23/08/2026
ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এখন সিলেটের অন্যতম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্টান হিসেবে পরিচিতি পাচ্ছে।
উক্ত প্রতিষ্টানের স্টুডেন্ট ক্লাবের প্রেসিডেন্ট মুফতাসিম ফুয়াদ ফারদিন ভুইঁয়্যার উদ্যোগ, অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় এবং শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের দ্বীন মানার প্রতি আগ্রহী করতে বিভিন্নধরণের সৃজনশীল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত রামাদ্বানে শিক্ষার্থীদের আমলে উৎসাহিত করার উদ্দ্যেশ্যে প্রতিষ্ঠানের ক্যাম্পাসেই রামাদ্বান চ্যালেঞ্জ লিফলেট বিতরণ ক্যাম্পেইন আয়োজিত হয়েছে।
তাছাড়া, গত মে মাসে শিক্ষার্থীদের সীরাত পাঠে আগ্রহী করার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল সীরাত প্রতিযোগিতা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল বেশ প্রাণবন্ত। এই উদ্যোগ শিক্ষার্থীদের সীরাতের প্রতি আগ্রহ তৈরি করতে ব্যাপক ভূমিকা রেখেছে।
প্রতিষ্টানের ক্লাস টাইমের মধ্যে সালাত আদায় করার জন্য শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজের জায়গার সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে এবং নিয়মিত নামাজ পড়ার অভ্যাসে উৎসাহিত করতে সম্প্রতি চতুর্থ শ্রেণির একজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। ছোট ছোট এমন উদ্যোগই একজন শিক্ষার্থীর মনে দ্বীনের প্রতি ভালোবাসা তৈরি করতে পারে।
এভাবেই আমাদের প্রতিটি স্কুল ও কলেজে সময়ের সাথে উপযোগী নানা ক্রিয়েটিভ উপায়ে দাওয়াহর কাজ ছড়িয়ে দেওয়া দরকার।
অযথা মানহাজ বা মাসলাক কেন্দ্রিক তর্কে না জড়িয়ে উম্মাহর কাছে বিশুদ্ধ দ্বীনের বার্তা পৌঁছে দেওয়াই হোক আমাদের মূল লক্ষ্য।
দাওয়াহ শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও সুন্দর, বাস্তবসম্মত এবং সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ছড়িয়ে পড়ুক।