Subhankar Sen Fan Club

Subhankar Sen Fan Club Barasat, colony more

18/08/2026
আজ বারাসাত সাংগঠনিক জেলা যুব মোর্চার সকল নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সফলভাবে সম্পন্ন হয়ে...
25/07/2026

আজ বারাসাত সাংগঠনিক জেলা যুব মোর্চার সকল নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন, বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনসংযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সকল নবনিযুক্ত পদাধিকারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, আপনাদের নিষ্ঠা, ঐক্য ও পরিশ্রমের মাধ্যমে বারাসাত সাংগঠনিক জেলা যুব মোর্চা আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।

**ভারত মাতা কি জয়।** **বন্দে মাতরম।**

আজ উল্টো রথ উপলক্ষে বারাসাত নামহট্ট সংঘের উদ্যোগে আয়োজিত পবিত্র রথোৎসব অনুষ্ঠানে সসন্মানে উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনি...
24/07/2026

আজ উল্টো রথ উপলক্ষে বারাসাত নামহট্ট সংঘের উদ্যোগে আয়োজিত পবিত্র রথোৎসব অনুষ্ঠানে সসন্মানে উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি শ্রদ্ধেয় শ্রী শুভঙ্কর সেন মহাশয়।
ভগবান শ্রীজগন্নাথ দেবের পবিত্র আশীর্বাদে এই ধর্মীয় উৎসব ভক্তি, ঐক্য ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।
সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল নেমে আসুক—এই আন্তরিক প্রার্থনা।

আজ বারাসাত মণ্ডল–১-এর উদ্যোগে আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাবর্গ-এ উপস্থিত ছিলেন বিজেপি বারাসাত সাংগঠনি...
19/07/2026

আজ বারাসাত মণ্ডল–১-এর উদ্যোগে আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাবর্গ-এ উপস্থিত ছিলেন বিজেপি বারাসাত সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি শ্রী শুভঙ্কর সেন মহাশয়।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা এবং জনসেবার মানসিকতাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সকল কার্যকর্তার আন্তরিক অংশগ্রহণ আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবে—এই প্রত্যাশা রইল।

বন্দে মাতরম। 🚩

বিধান নগর মন্ডল ৩ যুব মোর্চার উদ্যেগে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চা সভাপতি শ্রী Shuvankar Sen মহাশয়।
19/07/2026

বিধান নগর মন্ডল ৩ যুব মোর্চার উদ্যেগে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চা সভাপতি শ্রী Shuvankar Sen মহাশয়।

মাননীয় বিধায়ক শ্রী শঙ্কর চ্যাটার্জী মহাশয়ের অনুপ্রেরণায় নেতাজী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত "স্বেচ্ছায় রক্তদান...
18/07/2026

মাননীয় বিধায়ক শ্রী শঙ্কর চ্যাটার্জী মহাশয়ের অনুপ্রেরণায় নেতাজী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত "স্বেচ্ছায় রক্তদান শিবির"-এ উপস্থিত থাকতে পেরে আন্তরিকভাবে আনন্দিত।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদিকা শ্রীমতি বিভা মজুমদার মহাশয়া, জেলা যুব মোর্চার সভাপতি শ্রী শুভঙ্কর সেন মহাশয়, বিশিষ্ট সমাজসেবক শ্রী দীপ্ত কুমার লস্কর মহাশয়, শ্রী অভিজিৎ দাস মহাশয়, জেলা সম্পাদক শ্রী অনুপ দাস মহাশয়সহ দলের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও কার্যকর্তাবৃন্দ।

স্বেচ্ছায় রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা। একটি রক্তদান একজন মানুষের জীবন বাঁচাতে পারে। এই মানবিক উদ্যোগে অংশগ্রহণকারী সকল রক্তদাতা, আয়োজক এবং সহযোগীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সমাজসেবামূলক এই ধরনের উদ্যোগ আগামী দিনেও আরও বৃহত্তর পরিসরে অব্যাহত থাকুক—এই কামনা করি।

আজ সকালে বারাসাত বীণাপাণি উচ্চ বিদ্যালয়ে বিশেষ সাক্ষাৎকার করলেন জেলা যুবমোর্চা সভাপতি শ্রী Shuvankar Sen মহাশয়।
14/07/2026

আজ সকালে বারাসাত বীণাপাণি উচ্চ বিদ্যালয়ে বিশেষ সাক্ষাৎকার করলেন জেলা যুবমোর্চা সভাপতি শ্রী Shuvankar Sen মহাশয়।

Address

Barasat
700124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subhankar Sen Fan Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share