THE TAKIYANS

Call Directions Website Contact the organization

THE TAKIYANS An opportunity is always wonderful, but it feels always special when we get something extra from some unknown. Remember, The Takiyans is you.

A forum of Alumni of Taki Boys and Taki Girls schools of Kolkata, namely THE TAKIYANS was formed to make a healthy community by serving nutritious food, giving health support and educational support to the underprivileged people of this society. The reason behind formation of this common forum by combining both the alumni of two prominent schools of Kolkata namely Govt. Sponsored Multipurpose School for Boys Taki House and Taki House Govt. Sponsored Girls High School, is to pass over that sweet extra to all of their members as well individuals of their family. Thus, a bridge has to be formed so that it enables everybody to synchronize all the necessities, willingness, pains and gains of individual alumni of each of these schools. Well, when we talk about school, we can not restrict this opportunity only within the alumni. Thus we have included our beloved teachers, teaching staffs and all others related to school from past to present.

Basically social welfare activity is necessary part now a days to provide social independence. It is important to know that the social independence of a human being vastly depends on their practical situation, and this situation depends on two aspects, health and wealth. The Takiyans is born to reduce the restriction in social independence of their members and their families.

It is a joint effort, joint cultivation, open minded, no profit social welfare organization not only willing to share all hapiness within it's family members but also willing to extend it's supportive hand for various kinds of support in sectors like health, education, culture and others.

সুন্দর মনে সুন্দরবনে দ্য টাকীয়ান্স (১৫/১১/২০২৬)____________________________________________গত রবিবার পুজোর ছুটি কাটিয়ে দ...
17/11/2026

সুন্দর মনে সুন্দরবনে দ্য টাকীয়ান্স (১৫/১১/২০২৬)
____________________________________________

গত রবিবার পুজোর ছুটি কাটিয়ে দ্য টাকীয়ান্স আনন্দ ভোজ ও আনন্দ দান কর্মীরা পাড়ি দিয়েছিল ঝড়খালির কাছাকাছি শিবগঞ্জ তথা বাসন্তীর চম্পা মহিলা সোসাইটির ছাত্রাবাসে।

একটু ফ্ল্যাশব্যাকে যাই এবার। যাবার কথা ছিল ওখানেই... কিন্তু যাই নি... 😃😃... এই রে! সে কি! আসলে আগের দিন শনিবার ছাত্রাবাসটির কর্ণধার অমল বাবু ফোন করে জানান ছাত্র সংখ্যা যা, তার থেকে প্রায় ২০ জন কম আছে... এদিকে আনন্দ ভোজ এবং আনন্দ দানের বাজার শেষ... কিয়ৎ আলোচনার পর খোঁজখবরের পর জানা গেলো ছাত্রীনিবাসটি, অর্থাৎ যেখানে আমরা এই বছরের এপ্রিলে ঘুরে এসেছি সেখানে উপস্থিত ছাত্রী সংখ্যা যোগ করলে প্রায় ৮২ জন হচ্ছে। অর্থাৎ সামান্য একটু বাজার করলেই দুটি হোমে একসাথে আনন্দ ভোজ আনন্দ দান সম্পন্ন হবে... আর শমীক হাজরার উপস্থিতিতে সুস্বাস্থ্য অভিযান যে হবেই তা তো আগে থেকেই ঠিক ছিল। কাজেই সেই মোতাবেক আবার হল বাজার হাট আর রবিবার রওনা দিলাম আমরা। আর পৌঁছলাম ছাত্রী নিবাস টি তে। ছেলেরাও ওখানেই চলে এলো। পথি মধ্যে দেখা হল ক্যানিং সাহেবের বাড়ি।

স্বাস্থ্য পরীক্ষা হল, রান্নাবান্না হল, খেলাধূলা হল, হৈ হুল্লোড় খাওয়া দাওয়া সবই হল। খালি আনন্দ দান হল সন্ধ্যায় লোড শেডিং এর মধ্যে। আর আমরা ফিরলাম রাত ৯ টায়।

বহু মানুষের সহায়তা আমরা এবার পেয়েছি... যার মধ্যে উল্লেখ্য প্রাক্তনী বন্ধু প্রমথেশ সাহা, সৌম্য ঘোষ এবং অনির্বাণ ভট্টাচার্য, শুভানুধ্যায়ী বন্ধু সোমা সাধুখাঁ, সাধারণ সম্পাদকের সহধর্মিণী পারমিতা লাহা এবং শ্রদ্ধেয় জয়দেব হাজরা। সদস্য বন্ধুদের মধ্যে উল্লেখ্য প্রদীপ কুমার মজুমদার এবং আরও বহু সদস্যবন্ধু ও প্রাক্তনী বন্ধুর স্বতঃস্ফুর্ত অনুদান আমাদের এই কাজ বাস্তবায়নে সাহায্য করেছে।

আনন্দ ভোজ মেনুঃ - সেদ্ধ বাসমতী চালের ভাত, নিরামিষ মুসুর ডাল, আলু ফুলকপির ক্রিস্পি ফ্রাই, পটল চিংড়ি, চিকেন কারি, টোমাটোর চাটনী, পাঁপড় ও ক্যানিং এর মিষ্টি।

আনন্দ দান লিস্টঃ- কেবল মাত্র ছাত্রদের জন্য (ছাত্রীদের জন্য এগুলো আমরা এবছর আগেই দিয়েছিলাম তাই আর নিয়ে যাই নি) ১ প্যাকেট সর্ষের তেল, ২ কিলো মুসুর ডাল, একটি ম্যাপ বই, সকলের জন্য খাতা, ২.৫ কিলো বাদাম, ২.৫ কিলো চানাচুর, ৩ রকমের বিস্কুট ৪ প্যাকেট করে।
আর ছাত্র ছাত্রী সকলের জন্য ছিল ১ টা করে টুথব্রাশ, টুথপেস্ট, হেয়ার অয়েল, শ্যাম্পু, বডি সোপ।

৩৬ টি শিশুর ওইদিন স্বাস্থ্য পরীক্ষা হয়।

আগামী কাল... পুজোর ছুটি কাটিয়ে সুন্দরবনে সুন্দর মনে সুন্দর কাজে... আবার আমরা... একটু ডোনেশন পাঠালে ভালো হয়... বাচ্চাগুলো...
14/11/2026

আগামী কাল... পুজোর ছুটি কাটিয়ে সুন্দরবনে সুন্দর মনে সুন্দর কাজে... আবার আমরা... একটু ডোনেশন পাঠালে ভালো হয়... বাচ্চাগুলোর মুখ চেয়ে

আবার ফলতায় আনন্দ ভোজ... পুজোর অন্যরকম উপহার নিয়ে আনন্দ দান (১১/১০/২০২৬)-------------------------------------------------...
13/10/2026

আবার ফলতায় আনন্দ ভোজ... পুজোর অন্যরকম উপহার নিয়ে আনন্দ দান (১১/১০/২০২৬)
-----------------------------------------------------------------------------------------------
রবিবার আয়োজিত হয়ে গেল দ্য টাকীয়ান্স এর অক্টোবর মাসের আনন্দ ভোজ ও আনন্দ দান। গন্তব্য ছিল ফলতা ব্লকের বাসুদেবপুর মূক ও বধির আবাসিক বিদ্যালয়।

আনন্দ ভোজ স্পনসর করেছেন আমাদের ডোনার বন্ধু শ্রী প্রদীপ্ত চৌধুরী এবং ওঁর স্ত্রী শ্রীমতি নবনিতা।
এই আনন্দ দান স্পনসর করেছেন আমাদের আরেক ডোনার বন্ধু শ্রী অমিত মজুমদার

দ্য টাকীয়ান্স এর পক্ষ থেকে ওয়ান্দের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা।

শুরুটা চিরাচরিত হলেও সদ্য সমাপ্ত মেগা দ্য টাকীয়ান্স মেধা মহারণ ও দ্য টাকীয়ান্স সংলাপ -এর চাপ সামলে এই মুহূর্তে আমরা একটু অন্যরকম কাজে ব্যস্ত। কাজেই লোকবলের একটা ঘাটতি তো রয়েছেই। তার মধ্যে সামনেই পুজো। কাজেই আয়োজনটিকেও এক সপ্তাহ এগিয়ে আনতে হল। কাজেই সব দায়িত্ব গিয়ে পড়ল একজনের ঘাড়ে (বিভাস রায়)। ফর্দ থেকে বাজার থেকে গাড়ি চালানো থেকে রান্না। অন্যদিকে আনন্দ দানের বাজারে প্রসেনজিৎ।

যাই হোক সবটাই সুসম্পন্ন হয়েছে...
আনন্দ ভোজ মেনুতে ছিল- ক্রিস্পি ফ্রাইস (প্রসেনজিৎ স্পেশাল), বাঁশকাটি চালের ভাত, মুসুর ডাল, আলূ পোস্ত, চিকেন কারি, টমেটোর চাটনী, পাঁপড় এবং রসগোল্লা

আনন্দ দান লিস্টঃ - যদিও রেসিডেন্সিয়াল ইন্সটিটিউশন- আজেই সামনেই ছুটি পরে যাবে স্কুলে। আবাসিকরা সকলেই বাড়ি যাবে। তাই আনন্দ দানের উপহার ছি এবার একটু অন্যরকম।

দুটো লুডো (সকলের খেলার জন্য), আর প্রত্যেকের হাতে হাতে আমরা তুলে দিয়েছিলাম একটি করে বিস্কফার্মের কেক, হলদিরামের ভুজিয়া, লিচি ড্রিংক, লোটে চকোপাই এগুলো খেয়ে দাঁত মুখ পরিষ্কার করার জন্য একটি করে কোলগেটের ব্রাশ ও পেস্ট, তার পর স্নান করবে তাই একটি করে নিহার ন্যাচারাল ও একটি করে স্যাভ্লন সাবান, আর যারা মাথায় শ্যাম্পু দেবে তাদের জন্য দুটি করে হেড এণ্ড সোল্ডারের পাউচ... সবই তো হল... এবার তো পড়তে বসতে হবে... তাই একটি করে খাতা...

আর একটা উপরি পাওনা... মেধা মহারণে অংশগ্রহণকারী স্কুল হরিণডাঙ্গা হাই স্কুলের ক্যাপ্টেন অন্বয় ওদিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল।

সব শেষে সবাইকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা...

আমাদের থামা নেই থামা নেই... তাই পুজোর আগে একটু আনন্দ করতে... যাওয়া চাই যাওয়া চাই
09/10/2026

আমাদের থামা নেই থামা নেই... তাই পুজোর আগে একটু আনন্দ করতে... যাওয়া চাই যাওয়া চাই

দ্য টাকীয়ান্স সংলাপ ২০২৬ । একটি সাংস্কৃতিক, সম্মাননা জ্ঞাপন ও পুরষ্কার বিতরণী সন্ধ্যা । ২৭/০৯/২০২৬+=====================...
30/09/2026

দ্য টাকীয়ান্স সংলাপ ২০২৬ । একটি সাংস্কৃতিক, সম্মাননা জ্ঞাপন ও পুরষ্কার বিতরণী সন্ধ্যা । ২৭/০৯/২০২৬
+==============================+
বরাবরের মতন মেধা মহারণের ঠিক পরেই শুরু হয় সংলাপ। এবারেও তার অন্যথা হয় নি। উৎসব মঞ্চ তথা সরকারী হলের দূরবস্থা, যান্ত্রিক গোলযোগ এবং হলের মধ্যে ইন্টারনেটের খারাপ স্পিডের কারণে মেধা মহারণ শেষ হতে প্রায় ১ ঘণ্টা দেরি হয়। এই একই সেট আপে ঠিক এক মাস আগে প্রায় বিনা ত্রুটিতে তিনটি লিগ আয়োজিত হবার পর কেবল মাত্র হলের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের ফলে আমরা এমন বিপদের সম্মুখীন হবো, তা আমাদের ধারণাতীত ছিল। তবে হ্যাঁ, এটাও একটা অভিজ্ঞতা।
যাই হোক চা পানের বিরতি প্রায় না রেখেই সংলাপ শুরু হলো- বরাবরের মতই এবারেও সংলাপের মঞ্চ ছেড়ে দেওয়া হয়েছিল বাসন্তী এবং কোন্নগরের দুটি হোমের আশ্রমিক বালিকাদের জন্য। সম্পুর্ণ নিজেদের প্রচেষ্টায় আশ্রমিকরা তাদের সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরল আমাদের সামনে। আমরা আগেই বলে রেখেছিলাম, কোনো রকম প্রশিক্ষণ ছাড়া এ ওদের এক অনন্য প্রয়াস। দ্য টাকীয়ান্স এর পক্ষ থেকে হোমগুলির কর্ণধারদের কাছে আবেদন, ওদের জন্য সিরিয়াসলি কিছু ভাবুন। প্রয়োজনে আমাদের জানান। শুধুমাত্র গতানুগতিক না থেকে দয়া করে প্রতিভার অন্বেষণ করুন... প্রশিক্ষণ ছাড়া যারা এতোটা করতে পারে তারা যদি সামান্য প্রশিক্ষণ পায় আপনার হোমে মুখোজ্জ্বল করবে।
সাংস্কৃতিক পরিবেশনার পর ছিল সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান - যেখানে প্রায় ৮ টি হোম, শেল্টারকে তাদের কাজের জন্য আমরা সম্মান জ্ঞাপন করি, সাথে ছিল বাগবাজার উত্তরণের মতন এক বন্ধু সমাজসেবী সংগঠন। মেধা মহারণের নেপথ্যে থেকে আর্য বাণী মন্দির গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা এবং আমাদের এক শিক্ষক বন্ধুকে সম্মাননা জ্ঞাপন এবং সব শেষে আজকের স্টার তথা মেধা মহারণের কুশীলবদের শংসাপত্র প্রদান ও পুরষ্কার বিতরণী।

দ্য টাকীয়ান্স মেধা মহারণ ২০২৬ গ্র্যাণ্ড ফিনালে... একটা জার্নি ২৭/০৯/২০২৬================================================...
29/09/2026

দ্য টাকীয়ান্স মেধা মহারণ ২০২৬ গ্র্যাণ্ড ফিনালে... একটা জার্নি ২৭/০৯/২০২৬
=================================================
এ আমাদের এক স্বপ্ন... গত এক বছর ধরে নানা পরিকল্পনা, পলিসি মেকিং, ক্যুইজ টিম তৈরি, প্রশ্ন তৈরি, প্রশ্ন ঝাড়াই বাছাই আর সব শেষে ডিজিটাইজেশন প্রোগ্রামিং। উদ্দেশ্য একটাই তথাকথিত প্রশ্ন আসছে উত্তর দিচ্ছে, আবার প্রশ্ন আসছে এই বিষয়টাকে চিরাচরিত গদ্গদে না রেখে কতটা প্রেজেন্টেবল করে তোলা যায়, যেটা ছাত্র-শিক্ষক এবং আপামর জনগণ এনজয় করবে। টিভি শো এর চাকচিক্য কিছুটা থাকবে, আবার প্রশ্নের মানও বজায় থাকবে। আর সেজন্যই অন্যান্য ক্যুইজগুলোর মতন যাতে ভূগোলের প্রশ্ন আদতে পর্যটনের প্রশ্ন না হয়ে যায়, বিজ্ঞানের প্রশ্ন যেনো বিজ্ঞানেরই থাকে, তা যেনো প্রযুক্তির না হয়ে যায় সেদিকে ছিল আমাদের সজাগ দৃষ্টি।
৬০% সিলেবাস ভিত্তিক প্রশ্ন এবং বাকি ৪০% সাধারণ জ্ঞান -এর ওপর প্রশ্ন নিয়েই ছিল ৩ টে লিগ এবং গ্র্যাণ্ড ফিনালের কন্টেন্ট। আর প্রতিটা প্রশ্ন ছিল কন্সেপ্ট ভিত্তিক, যা ভেবে বুদ্ধি খরচ করে উত্তর দিতে হবে। জ্ঞান প্রদর্শন আমাদের উদ্দেশ্য নয়- বরং ছাত্রাবস্থায় যতটা জ্ঞান তারা আহরণ করেছে তার ওপর ভিত্তি করে একটা মূল্যায়ন। যা ভবিষ্যতে, আসন্ন পরীক্ষাগুলোর আগে তাদের কিছুটা হলেও কাজে লাগবে, আগামী দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা ধারণা আমরা দেবো খেলার ছলে।
তিনটি লিগ থেকে উঠে আসা ১০ টি স্কুলকে নিয়ে সে ফাইনাল ছিল এক জমজমাট। হাড্ডাহাড্ডি লড়াই চলছিল পাঠ ভবন, নিউ আন্দুল এইচ সি , বিরাটি হাইস্কুল এবং হাওড়া বিবেকানন্দ ইন্সটিটিউশনের মধ্যে। ২০১৯ সালের চ্যাম্পিয়ন পাঠ ভবন মাত্র ৫ নম্বরের জন্য দ্বিতীয় হল। অন্য দিকে নিউ আন্দুল সবাইকে ছাপিয়ে হয়ে গেলো প্রথম। হাওড়া বিবেকানন্দ ইনস্ট. শেষ রাউণ্ডে পিছিয়ে পড়ল আর সে জায়গা দখল করে তৃতীয় স্থানে চলে এলো বিরাটি হাই স্কুলের ছাত্ররা। অন্যদিকে ৬ ষ্ঠ স্থন দখল করল তিনটি স্কুল। কলকাতার নিবেদিতা স্কুল, সুরাকন্যা স্কুল এবং সুদূর ফলতা থেকে আসা হরিণডাঙ্গা হাই স্কুল। চতুর্থ স্থানাধিকারীর থেকে মাত্র ১০ নম্বর কম নিয়ে ৫ ম স্থানে রইল দমদম কিশোর ভারতী (যারা ২০২৩ সালে দ্বিতীয় স্থানে ছিল)। চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ আর শৈলেন্দ্র সরকার যথাক্রমে নবম ও দশম স্থানে।
প্রতিযোগিতা যখন, তখন র‍্যাঙ্ক তো থাকবেই, কিন্তু তার থেকেও প্রধান হল ছাত্র ছাত্রীরা কতটা শিখল, কতটা এনজয় করল। আমাদের এই মেধা মহারণ তাদের কতটা উপকারে লাগল। এটাই আসল। দ্য টাকীয়ান্স শিক্ষাক্ষেত্রে কতটা অবদান রাখতে পারল।
আর একটা বড় কথা- যা সেদিন ঘটল প্রশ্ন তৈরি থেকে প্রেজেন্টেশন, সার্বিক ব্যবস্থাপনা থেকে আলোর মুর্চ্ছনা সবটা বিনা পারিশ্রমিকে ওদিন আপনাদের সামনে যারা এনেছে তারা সকলেই টাকি স্কুলের প্রাক্তনী- কোনো থার্ড পার্টি ভেণ্ডরের সাহায্য ছাড়াই। ভুলত্রুটি কিছু তো আছেই- অবশ্যই আছে- যা আমরা আইডেন্টিফাই করেছি- শেখার কোনো শেষ নেই- আমরাও শিখেছি, শিখছি- আশা রাখছি আগামী দিনে সেইসব ভুল ত্রুটি কাটিয়ে আবারও সম্পুর্ণ নিজেদের ক্ষমতায় আরও ভালো কোনো অডিটোরিয়ামে আমরা আসছি মেধা মহারণ ২০২৭ নিয়ে। তবে অবশ্যই এধরণের কাজে ফাণ্ড একটা বড় সমস্যা। শুভানুধ্যায়ীদের কাছে আবেদন আপনারা এগিয়ে আসুন যাতে আমরা আগামী দিনে আরও ভালো কিছু করতে পারি।

পরবর্তী অধ্যায় দ্য টাকীয়ান্স সংলাপ নিয়ে পোষ্ট হবে আগামী কাল...

28/09/2026
দৈনন্দিন জীবনে কিছুটা শান্তি পেতে আজ দ্য টাকীয়ান্স শান্তির নীড়ে  (১৩ সেপ্টেম্বর ২০২৬)+++++++++++++++++++++++++++++++++++...
13/09/2026

দৈনন্দিন জীবনে কিছুটা শান্তি পেতে আজ দ্য টাকীয়ান্স শান্তির নীড়ে (১৩ সেপ্টেম্বর ২০২৬)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

দ্য টাকীয়ান্স মেধা মহারণ এর গ্র্যাণ্ড ফিনালের প্রস্তুতি পর্ব তুঙ্গে... আর তারই মাঝে হয়ে গেলো দ্য টাকীয়ান্স আনন্দ ভোজ এবং দ্য টাকীয়ান্স আনন্দ দান এর সেপ্টেম্বর মাসের কর্মসূচী।

এবারের আনন্দ ভোজ আনন্দ দান যাঁরা স্পনসর করেছে তারা হল সদস্যবন্ধু প্রদীপ কুমার মজুমদার, সদস্যবন্ধু কিংশুক রায়, সদস্যবন্ধু শিবাজী ব্যানার্জী, সদস্যবন্ধু সিদ্ধার্থ সান্যাল এবং সদস্য বন্ধু শুভাশিস নিয়োগী।

আজ আমাদের গন্তব্য ছিল ভাটপাড়ার শান্তির নীড় শেল্টার। এর আগে অন্যান্য বেশ কয়েকটি আরবান শেল্টারে একাধিক বার আয়োজন হলেও এখানে এবারই আমাদের প্রথমবার।

চিরাচরিত ভঙ্গিমাতেই বাজারহাট সেরে আজ সকালে বেরিয়ে পড়া। তারপর পথিমধ্যে প্রাতঃরাশ সেরে সকাল সাড়ে ৯ টায় গন্তব্যে পৌঁছানো। তারপর সারাবেলা রান্নাবান্না।

মাঝে খেলাধুলোও হল খানিক। আনন্দ করলেন ওখানকার প্রায় সকলে। "প্রায়" কারণ কয়েকজন হাঁটাচলা বিশেষ করতে পারেন না। তাঁরা সে সুযোগ পেলেন না।

অবশেষে খাওয়া দাওয়া। বয়স্কদের আবাসস্থল। সাথে ওয়েদার চেঞ্জ। তাই আমরা এবার আবার উপাদেয়, সহজ পাচ্য এবং ট্র্যাডিশনাল বাঙালি রান্নাই করেছি। আর তাই মেনু অলঙ্কৃত করেছে
বাসমতী চালের ভাত
কাঁচা মুগ ডাল ঘি দিয়ে
ঢেঁড়শ আলু ভাজা
ঝিঙে আলু পোস্ত
বড়ি পাবদা (আমাদের অন্যতম সিগনেচার ডিশ)
চাটনি
পাঁপড়
মিষ্টি

আনন্দ ভোজ এর অব্যবহিত পরেই আনন্দ দান... ওনাদের সাথে টেলিফোনিক আলাপ আলোচনা করেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির লিস্ট করে বাজার করা হয়েছিল।

আর তাই প্রত্যেকের জন্য ছিল
বডি সোপ
শ্যাম্পু পাউচ
ডিটারজেন্ট পাউডার
হেয়ার অয়েল

আর সকলের জন্য ছিল
১০ কেজি মুড়ি
১ কেজি চানাচুর
৫০০ গ্রাম নিমকি
১ কেজি ৫০০ গ্রাম চা পাতা
১ লিটার সরষের তেল
১ লিটার সানফ্লাওয়ার তেল

সব শেষে আজ আমাদের ওনাদের কেমন লাগল তা আমরা জানব ওনাদের কমেন্টে...

পুনশ্চ : সমগ্র কার্যকলাপের শেষে হাজির হলেন সদস্যবন্ধু তথা আজকের অন্যতম ডোনার প্রদীপ মজুমদার, যা আমাদের কাছে অপ্রত্যাশিত আবার আনন্দদায়কও বটে।

কাউণ্ট ডাউন শুরু...
09/09/2026

কাউণ্ট ডাউন শুরু...

আমরা যাচ্ছি আসছে রবিবার...
06/09/2026

আমরা যাচ্ছি আসছে রবিবার...

Address

Kolkata
700002

Opening Hours

Monday 6pm - 10pm
Tuesday 6pm - 10pm
Wednesday 6pm - 10pm
Thursday 6pm - 10pm
Friday 6pm - 10pm

Telephone

+91 94324 99252

Alerts

Be the first to know and let us send you an email when THE TAKIYANS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to THE TAKIYANS:

Shortcuts

Share

Category

Nearby government services