EPI Bangladesh

Directions Website

EPI Bangladesh সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সরকারিভাবে বিনামূল্যে শিশু, কিশোরী ও নারীদের টিকা দিয়ে থাকে।

বিশেষ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬
27/09/2026

বিশেষ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬

হাম প্রতিরোধে ৩৪ লাখ বাদ পড়া শিশুকে টিকার আওতায় আনা হবেহাম প্রতিরোধে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ ...
27/09/2026

হাম প্রতিরোধে ৩৪ লাখ বাদ পড়া শিশুকে টিকার আওতায় আনা হবে
হাম প্রতিরোধে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ১ কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। ক্যাম্পেইন থেকে বাদ পড়া আরও ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য বিশেষ এই টিকাদান কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ১০ লাখ টিকা সংরক্ষিত রাখা হয়েছে এবং নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা প্রদান অব্যাহত থাকবে।
আজ ঢাকার মহাখালীর কড়াইলে টিএন্ডটি খেলার মাঠে ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ জাহিদ রায়হান, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি জিলিয়ান মেলসপ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপপ্রতিনিধি ডা. রাজেশ নারওয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এইচপিভি রুটিন টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
23/07/2026

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এইচপিভি রুটিন টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

দেশ ব্যাপী এইচপিভি রুটিন টিকা প্রদান চলছে।১ ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখের ক্যান্সার থেকে সুরক্ষিত থাকুন।১০ বছরের সকল ...
22/07/2026

দেশ ব্যাপী এইচপিভি রুটিন টিকা প্রদান চলছে।

১ ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখের ক্যান্সার থেকে সুরক্ষিত থাকুন।

১০ বছরের সকল কিশোরী বিনামূল্যে টিকা গ্রহণ করুন নিকটস্থ টিকাদান কেন্দ্রে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) তে বর্তমান নিয়মিত যে সকল টিকা প্রদান করা হয়, তাঁর সর্বশেষ হালানাগাদকৃত শিডিউল। ছবিত...
20/07/2026

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) তে বর্তমান নিয়মিত যে সকল টিকা প্রদান করা হয়, তাঁর সর্বশেষ হালানাগাদকৃত শিডিউল। ছবিতে ক্লিক করে পূর্ণাঙ্গ ইমেজ দেখুন।

19/07/2026

২০২৫ সালে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে রুটিন ইপিআই আওতাভুক্ত ( ২ বছরের কম বয়স) শিশু, যারা উক্ত ক্যাম্পেইনে ১ ডোজ টাইফয়েড টিকা গ্রহণ করেছে,

তারা রুটিন টাইফয়েড টিকা কার্যক্রমে পুনরায় টাইফয়েড টিকা গ্রহণের প্রয়োজন নাই।

অন্যান্য রুটিন টিকা নিয়মানুযায়ী চলমান থাকবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দশ বছর বয়সী সকল কিশোরীদের বিনামুল্যে বাংলাদেশ সরকার এক ডোজ এইচপিভি টিকা প্রদান করছে...
17/07/2026

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দশ বছর বয়সী সকল কিশোরীদের বিনামুল্যে বাংলাদেশ সরকার এক ডোজ এইচপিভি টিকা প্রদান করছে।

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের একমাত্র উপায়।

তারই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এর স্বাস্থ্য বিভাগ এর উদ্যোগে অদ্য ১৬৷০৭৷২০২৬ তারিখ অঞ্চল-৫ এর বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে দশ বছর বয়সী ১১৬ জন কিশোরীকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা প্রদান করা হয়।

আজই আপনার শিক্ষাপ্রতিষ্ঠান,বাড়ি এবং বাড়ির পাশের ১০ বছর বয়সী সকল কিশোরীকে এইচপিভি টিকা দিন।

টিকা প্রাপ্তির স্থান: সকল স্থায়ী ও অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র।

*এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখের ক্যান্সার রুখে দিন।*

তথ্যসূত্র: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

14/07/2026
নিয়মিত ইপিআই কার্যক্রমে আগামী ০১ আগষ্ট ২০২৬ থেকে নিয়মিত টাইফয়েড টিকা প্রদান:স্থান: সকল স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্র।জনগোষ্...
13/07/2026

নিয়মিত ইপিআই কার্যক্রমে আগামী ০১ আগষ্ট ২০২৬ থেকে নিয়মিত টাইফয়েড টিকা প্রদান:

স্থান: সকল স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্র।
জনগোষ্ঠী: শিশুর বয়স ১৫ মাস পূর্ণ থেকে ২ বছর পূর্ণ হওয়া পর্যন্ত।
ডোজের পরিমাণ: ০.৫ মি:লি:।
ডোজের সংখ্যা: ০১ ডোজ।
টিকার পথ: মাংশপেশীতে।
টিকার স্থান: বাম ঊরুর মধ্যভাগের বহিঃরাংশ।
এমআর টিকার ২য় ডোজের সাথে এটি গ্রহণ করা যাবে।

১০ বছর বয়সী সকল কিশোরীদের বিনামুল্যে বাংলাদেশ সরকার ০১ ডোজ এইচপিভি টিকা প্রদান করছে।এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যান্সার প্...
29/06/2026

১০ বছর বয়সী সকল কিশোরীদের বিনামুল্যে বাংলাদেশ সরকার ০১ ডোজ এইচপিভি টিকা প্রদান করছে।

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের একমাত্র উপায়।

আজই আপনার বাসার এবং বাসার পাশের ১০ বছর বয়সী কিশোরীকে টিকা দিন।

টিকা প্রাপ্তির স্থান: সকল ইপিআই টিকাদান কেন্দ্র।

Address

EPI BHABAN, DGHS, MOHAKHALI
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when EPI Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share