17/06/2026
নৌবাহিনীর পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল।
আজ ১৭ জুন ২০২৬ তারিখে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেডে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের কিল-লেয়িং অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী প্রধান অতিথি এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৩৮.৫ মিটার দৈর্ঘ্য, ৭.৯০ মিটার প্রস্থ, ২.৪৫ মিটার গভীরতা এবং ২৩২ টন ডিসপ্লেসমেন্ট বিশিষ্ট প্রতিটি আরপিভি ঘণ্টায় ২৫ মাইল বেগে চলাচলে সক্ষম হবে। নেভিগেশন র্যাডার, জিপিএস, নাইট ভিশনসহ আধুনিক প্রযুক্তি সংযোজিত এ নৌযানসমূহ দেশের নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সন্ত্রাসবিরোধী অভিযান এবং উদ্ধারকাজে ব্যবহৃত হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর 'মেড ইন বাংলাদেশ' নীতির আলোকে ডিইডব্লিউ লিঃ-এর নিজস্ব সক্ষমতায় আরপিভি নির্মাণ প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা ও দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ প্রকল্পের সফল বাস্তবায়ন বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়।
5 Riverine Patrol Vessels Under Construction at Navy-Operated Dockyard Using Indigenous Technology
On 17 June 2026, the keel-laying ceremony for 5 Riverine Patrol Vessels (RPV) for Bangladesh Coast Guard was held at Dockyard and Engineering Works (DEW) Limited. Mr Manzur Morshed Chowdhury, Senior Secretary of the Ministry of Home Affairs graced the occasion as the Chief Guest, while Rear Admiral Md Ziaul Hoque, Director General of Bangladesh Coast Guard attended as the Special Guest.
Each RPV, measuring 38.5 metres in length, 7.90 metres in breadth and 2.45 metres in depth with a displacement of 232 tons, will be capable of cruising at 25 knots. Equipped with navigation radar, GPS, night vision and other modern equipment, these vessels will be employed in regular patrolling, anti-smuggling and anti-infiltration operations, counter-terrorism missions and rescue operations in the country's rivers, estuaries and coastal areas.
Under the Hon'ble Prime Minister's 'Made in ' policy, the construction of RPVs using the indigenous capability of Limited stands as a shining example of self-reliance in the defence industry and the advancement of domestic shipbuilding. The successful implementation of this project is expected to add a new dimension to the operational capability of , operated under .