AIMSS West Bengal

Call Directions

AIMSS West Bengal Official page of AIMSS, West Bengal State Committee

21/11/2026

৫ম সর্বভারতীয় মহিলা সম্মেলন
১৩-১৫ ডিসেম্বর
ভুবনেশ্বর , উড়িষ্যা



অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (AIMSS) ৫ম সর্বভারতীয় মহিলা সম্মেলন ১৩ -১৫ ডিসেম্বর ২০২৬ ভুবনেশ্বর, ওড়িশা সর্বভারতী...
21/11/2026

অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (AIMSS)
৫ম সর্বভারতীয় মহিলা সম্মেলন
১৩ -১৫ ডিসেম্বর ২০২৬
ভুবনেশ্বর, ওড়িশা
সর্বভারতীয় মহিলা সম্মেলনের প্রচার এবং
ক্যাম্প কালেকশন।



সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে ১২ই নভেম্বর ২০২৬ ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেন-এর পক্ষ থ...
13/11/2026

সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে ১২ই নভেম্বর ২০২৬
ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেন-এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল


 #প্রেসবিবৃতি
11/11/2026

#প্রেসবিবৃতি

গত ৭ই নভেম্বর জলপাইগুড়ি শহরের জুবিলি পার্ক সংলগ্ন এলাকায় সন্ধ্যাবেলায় এক দম্পতি যখন বাড়ি ফিরছিলেন তাদের সাথে একদল দু...
09/11/2026

গত ৭ই নভেম্বর জলপাইগুড়ি শহরের জুবিলি পার্ক সংলগ্ন এলাকায় সন্ধ্যাবেলায় এক দম্পতি যখন বাড়ি ফিরছিলেন তাদের সাথে একদল দুষ্কৃতি অভব্যআচরণ ও হাত ধরে টানাটানি করে। তারা গাড়ি থেকে পড়ে যায় এবং দুষ্কৃতিরা তাদেরকে প্রচন্ড মারধর করে। ঐ দম্পতি কোনভাবে প্রাণে বেঁচে বাড়ি ফেরেন। জলপাইগুড়ি শহরের মতো শান্তিপ্রিয় জায়গায় এই ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত এবং নারীসুরক্ষার ক্ষেত্রে ভীষণই আশঙ্কাজনক।
এই ঘটনার বিরুদ্ধে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি মহিলা থানায় অবিলম্বে দোষীদের গ্ৰেফতার ও শাস্তি এবং নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবীতে ডেপুটেশন দেওয়া হয়। যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে তার জন্যও যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবী রাখে।

‎Long Live The Great November Revolution"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার ন...
09/11/2026

‎Long Live The Great November Revolution

"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”
‎কবি নজরুল ইসলামের এই অমোঘ উচ্চারণ নারী ও পুরুষের সমান অবদান এবং পারস্পরিক সহযোগিতার সত্যকে তুলে ধরে। কিন্তু যে সমাজে একজন নারীর আঁতুড়ঘর থেকে রান্নাঘর পর্যন্ত জীবনের গন্ডী অর্থাৎ কিনা ঘরের চার দেওয়াল, রান্নাঘর আর গৃহস্থালির কাজের মধ্যেই নারীকে আবদ্ধ রাখা হয়, সেখানে এই সমতার স্বীকৃতি বাস্তবে প্রতিষ্ঠিত হতে পারে না।
‎লেনিনও দেখিয়েছিলেন, নারীদের জনজীবন, রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক পরিবর্তনের সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত করা ছাড়া প্রকৃত স্বাধীনতা অর্জন, গণতন্ত্র প্রতিষ্ঠা, এমনকি সমাজতন্ত্র নির্মাণও অসম্ভব।
‎নারীকে বাদ দিয়ে মানবসমাজের অগ্রগতি সম্ভব নয়। নারীর মুক্তি মানে শুধু নারীর ব্যক্তিগত মুক্তি নয়, তা সমগ্র সমাজের মুক্তিরও অপরিহার্য শর্ত।
‎তাই নারীকে অবরুদ্ধ রাখার সমস্ত সামাজিক ও অর্থনৈতিক বাধা অতিক্রম করে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে নারীর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
‎নারীর সমানাধিকার চাই, নারীর পূর্ণ স্বাধীনতা চাই।
‎নারীর জাগরণ ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া নতুন সমাজ গড়া সম্ভব নয়।


‎

• নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে।• নারীর নিরাপত্তা ও সম্মান সুনিশ্চিত করতে হবে।এই দাবিতে ১৩-১৫ ডিসেম্বর মহিলা সাংস্ক...
08/11/2026

• নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে।
• নারীর নিরাপত্তা ও সম্মান সুনিশ্চিত করতে হবে।

এই দাবিতে ১৩-১৫ ডিসেম্বর মহিলা সাংস্কৃতিক সংগঠনের ৫ ম সর্বভারতীয় সম্মেলন।
ভুবনেশ্বর, উড়িষ্যা
রাজ্যজুড়ে চলছে প্রস্তুতি।


মহান নভেম্বর বিপ্লব দিচ্ছে ডাকপুঁজিবাদ - সাম্রাজ্যবাদ নিপাত যাক।
07/11/2026

মহান নভেম্বর বিপ্লব দিচ্ছে ডাক
পুঁজিবাদ - সাম্রাজ্যবাদ নিপাত যাক।

বিজ্ঞানের ইতিহাসে অনন্য সাধারণ নৈতিকতার দৃষ্টান্ত মাদাম কুরি। প্রবল দারিদ্রতা ও বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে অক্লান্ত পরিশ্র...
07/11/2026

বিজ্ঞানের ইতিহাসে অনন্য সাধারণ নৈতিকতার দৃষ্টান্ত মাদাম কুরি। প্রবল দারিদ্রতা ও বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে অক্লান্ত পরিশ্রম করে হেনরি বেকারের সাথে কুড়ি দম্পতি আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা, যা দুরারোগ্য ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের হাতে অস্ত্র তুলে দিয়েছে। পুঁজিবাদী বিশ্বের স্বত্ত্ব নেবার ব্যবসাকে নিচু মনোবৃত্তির পরিচয় মনে করে তিনি দৃঢ়ভাবে তা বর্জন করেছেন। ত্যাগ করেছেন স্বাচ্ছন্দ্যময় ভবিষ্যৎ জীবন। ভগ্ন স্বাস্থ্য নিয়েও প্রথম বিশ্বযুদ্ধকালে আহত সৈনিকদের চিকিৎসার জন্য ছুটে গিয়েছেন। তাঁর এই অবদান গোটা বিশ্ব আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, আজ এই মহীয়সী নারীর জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধার্ঘ্য।

05/11/2026





Address

Kolkata
700013

Telephone

+919875653324

Website

Alerts

Be the first to know and let us send you an email when AIMSS West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby government services