Embassy of Bangladesh, Manama, Bahrain

Embassy of Bangladesh, Manama, Bahrain The official page of the Bangladesh Mission in Manama, Bahrain.
(375)

21/06/2026
গত ০৭ জুন ২০২৬ খ্রিঃ বাংলাদেশ দূতাবাস ও বাহরাইন অথরিটি ফর কালচার এন্ড এন্টিকুইটিজ (BACA) -এর যৌথ উদ্যোগে ১১ দিন ব্যাপী ব...
13/06/2026

গত ০৭ জুন ২০২৬ খ্রিঃ বাংলাদেশ দূতাবাস ও বাহরাইন অথরিটি ফর কালচার এন্ড এন্টিকুইটিজ (BACA) -এর যৌথ উদ্যোগে ১১ দিন ব্যাপী বাংলাদেশের সমৃদ্ধ শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষে “From the Core to the Periphery: A Kaleidoscopic Journey” শীর্ষক চিত্র প্রদর্শনী উদযাপনের সংবাদ বাহরাইনের বিভিন্ন গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সংবাদের লিংকসমূহ নিম্নে সংযুক্ত:

Culturebh:
https://www.instagram.com/p/DZUq6YuDDNv/?igsh=MTVwMHhrYWhnd2Y3NQ==

Bahrain News Agency:
https://www.bna.bh/en/ArtCentreopensFromtheCoretothePeripheryKaleidoscopeJourneyexhibitionfeaturingcontemporaryBangladeshiartists.aspx?cms=q8FmFJgiscL2fwIzON1%2bDm2pSvlK7MYRL47lIDntsBU%3d

Al Bilad:
https://www.albiladpress.com/news/2026/6447/spaces/1002900.html

Al watan:
https://alwatannews.net/bahrain/article/4083561/%D9%85%D8%B1%D9%83%D8%B2-%D8%A7%D9%84%D9%81%D9%86%D9%88%D9%86-%D9%8A%D8%AD%D8%AA%D8%B6%D9%86-%D9%85%D8%B9%D8%B1%D8%B6-%D9%85%D9%86-%D8%A7%D9%84%D9%82%D9%84%D8%A8-%D8%A5%D9%84%D9%89-%D8%A7%D9%84%D8%A3%D8%B7%D8%B1%D8%A7%D9%81-%D8%B1%D8%AD%D9%84%D8%A9-%D8%B9%D8%A8%D8%B1-%D8%A7%D9%84%D9%83%D8%A7%D9%84%D9%8A%D8%AF%D9%88%D8%B3%D9%83%D9%88%D8%A8

Al_hadath Bahrain:
https://www.instagram.com/p/DZUzw4NDAof/?igsh=YzU1amVlaGt5OGV4

Akhbar al Khaleej:
https://akhbar-alkhaleej.com/news/article/1440452

News of Bahrain:
https://www.newsofbahrain.com/bahrain/134982.html

Gulf Daily News (GDN):
https://www.gdnonline.com/Details/1396800/Bangladeshi-artworks-on-display

Bahrain this Month:
https://www.instagram.com/p/DZUGJ93DH9v/?igsh=MTZqMmRwMG55ZmNjZg==

Powerupcitybh:
https://www.instagram.com/p/DZXxRIemJSV/?igsh=aWl1cmp2c29uNXZi

timesofbahrain:
https://www.instagram.com/p/DZXPLG1svH1/?igsh=MTIwYWVsMGZmNXl1Mg==

onthespotbh:
https://www.instagram.com/p/DZW0wQ6it26/?ig shh=MWNmaHhja3M5emVzaQ==

bahrain.calender:
https://www.instagram.com/p/DZZ2C9OjJ3O/?igsh=djl5azc2OG4wM3Nt

13/06/2026

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন: “বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ: ঝুঁকি মোকাবেলা ও সহনশীলতার সদ্ব্যবহার”

তারিখ: শনিবার, ১৩ জুন ২০২৬
https://www.facebook.com/share/v/17ii9LKpr6/

বাংলাদেশ দূতাবাসে গণশুনানির আয়োজন---------------------------------------------আজ ১২ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ দূতাবাস, মা...
12/06/2026

বাংলাদেশ দূতাবাসে গণশুনানির আয়োজন
---------------------------------------------

আজ ১২ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ দূতাবাস, মানামা, দূতাবাসের হল রুমে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি মহোদয়ের সভাপতিত্বে গণশুনানির আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে সাধারণ প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মান্যবর রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি তার বক্তব্যে গণশুনানিতে উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, গণশুনানির মাধ্যমে দূতাবাস সরাসরি প্রবাসী কর্মীদের সমস্যা সর্ম্পকে অবহিত হতে পারবে। দূতাবাসের কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধিতে প্রবাসীদের গঠনমূলক পরামর্শ দূতাবাসের সেবার মানকে আরো ত্বরান্বিত করবে। এছাড়া, তিনি কোন সমস্যা হলে সরাসরি দূতাবাসের অফিসার দের সাথে যোগাযোগ করতে বলেন। মান্যবর রাষ্ট্রদূত সকলকে বাহরাইনের আইন কানুন মেনে চলা এবং বৈধভাবে এই দেশে অবস্থান করার অনুরোধ জানান। বিদেশের মাটিতে কারো দ্বারা যেন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখার পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ করার জন্য সকলকে অনুরোধ জানান।

এ গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেইসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূত মহোদয়ের নিকট সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। দূতাবাসের পক্ষ থেকে মান্যবর রাষ্ট্রদূত তাদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের তাৎক্ষণিক সমাধান দিয়েছেন।

প্রবাসীরা তাদের প্রস্তাবনা, মতামত, অভিযোগ, পরামর্শ সরাসরি ই-মেইলে পাঠাতে পারবেন।
ই-মেইল: [email protected]

বাহরাইনের ন্যাশনালিটি পাসপোর্ট এন্ড রেসিডেন্স অ্যাফেয়ার্সের (NPRA) আন্ডার সেক্রেটারির সাথে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসে...
12/06/2026

বাহরাইনের ন্যাশনালিটি পাসপোর্ট এন্ড রেসিডেন্স অ্যাফেয়ার্সের (NPRA) আন্ডার সেক্রেটারির সাথে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের বৈঠক।
---------------------------------------------------------
বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ রইস হাসান সরোয়ার, এনডিসি, বাহরাইনের ন্যাশনালিটি পাসপোর্ট এন্ড রেসিডেন্স অ্যাফেয়ার্সের (NPRA) আন্ডার সেক্রেটারি শেখ হিসাম বিন আব্দুর রহমান আল খালিফা- এর সাথে বৈঠক করেন।

উক্ত বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন ও বিশেষভাবে প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা সহজীকরণের বিষয়সহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ০৭ জুন ২০২৬।

বাহরাইনের কাস্টমস অ্যাফেয়ার্সের প্রেসিডেন্টের সাথে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ---...
11/06/2026

বাহরাইনের কাস্টমস অ্যাফেয়ার্সের প্রেসিডেন্টের সাথে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
------------------------------------------------
বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ রইস হাসান সরোয়ার, এনডিসি, বাহরাইনের কাস্টমস অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট শেখ আহমেদ বিন হামাদ আল খলিফা -এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উক্ত বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও কাস্টমস সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ০৮ জুন ২০২৬।

Address

Villa 71, Qufool Avenue, Salhiya 356
Manama

Opening Hours

Monday 08:30 - 12:30
13:30 - 15:30
Tuesday 08:30 - 12:30
13:30 - 15:30
Wednesday 08:30 - 12:30
13:30 - 15:30
Thursday 08:30 - 12:30
13:30 - 15:30
Sunday 08:30 - 12:30
13:30 - 15:30

Telephone

+97317233925

Alerts

Be the first to know and let us send you an email when Embassy of Bangladesh, Manama, Bahrain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Embassy of Bangladesh, Manama, Bahrain:

Share