Embassy of Bangladesh, Tokyo

Embassy of Bangladesh, Tokyo Embassy of Bangladesh in Tokyo, Japan. This is the official page of the Embassy of the People's Republic of Bangladesh in Tokyo.
(1)

The Embassy is located at - 3-29 Kioicho, Chiyoda-ku, Tokyo. It is in between Nagatacho (Exit: 9a/9b) and Kojimachi (Exit1) Station.

31/08/2026

কোবেতে প্রবাসীদের দোরগোড়ায় পৌছে যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা।

গত ২৯ ও ৩০ আগস্ট জাপানের কোবে শহরে বাংলাদেশ দূতাবাস, টোকিওর উদ্যোগে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা কার্যক্রম সফল ভাব...
31/08/2026

গত ২৯ ও ৩০ আগস্ট জাপানের কোবে শহরে বাংলাদেশ দূতাবাস, টোকিওর উদ্যোগে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয়েছে।

জাপানের বিভিন্ন শহরে প্রবাসী বান্ধব বিশেষ সেবা ক্যাম্প পরিচালনার ধারাবাহিকতায়, দূরদূরান্তে যাতায়াত, অতিরিক্ত ব্যয় এবং কর্মব্যস্ত প্রবাসীদের মূল্যবান সময় সাশ্রয়ের বিষয়টিকে সর্বাগ্রে বিবেচনায় রেখে দূতাবাস এই উদ্যোগ গ্রহণ করে। এর ফলে কোবে ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘ ভ্রমণ ও ভোগান্তি ছাড়াই নিজ শহরে পাসপোর্ট সহ অন্যান্য প্রয়োজনীয় কনস্যুলার সুবিধাদি অত্যন্ত সহজ ও স্বাচ্ছন্দে গ্রহণ করতে পেরেছেন।

On August 29 and 30, the Embassy of Bangladesh in Tokyo successfully conducted consular services in Kobe.

In continuation of the Embassy's expatriate-friendly special service camps across various cities in Japan, this initiative was undertaken by prioritizing the reduction of long-distance travel complications, extra expenses, and saving the valuable time of busy expatriates. As a result, esteemed expatriates living in and around Kobe were able to smoothly and comfortably receive passport-related services and other essential consular facilities right in their own city without long travel and hassles.

Yamamoto Kogyo Co. Ltd. এবং Sorairo Work-এর একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূত জনাব মোঃ দাউদ আলীর সাথে আজ বাংলাদেশ দূতাবাসে সা...
31/08/2026

Yamamoto Kogyo Co. Ltd. এবং Sorairo Work-এর একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূত জনাব মোঃ দাউদ আলীর সাথে আজ বাংলাদেশ দূতাবাসে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে তারা SSW (Specified Skilled Worker)-এর আওতায় বাংলাদেশ থেকে জাপানে জনশক্তি আনয়নে ইতোমধ্যে কাজ করছেন মর্মে অবহিত করেন, যার মধ্যে নার্সিং ও পরিষেবা খাত (Nursing and Caregiving) অন্যতম। নিজস্ব জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশিদের জন্য শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে, এবং বাংলাদেশ হতে আগত জনবলের জন্য বিভিন্ন প্রকার ভিসা সংক্রান্ত সেবা প্রদানের লক্ষ্যে তারা কাজ করছেন মর্মে অবহিত করেন। এছাড়া, বাংলাদেশে পানি পরিশোধন খাতে বিনিয়োগের ব্যাপারেও তারা আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের দক্ষ জনবল জাপানের নার্সিং ও পরিষেবা খাতে সুনামের সাথে কাজ করছে মর্মে রাষ্ট্রদূত প্রতিনিধি দলকে অবহিত করে বাংলাদেশ হতে জনশক্তি গ্রহণের উদ্যোগকে স্বাগত জানান। ইতোমধ্যে যে সকল বাংলাদেশি বিভিন্ন স্তরে জাপানি ভাষা শিখেছেন, এবং নার্সিং ও পরিষেবা খাতে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি পরামর্শ প্রদান করেন। পাশাপাশি বাংলাদেশের জনশক্তি নিয়োগের পূর্বে নিয়োগপ্রার্থীদের প্রাপ্য সুবিধাদি সুস্পষ্টভাবে উল্লেখ করার অনুরোধ করেন।

একই সাথে বিনিয়োগ আকর্ষণে এবং বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ সম্পর্কে তিনি বিস্তারিত তুলে ধরেন। রাষ্ট্রদূত প্রতিনিধি দলকে বাংলাদেশের পানি পরিশোধন খাতে বিনিয়োগ বিষয়ক পরিকল্পনা প্রদান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

A delegation from the Yamamoto Kogyo Co. Ltd. and the Sorairo Work paid a courtesy call on the Ambassador Mr. Md. Daud Ali at the Embassy today.

During the meeting, they informed that they are actively working on recruiting human resources from Bangladesh under Japan’s Specified Skilled Worker (SSW) programme, with a particular focus on the nursing and caregiving sectors. They highlighted the educational opportunities available for Bangladeshis at their dedicated Japanese language learning institute, and mentioned their efforts to provide various visa-related services for personnel coming from Bangladesh. Additionally, they expressed interest in investing in the water purification system of Bangladesh.

Informing the delegation that a good number of skilled Bangladeshi personnel are already working with a strong reputation in Japan's nursing and caregiving sectors, the Ambassador welcomed the initiative to recruit human resources from Bangladesh. He recommended prioritizing those who have already acquired Japanese language proficiency at various levels and gained experience in the nursing and caregiving fields. Additionally, he advised to clearly outline the benefits and entitlements for candidates prior to their recruitment.

He elaborated on the significant measures taken by the Government of Bangladesh to attract investment and export skilled human resources to Japan. The Ambassador requested detailed plans regarding investment in Bangladesh's water purification system and invited them to visit the country.

31/08/2026
নিপ্পন এক্সপ্রেস (NX)-এর একটি প্রতিনিধিদল আজ সকালে রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে মানবসম্পদ ও শিক্ষা খাতে সম...
28/08/2026

নিপ্পন এক্সপ্রেস (NX)-এর একটি প্রতিনিধিদল আজ সকালে রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে মানবসম্পদ ও শিক্ষা খাতে সম্ভাব্য সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেন।

প্রতিনিধিদলটি জাপানের বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ফর্কলিফট পরিচালনা, ড্রাইভিং ও লজিস্টিকস খাতে Specified Skilled Worker (SSW) এবং Technical Intern Training Program (TITP)-এর আওতায় কর্মী নিয়োগের বিষয়ে তারা আগ্রহ জানান। পাশাপাশি, বিভিন্ন জাপানি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি সহজতর করার মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে অবদান রাখার আগ্রহও প্রকাশ করেন।

রাষ্ট্রদূত প্রস্তাবগুলোকে স্বাগত জানান এবং জাপানের শ্রমবাজারের উপযোগী করে বাংলাদেশি কর্মীদের প্রস্তুত ও দক্ষ করে তুলতে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব জোরদারের প্রস্তাব দেন। রাষ্ট্রদূত আরও আশ্বস্ত করেন যে, কাঙ্ক্ষিত খাতে দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে জাপানি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে উপযুক্ত বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সংযোগ স্থাপনে দূতাবাস সর্বাত্মক সহযোগিতা করবে।

উল্লেখ্য, নিপ্পন এক্সপ্রেস একটি জাপান-ভিত্তিক বৈশ্বিক লজিস্টিকস কোম্পানি যা বর্তমানে জাপানে দক্ষ কর্মীর চাহিদা পূরণের লক্ষ্যে বিদেশি জনশক্তি নিয়োগ সংক্রান্ত বিস্তৃত কর্মসূচী পরিচালনা করছে।

A delegation from Nippon Express (NX) met with Ambassador Md. Daud Ali this morning at the Embassy to discuss potential collaboration in the areas of human resources and education.

The delegation expressed interest in recruiting skilled Bangladeshi workers for various sectors in Japan, particularly in forklift operations, driving, and logistics, under the Specified Skilled Worker (SSW) and Technical Intern Training Program (TITP) schemes. The delegation also expressed interest in contributing to the enhancement of educational cooperation by facilitating the enrollment of Bangladeshi students in various Japanese universities.

The Ambassador welcomed the proposals and highlighted the initiatives undertaken by the Government of Bangladesh to prepare and equip Bangladeshi workers for the Japanese labour market. He suggested promoting educational partnerships between the two countries through the signing of Memoranda of Understanding (MoUs) among the institutes. The Ambassador also assured the delegation of the Embassy’s full cooperation in facilitating connections between Japanese industries and appropriate Bangladeshi entities for recruitment of skilled manpower in desired sectors.

Mentionable, Nippon Express (NX), a Japan-based global logistics company with a strong international presence, has been increasingly focusing on the recruitment of foreign talents to address workforce needs in Japan.

Today, the Embassy of Bangladesh in Tokyo hosted an orientation and reception ceremony for the newly selected 2026 JDS (...
27/08/2026

Today, the Embassy of Bangladesh in Tokyo hosted an orientation and reception ceremony for the newly selected 2026 JDS (Japan Human Resource Development Scholarship) Fellows.

During the event, H.E. Mr. Md. Daud Ali, Ambassador of Bangladesh to Japan, delivered an inspiring address to the fellows, encouraging them to play a meaningful role for the country after completing their higher education in Japan.

Special guests who spoke at the occasion included Mr. Sakurai Takayuki, Deputy Director of JICE; Mr. Daisuke Oura, Director of South Asia Division 4 at JICA; and Mr. Sakaguchi Takuma, Director of the International Cooperation Bureau at the Ministry of Foreign Affairs (MOFA) of Japan.

The fellows introduced themselves during the session, which was followed by an official photo session and a working lunch.

আজ টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে সদ্য নির্বাচিত ২০২৬ সালের জেডিএস (Japan Human Resource Development Scholarship) ফেলোদের জন্য একটি পরিচিতি ও অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের জাপানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. দাউদ আলী ফেলোদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জাপানে তাদের উচ্চশিক্ষা অর্জন শেষে দেশের জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাইস (JICE)-এর উপ-পরিচালক মি. সাকুরাই তাকাযুকি, জাইকা (JICA)-এর দক্ষিণ এশিয়া বিভাগ ৪-এর পরিচালক মি. দাইসুকে ওউরা এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (MOFA) আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক মি. সাকাগুচি তাকুমা।

অনুষ্ঠানে ফেলোবৃন্দ নিজেদের পরিচিতি তুলে ধরেন। এরপর তারা একটি আনুষ্ঠানিক ফটোসেশন ও মধ্যাহ্নভোজে অংশ নেন।

During an official outreach visit to Toyama City in Toyama Prefecture on 24–25 August, the Ambassador of Bangladesh to J...
26/08/2026

During an official outreach visit to Toyama City in Toyama Prefecture on 24–25 August, the Ambassador of Bangladesh to Japan, H.E. Mr. Md. Daud Ali, conducted a series of key stakeholder engagements.

On 25 August, the Ambassador met with Mayor of Toyama Mr. Hirohisa Fujii—who warmly welcomed the Ambassador. He also commended the local Bangladeshi population's civic and economic contributions to Toyama City. The Ambassador highlighted Japan's Official Development Assistance (ODA) support to Bangladesh. He mentioned that now is the golden opportunity for the two nations to further bolster their relationship- Bangladesh’s hardworking and dedicated youth can contribute to the continued growth of the economy of Toyama in different sectors. Citing the February 2026 Economic Partnership Agreement (EPA), he mentioned that bilateral trade volume has surpassed 3.5 billion USD, and promoted imports of Bangladeshi textiles, leather, jute, and other products to Toyama. He further highlighted that a good number of Japanese companies have invested in Bangladesh, and investors from Toyama City can also invest in Bangladesh Special Economic Zone (BSEZ).

Following the talk, he met with the Vice Governor of the Toyama Prefectural Government, Ms. Kyoko Nishi. The Vice Governor warmly welcomed the outreach programme, and lauded Bangladesh’s continued economic development. The Ambassador thanked the Government of Japan for their continued support in Bangladesh’s development journey. He highlighted that a good number of Bangladeshi students are coming to Japan for Japanese language schools, and then enrolling in either skill training, universities, or job markets in Japan, thus contributing to Japanese society. He further mentioned that numerous Bangladeshi IT professionals are working in Japan. He then added that a good number of Japanese investors have invested in Bangladesh, established technical training centres, and set up language schools; therefore, investors from Toyama Prefecture are also welcome in the Bangladesh Special Economic Zone. He reiterated the Bangladesh Government’s support for the Japanese business community through the recently signed Economic Partnership Agreement (EPA) between the two countries. He also expressed the Bangladesh Government’s wishes to work in line with the upcoming ESDP (Employment for Skill Development Programme).

Then the Ambassador visited Toyama University and had a meeting with the President of Toyama University, Professor Shigeru Saito. Pointing out the similarity between the two flags, President Saito highlighted the historic relations between Bangladesh and Japan. Agreeing with that, the Ambassador mentioned that a good number of Bangladeshi students and researchers have immersed themselves in the Japanese education system. He further requested the Toyama University President for more English courses at the undergraduate level, tuition fee waiver, grants, sponsorships, and scholarships for Bangladeshi students, signing of Memoranda of Understanding (MoU) with different Bangladeshi Universities across various disciplines, faculty exchange programme, industry-academia collaboration, to increase the number of Bangladeshi scholars contributing to cross-border partnership. He also emphasized the different initiatives taken by the Government of Bangladesh to bolster Bangladesh-Japan educational partnership, such as the establishment of numerous Japanese language learning and training institutes, Government loans for Japanese language learners, and consideration of Japanese as 3rd language in education institutes. Toyama University President appreciated these initiatives and assured the Ambassador of his utmost consideration of the former’s request. Later, the Ambassador had an exchange of views with the faculty, researchers, and students of Bangladeshi origin at Toyama University.

Notable, on the previous day (24 August), the Ambassador met with the Bangladeshi diaspora in Toyama City and had an exchange of views. There, he shared initiatives taken by the Embassy for the welfare of the Bangladeshi community, including: providing special consular service on the 1st Sunday of every month, passport and other documents delivery by return-envelope, dedicated hotline for Bangladeshi citizens, NID enrolment service, on-demand consular services, government-funded repatriation of deceased Bangladeshi citizens, streamlined tuition fee transfers, simplified VFS visa processing, and the restoration of direct flights. Encouraging them to subscribe to the Wage Earners’ Welfare Membership and stay updated via social media of the Embassy, he urged the community to follow local laws, honour Japanese culture, and uphold the dignity of Bangladesh.

২৪-২৫ আগস্ট তোইয়ামা প্রিফেকচারের তোইয়ামা শহরে সফরকালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ দাউদ আলী একাধিক অংশীজনদের সাথে বৈঠকে অংশ নেন।

২৫ আগস্ট রাষ্ট্রদূত তোইয়ামা শহরের মেয়র জনাব হিরোহিসা ফুজির সাথে সাক্ষাৎ করেন। মেয়র রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তোইয়ামা শহরের প্রশাসনিক ও অর্থনৈতিক খাতে স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে জাপানের (ODA) সহায়তার কথা উল্লেখ করে বলেন যে, দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করার এটাই সুবর্ণ সুযোগ—বাংলাদেশের কঠোর পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ তরুণ সমাজ তোইয়ামার অর্থনীতির বিভিন্ন খাতে অব্যাহত উন্নতিতে অবদান রাখতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (EPA) কথা উল্লেখ করে তিনি জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য ইতোমধ্যে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। তিনি তোইয়ামায় বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, পাট ও অন্যান্য পণ্যের আমদানি বৃদ্ধির আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, অনেক খ্যাতনামা জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং তোইয়ামা শহরের বিনিয়োগকারীরাও 'বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল' (BSEZ)-এ বিনিয়োগ করতে পারেন।

এরপর তিনি তোইয়ামা প্রিফেকচারাল গভর্নমেন্টের ভাইস গভর্নর মিজ কিইয়োকো নিশির সাথে দেখা করেন। ভাইস গভর্নর এই সফরকে উষ্ণ অভিবাদন জানান এবং বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের ধারাবাহিক সহায়তার জন্য রাষ্ট্রদূত জাপান সরকারকে ধন্যবাদ জানান। তিনি তুলে ধরেন যে, বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী জাপানি ভাষার স্কুলে পড়তে জাপানে আসছেন এবং পরবর্তীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় কিংবা সরাসরি কর্মসংস্থানে যুক্ত হয়ে জাপানি অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বহু বাংলাদেশি আইটি পেশাজীবি জাপানে কাজ করছেন। পাশাপাশি অনেক জাপানি বিনিয়োগকারী বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও জাপানি ভাষা শিক্ষা স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন। তাই তোইয়ামা প্রিফেকচারের বিনিয়োগকারীদেরও ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এ স্বাগতম। সম্প্রতি স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (EPA) মাধ্যমে জাপানি ব্যবসায়ী সমাজকে সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি আসন্ন ইএসডিপি (ESDP - Employment for Skill Development Programme)-এর সাথে সমন্বয় রেখে কাজ করার ব্যাপারে বাংলাদেশ সরকারের ইচ্ছার কথা ব্যক্ত করেন।

এরপর রাষ্ট্রদূত তোইয়ামা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর শিগেরু সাইতোর সাথে বৈঠকে অংশগ্রহণ করেন। দুই দেশের জাতীয় পতাকার সাদৃশ্যের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট সাইতো বাংলাদেশ ও জাপানের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তাঁর সাথে একমত পোষণ করে রাষ্ট্রদূত বলেন, বহু বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষক জাপানের শিক্ষা ব্যবস্থার সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। তিনি তোইয়ামা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টকে স্নাতক পর্যায়ে ইংরেজিতে আরও কোর্স চালু করা, টিউশন ফি মওকুফ, অনুদান, স্পন্সরশিপ ও স্কলারশিপ প্রদান, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে স্মারক চুক্তি (MoU) স্বাক্ষর, শিক্ষক বিনিময় কর্মসূচি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ বিষয়ে অনুরোধ জানান, যেন দ্বিপাক্ষিক অংশীদারিত্বে বাংলাদেশি গবেষকদের অবদান বৃদ্ধি পায়। তিনি বাংলাদেশ-জাপান শিক্ষা অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন; যেমন—জাপানি ভাষা শেখার প্রতিষ্ঠান গড়ে তোলা, জাপানি ভাষা শিক্ষার্থীদের জন্য সরকারি ঋণ সুবিধা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাপানি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বিবেচনা করা। তোইয়ামা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এসব উদ্যোগের প্রশংসা করেন এবং রাষ্ট্রদূতের প্রস্তাবগুলো আন্তরিকভাবে বিবেচনার আশ্বাস দেন। পরবর্তীতে রাষ্ট্রদূত তোইয়ামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও কর্মরত বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

উল্লেখযোগ্য, এর পূর্বে বিগত ২৪ আগস্ট মান্যবর রাষ্ট্রদূত তোইয়ামা শহরে প্রবাসি বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভা করেন। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে: প্রতি মাসের প্রথম রবিবারে বিশেষ কনস্যুলার সেবা প্রদান, ফেরত খামের (রিটার্ন-এনভেলপ) মাধ্যমে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান, বাংলাদেশি নাগরিকদের জন্য সার্বক্ষণিক হটলাইন চালুকরণ, এনআইডি (NID) নিবন্ধন সেবা, চাহিদাভিত্তিক কনস্যুলার সেবা, সরকারি অর্থায়নে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে প্রেরণ, সহজে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টিউশন ফি জাপানে স্থানান্তর, ভিএফএস-এ (VFS) ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং সরাসরি বিমান ফ্লাইট পুনরায় চালু করা। তিনি প্রবাসীদের প্রবাসী কল্যাণ কার্ড গ্রহণ করতে এবং দূতাবাসের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকার আহ্বান জানান। একই সাথে, তিনি তোইয়ামার বাংলাদেশি সম্প্রদায়কে স্থানীয় আইন মেনে চলতে, জাপানি সংস্কৃতিকে সম্মান জানাতে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার অনুরোধ জানান।

As part of the outreach programme by the Bangladesh Embassy in Tokyo, Bangladesh Ambassador to Japan, H.E. Mr. Md. Daud ...
25/08/2026

As part of the outreach programme by the Bangladesh Embassy in Tokyo, Bangladesh Ambassador to Japan, H.E. Mr. Md. Daud Ali, visited Kanazawa City, Ishikawa Prefecture, on 23–24 August. During this visit, he engaged in a series of meetings with different stakeholders.

On 23 August, he had an exchange of views with the Bangladeshi diaspora in Kanazawa. There, he shared different initiatives taken by the Embassy for the welfare of the Bangladeshi community. Notable initiatives include consular camps on a demand basis, the repatriation of deceased Bangladeshi citizens at government cost, tuition fees sent through banking channels, the removal of visa complications at VFS, and the resumption of direct flights. He advised to subscribe to Wage Earners’ Welfare Membership and to regularly follow the social media page of the Embassy to stay connected. Referring to the diaspora as the "Ambassadors of Bangladesh," he also suggested abiding by Japanese laws, showing respect for Japanese culture, and representing Bangladesh with dignity.

The next day (on 24 August), he held a meeting with the Mayor of Kanazawa City, Mr. Takashi Murayama. The Mayor warmly welcomed the Ambassador and spoke about the warm bilateral ties since the establishment of diplomatic relations in 1972. He also briefed the Ambassador on the Bangladeshi diaspora’s contributions to Kanazawa City and Ishikawa Prefecture. In response, the Ambassador informed him that Japan has consistently supported Bangladesh politically and economically through Official Development Assistance (ODA). He noted that the current bilateral trade volume exceeds 3.5 billion USD. Referring to the recently concluded Economic Partnership Agreement in February 2026, he stated that Bangladesh’s garments, textiles, jute, leather, and other products can be readily imported to Kanazawa. Furthermore, he suggested that Japan can take advantage of Bangladesh’s demographic dividend by recruiting skilled workers in various sectors to support the Japanese economy. He thanked the Mayor for hosting a good number of Bangladeshi researchers and academicians in Kanazawa. Following this meeting, he visited a nanoparticle research laboratory supervised by a Bangladeshi researcher at Kanazawa University.

Later, the Ambassador had a meeting with the President of Kanazawa University, Dr. Takashi Wada, and Vice President (International Affairs), Dr. Noriko Hasebe. During their discussion, the President shared that Kanazawa University hosts a significant number of international students due to its English-medium curricula at the undergraduate, graduate, Ph.D., and post-doc levels, as well as its strong international partnerships and academia-industry collaboration. He also acknowledged the contributions of the Bangladeshi Alumni Association and the reputation of sincere and hardworking Bangladeshi students. Additionally, he briefed the Ambassador about the '2+2' model, under which—based on a signed Memorandum of Understanding (MoU)—Bangladeshi students can study two years in Bangladesh and two years in Japan and obtain a degree awarded by the Kanazawa University. He shared that the University of Dhaka and the University of Chittagong currently have this MoU, while several other Bangladeshi universities are working to establish similar agreements with Kanazawa University.

The Ambassador informed the President that the Bangladesh Embassy has visited over 30 Japanese universities to expand educational opportunities for Bangladeshi students in Japan. He highlighted that, with a growing interest, students are actively learning the Japanese language in Bangladesh. He proposed that, with Kanazawa University's support, Bangladeshi students could enroll starting in October—ahead of their scheduled classes in April—to learn the Japanese language at the university, a proposal the President agreed with. The Ambassador also emphasized the importance of industry-academia linkages in Japan for Bangladeshi students and thanked the university leadership for their continued support of Bangladeshi scholars.

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বাংলাদেশ দূতাবাসের outreach কর্মসূচির অংশ হিসেবে ইশিকাওয়া প্রিফেকচারের কানাজাওয়া সিটি সফর করেছেন। এই সফরে তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, কানাজাওয়া সিটির মেয়র এবং কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সাথে পৃথক বৈঠকে অংশ নেন।

সফরের প্রথম দিন ২৩ আগস্ট রাষ্ট্রদূত কানাজাওয়ায় বসবাসরত প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভার অংশ গ্রহণ করেন। এ সময় তিনি প্রবাসীদের কল্যাণে দূতাবাসের নেওয়া নানা উদ্যোগ—যেমন চাহিদার ভিত্তিতে কনস্যুলার ক্যাম্প, সরকারি খরচে মৃত প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো, ব্যাংকিং চ্যানেলে টিউশন ফি পাঠানো, ভিসা জটিলতা দূর করা এবং সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগের কথা তুলে ধরেন।

আলোচনাকালে তিনি প্রবাসীদের 'বাংলাদেশের দূত' হিসেবে উল্লেখ করে জাপানের আইন মেনে চলা, জাপানি সংস্কৃতিকে সম্মান করা এবং দেশের সুনাম বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি, তাদের ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার কার্ডের সুবিধা গ্রহণ করতে এবং দূতাবাসের ফেসবুক পেজে নিয়মিত যুক্ত থাকার পরামর্শ দেন।

সফরের দ্বিতীয় দিন ২৪ আগস্ট রাষ্ট্রদূত কানাজাওয়া সিটির মেয়র তাকাশি মুরামায়ার সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্ক এবং কানাজাওয়া সিটি ও প্রিফেকচারে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত জানান যে, বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩.৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সম্প্রতি স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (EPA) মাধ্যমে বাংলাদেশের পোশাক, টেক্সটাইল, পাট ও চামড়াজাত সহ অন্যান্য পণ্য সহজে কানাজাওয়ায় আমদানি করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। এছাড়া, জাপানের অর্থনীতিকে সচল রাখতে বাংলাদেশের জনমিতিক সুবিধা কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি নিয়োগের ওপরও তিনি জোর দেন। বৈঠক শেষে তিনি কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে এক বাংলাদেশি গবেষকের পরিচালিত ন্যানো পার্টিকেল ল্যাব পরিদর্শন করেন।

পরবর্তীতে রাষ্ট্রদূত কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. তাকাশি ওয়াদা এবং আন্তর্জাতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড. নোরিকো হাসেবের সাথে বৈঠকে অংশ গ্রহণ করেন। প্রেসিডেন্ট কানাজাওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার চমৎকার পরিবেশের কথা তুলে ধরেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের পরিশ্রম ও দক্ষতার প্রশংসা করেন। এ সময় জানান যে, MoU- অধীনে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের '২+২' মডেলের (দুই বছর বাংলাদেশে এবং দুই বছর জাপানে পড়াশোনা) কর্মসূচি চলমান রয়েছে এবং এটি সম্প্রসারণে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা চলছে। জবাবে রাষ্ট্রদূত জানান যে, জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাস ইতিমধ্যে ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৈঠকে রাষ্ট্রদূত প্রস্তাব করেন যে, বাংলাদেশি শিক্ষার্থীরা নির্ধারিত এপ্রিলের পরিবর্তে অক্টোবর মাসেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে জাপানি ভাষা শেখার সুযোগ পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এই প্রস্তাবে সম্মতি জানান। শেষে রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিঙ্কেজের গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

住所

3-29 Kioicho
Chiyoda-ku, Tokyo
102-0094

営業時間

月曜日 09:00 - 17:00
火曜日 09:00 - 17:00
水曜日 09:00 - 17:00
木曜日 09:00 - 17:00
金曜日 09:00 - 17:00

電話番号

+81332345801

ウェブサイト

アラート

Embassy of Bangladesh, Tokyoがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

その団体に問い合わせをする

Embassy of Bangladesh, Tokyoにメッセージを送信:

ショートカット

共有する

カテゴリー