণহানির মতো হৃদয়বিদারক ঘটনাও তিনি প্রত্যক্ষ করেছেন, যা তাঁকে গভীরভাবে মর্মাহত করে। অসংখ্য শহীদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের ত্যাগ-তিতিক্ষার বিনিময়েই আজকের এই মুক্ত পরিবেশ অর্জিত হয়েছে, যা কখনোই বিস্মৃত হওয়ার নয়।

"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যেকে হৃদয়ে ধারণ করে তিনি আরও বলেন, খুলনা মহানগরে দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। নগরবাসীর সম্মিলিত সহযোগিতায় খুলনাকে আরও সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ নগর হিসেবে গড়ে তুলতে খুলনা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব শফিকুল আলম তুহিন,পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি), জনাব মনিরুজ্জামান মনি, চেয়ারম্যান, খুলনা ওয়াসা, জনাব মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের জনসাধারণ।

জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলিঃ কেএমপিঅদ্য ০৫ আগস্ট ২০২৬ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় নগরীর শিববাড়ি মোড়ে শহিদ ...
05/08/2026

জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলিঃ কেএমপি

অদ্য ০৫ আগস্ট ২০২৬ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় নগরীর শিববাড়ি মোড়ে শহিদ স্মৃতিস্তম্ভে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান মহোদয়।

পুলিশ কমিশনার মহোদয়ের এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শান্তি, ন্যায় মানবিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশ ও জাতির প্রতি কেএমপি’র অঙ্গীকারবদ্ধতা প্রকাশিত হয়েছে। স্বাধীনতা, ন্যায়, অধিকার ও গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাঁদের অম্লান স্মৃতি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের আত্মদান আমাদের অনুপ্রেরণা, তাঁদের আদর্শ আমাদের এগিয়ে চলার প্রেরণা।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত), এছাড়াও কেএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দায়িত্বে দৃঢ়তা, সেবায় অঙ্গীকারঃ কেএমপিঅদ্য ০৩ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ...
03/08/2026

দায়িত্বে দৃঢ়তা, সেবায় অঙ্গীকারঃ কেএমপি

অদ্য ০৩ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সদ্য যোগদানকৃত খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিশনার খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে নির্দেশ প্রদান করেন। উক্ত সভায় নির্দেশনা প্রদানকালে তিনি স্পষ্টভাবে জানান, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে তিনি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গ্র্যান্ড কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত: কেএমপিখুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ০১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘট...
01/08/2026

গ্র্যান্ড কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ০১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় কেএমপি পুলিশ লাইন্স ড্রিলশেডে গ্র্যান্ড কল্যাণ সভা ও এক সুশৃঙ্খল, বর্ণিল ও হৃদয় ছোঁয়া অনুষ্ঠানের মাধ্যমে কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এঁর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি কর্মস্থল কিছু স্মৃতি, কিছু অর্জন এবং কিছু অনন্য মানুষের সাক্ষী হয়ে থাকে। বদলিজনিত কারণে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের বিদায় তাই খুলনা মহানগর পুলিশের জন্য এক আবেগঘন মুহূর্ত। দায়িত্ব পালনের পুরো সময়জুড়ে তিনি পেশাদারিত্ব, সততা, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনবান্ধব পুলিশিং, পুলিশ সদস্যদের কল্যাণ এবং জনগণের আস্থা অর্জনে তাঁর আন্তরিক প্রচেষ্টা সকলের কাছে প্রশংসিত।

তিনি আমাদের শিখিয়েছেন, একজন ভালো পুলিশ কর্মকর্তা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি। তাঁর নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ খুলনা মহানগর পুলিশের প্রতিটি সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিদায়ী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় বলেন, মানুষের পাশাপাশি আল্লাহর সৃষ্টি প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ছোট ছোট মানবিক উদ্যোগই একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি। একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় শক্তি তার মানবিক আচরণ, সততা, আত্মসমালোচনা ও জনগণের প্রতি আন্তরিক সেবা।

পুলিশ সদস্যদের কল্যাণ, মানসিক সুস্থতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিভেদ নয়, ঐক্য; প্রতিশোধ নয়, ক্ষমা ও সংশোধন; ক্ষমতার প্রদর্শন নয়, সেবার মনোভাব এই মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান। খুলনা মহানগর পুলিশে কর্মরত সকল সদস্যের আন্তরিকতা, ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করে ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণ, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাওয়র দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগ :অদ্য ৩১ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় খুলনা মহানগর...
31/07/2026

নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগ :

অদ্য ৩১ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা সবুজ সংঘ মাঠে এলাকাবাসীর নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে স্থাপিত একটি গভীর নলকূপের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর নলকূপটির শুভ উদ্বোধন করেন প্রফেসর নাসিমা ফেরদৌসী, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ঢাকা।

সকাল ১০.৩০ ঘটিকায় পুনাক সভানেত্রী ও পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ পাবলা সবুজ সংঘ মাঠে উপস্থিত হলে পাবলা সবুজ সংঘ ক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন। উদ্বোধনী কার্যক্রমের শুরুতে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে গভীর নলকূপটির উদ্বোধন করেন। এ সময় তিনি পাবলা সবুজ সংঘ মাঠ প্রাঙ্গণে একটি ক্রিসমাস ট্রির চারা রোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পুলিশ পরিবারের কল্যাণ, নারী উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ পরিবারের নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই, কম্পিউটার ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে চক্ষু শিবির, ছানি অপারেশন, থ্যালাসেমিয়া পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করাও পুনাকের মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। খুলনা অঞ্চলে লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এ অঞ্চলের মানুষ হিসেবে তিনি নিজেও সেই বাস্তবতার সঙ্গে পরিচিত। স্থানীয় মানুষের এই দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই পুনাকের উদ্যোগে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পেতে পারেন।

তিনি আরও বলেন, পুনাকের সামর্থ্য সীমিত হলেও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার অবিচল। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে পুনাক তার কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সকল সহযোগীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সাবিনা আওলাদ, সহ-সভানেত্রী (পুনাক); জনাব তানভীন সুমি, সহ-সভানেত্রী (পুনাক); জনাব নাজমুন নাহার, সহ-সভানেত্রী (পুনাক); জনাব খন্দকার আইরিন পারভীন, সহ-সভানেত্রী (পুনাক); জনাব শারমীন সিদ্দিকা, সহ-সভানেত্রী (পুনাক); জনাব কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদিকা (পুনাক); জনাব মাবিয়া সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদিকা (পুনাক); জনাব নাসরিন সুলতানা, কোষাধ্যক্ষ (পুনাক); জনাব আসমা খানম, সমাজকল্যাণ সম্পাদিকা (পুনাক); জনাব উম্মে হাসনাত শাহনাজ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদিকা (পুনাক); জনাব হেলেন মোশাররফ, যোগাযোগ সম্পাদিকা (পুনাক); জনাব ফারজানা জামান, উৎপাদন সম্পাদিকা (পুনাক); জনাব নাজমুন নাহার, আইন সম্পাদিকা (পুনাক); জনাব লিমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদিকা (পুনাক); জনাব ফেরদৌসী খানম (জুঁই), দপ্তর সম্পাদিকা (পুনাক) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিশেষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” অদ্য ৩০ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ...
30/07/2026

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”

অদ্য ৩০ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার প্রেক্ষিতে বয়রাস্থ পুলিশ লাইন্সে মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

গাছ বিতরণকালে কমিশনার মহোদয় বলেন, আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাছের অবদান অপরিসীম। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া, কাঠসহ অসংখ্য প্রয়োজন পূরণ করে বৃক্ষ। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় খুলনা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে ১২ হাজার ৫০০ টি বৃক্ষ রোপণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় আজ শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। তিনি নিজের ছাত্রজীবন থেকেই গাছ লাগানোর অভ্যাসের কথা তুলে ধরে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও সংরক্ষণের অঙ্গীকার করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত), জনাব সুদর্শন কুমার রায়, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর), জনাব মোঃ গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ কেএমপি খুলনাঅদ্য ২৯ জুলাই ২০২৬ তারিখ বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ...
29/07/2026

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ কেএমপি খুলনা

অদ্য ২৯ জুলাই ২০২৬ তারিখ বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি কমিশনার কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আজ সমাপনী দিবস। উক্ত কর্মশালার প্রথম দিনে ২৮ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় উপস্থিত ছিলেন জনাব একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) অ্যাডমিন, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

অতিরিক্ত আইজিপি মহোদয় তাঁর বক্তব্যে নারী পুলিশের পেশাগত দক্ষতা, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুলিশের দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং হওয়ায় কর্মক্ষেত্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পরিস্থিতি ধৈর্য, সহনশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে। ভুক্তভোগী নারী ও শিশুদের প্রতি মানবিক, সংবেদনশীল ও সহমর্মিতাপূর্ণ আচরণ নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার পরিহার করে আত্মউন্নয়ন, মানসিক সুস্থতা ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করার পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে প্রশিক্ষকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা মনোযোগ সহকারে গ্রহণ করে তা বাস্তব কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক পুলিশ সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। “মানবিক পরিচর্যায় গড়ি সুন্দর বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা কর্তৃক আয়োজিত এই সময়োপযোগী প্রয়োজনীয় কর্মশালার ভূয়সী প্রশংসা ও দেশব্যাপী প্রয়োজনীয় এবং অনুকরণীয় উদ্যোগ মর্মে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, কমান্ড্যান্ট, পিটিসি খুলনা, জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত), জনাব জারিন জেবা খান (সিইও) মাঝা মাঝি, জনাব মোছাম্মৎ বিউটি কুইন, কো-অর্ডিনেটর এবং কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আজ সমাপনী দিবসে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

সততা, নিষ্ঠা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ এক কর্মজীবনের সফল পরিসমাপ্তিঃ৩৯ বছর ৭ মাসের একটি সফল অধ্যায়ের নাম পরিদর্শক হাফেজ ...
29/07/2026

সততা, নিষ্ঠা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ এক কর্মজীবনের সফল পরিসমাপ্তিঃ

৩৯ বছর ৭ মাসের একটি সফল অধ্যায়ের নাম পরিদর্শক হাফেজ মোঃ নুর হোসেন। ১৯৮৬ সালের ৪ সেপ্টেম্বর। এক তরুণ খুলনা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল হিসেবে পা রেখেছিলেন। বুকে ছিল সততা আর দেশ সেবার অদম্য স্বপ্ন। দীর্ঘ ৩৯ বছর ৭ মাস ২৪ দিন পর সেই স্বপ্ন নিষ্ঠা আর অসামান্য সততার পথ হেঁটে তিনি যখন বিদায় নিচ্ছেন, তখন তাঁর কাঁধে পরিদর্শকের পদমর্যাদা, আর পিছনে ফেলে এসেছেন এক অনবদ্য দৃষ্টান্ত।

পবিত্র কুরআনের হাফেজ এই মানুষটি শুধু আইনি দায়িত্বই পালন করেননি, কেএমপি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে টানা ২২ বছর আলো ছড়িয়েছেন সহকর্মীদের মাঝে। পিটিসিতে ধর্মীয় শিক্ষক হিসেবে গড়ে তুলেছিলেন নৈতিকতার ভিত্তি।

খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবার আপনার এই দীর্ঘ ও গৌরবোজ্জ্বল অবদানের কাছে ঋণী। আপনার অবসর জীবন হোক সুস্থ সুন্দর ও অনাবিল শান্তিময়। শুভ বিদায়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন আসামী গ্রেফতারঃ কেএমপিকেএমপি'র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ২৭ জুলাই ২০২৬ তারিখ দেবেন বাবু রোড ...
28/07/2026

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন আসামী গ্রেফতারঃ কেএমপি

কেএমপি'র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ২৭ জুলাই ২০২৬ তারিখ দেবেন বাবু রোড এলাকা হতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ,এফআইআর নং-২১, তারিখ- ১৮ ডিসেম্বর, ২০১৫ মূলে যাবজ্জীবন সশ্রম করাদন্ড এবং ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১মাসের বিনাশ্রম করাদন্ডপ্রাপ্ত আসামী রাজেশ (৩৩), পিতা- মৃত: আব্দুল রশিদ খান, সাং- দেবেন বাবু রোড, থানা- সোনাডাঙ্গা মডেল, জেলা-খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত রাজেশ এর বিরুদ্ধে ১টি মামলা তথ্য পাওয়া গেছে।

Address

KMP Headquarters, 189 Khan Jahan Ali Road (Glaxo More), Bangladesh, 9100
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Metropolitan Police -KMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share