Directorate General of Health Services

Directorate General of Health Services Management Information System (MIS), Directorate General of Health Services (DGHS)
(474)

Management Information System (MIS)
Directorate General of Health Services (DGHS)
Ministry of Health and Family Welfare (MOHFW)
Government of the People's Republic of Bangladesh

শোকবার্তা৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্...
01/08/2026

শোকবার্তা

৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনুল ইসলাম আজ (১ আগস্ট) আনুমানিক দুপুর ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. মমিনুল ইসলামের অকাল প্রয়াণে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।

৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডাঃ আবু ঈছা মোঃ আরাফাত ইমাম  গতকাল ৩১ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ০২.০০ ঘট...
01/08/2026

৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডাঃ আবু ঈছা মোঃ আরাফাত ইমাম গতকাল ৩১ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ০২.০০ ঘটিকায় সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তিনি ঢাকা মেডিকেল কলেজের একজন প্রাক্তন কৃতি শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে প্যাথলজি বিভাগের কিউরেটর হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর এই অকাল প্রস্থানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস-সহ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।

মহাপরিচালক- প্রয়াত চিকিৎসকের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছেন।

পরম করুণাময় তাঁর আত্মাকে শান্তি দিন এবং এই কঠিন সময়ে তাঁর পরিবারকে শক্তি ও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন।

দৃষ্টি প্রতিবন্ধী শারমিন আক্তারের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছেদৃষ্টি প্রতিবন্ধী শারমিন আক্তারকে বিশেষ ব্যবস্থাপনায় এস...
30/07/2026

দৃষ্টি প্রতিবন্ধী শারমিন আক্তারের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে

দৃষ্টি প্রতিবন্ধী শারমিন আক্তারকে বিশেষ ব্যবস্থাপনায় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এ কনিষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ২ আগস্ট কর্মস্থলে যোগদান করবেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শারমিন আক্তারের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

শারমিন আক্তার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। নিয়োগপত্র গ্রহণের পর তিনি সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে গত ২৬ জুলাই সাতক্ষীরা জেলায় হাসপাতাল পরিদর্শনকালে প্রতিবন্ধী শারমিন আখতার স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি চাকরি প্রার্থনা করেন। মন্ত্রী তাকে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছিলেন। শারমিনের গ্রামের বাড়ী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'সরকার ও রাজনীতি' বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন।

নিয়োগপত্র পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শারমিন আক্তার।

স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) (চলতি দায়িত্ব) সহযোগী অধ্যাপক ডাঃ শাহ নেওয়াজ দেওয়ান আজ ২৭ জু...
26/07/2026

স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) (চলতি দায়িত্ব) সহযোগী অধ্যাপক ডাঃ শাহ নেওয়াজ দেওয়ান আজ ২৭ জুলাই ২০২৬ তারিখে নিজ কার্যালয়ে যোগদান করেন।

15/07/2026

বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগস্টেই চালু হচ্ছে 'স্পেক্স ২০৩০' ইনিশিয়েটিভ; অন্ধত্ব ও দৃষ্টিত্রুটি দূর করতে জাতীয় আই কেয়ার প্ল্যান ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিংয়ের ঘোষণা

"বাংলাদেশে অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তি হ্রাস কমাতে চক্ষু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ রোডম্যাপ" সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক জনস্বাস্থ্য ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম এ মুহিত এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

12/07/2026
দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি প্রস্তুতিদেশের বিভিন্ন এলাকায় আকস্মিক ...
12/07/2026

দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি প্রস্তুতি

দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব (হাসপাতাল), স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (প্রশাসন), সকল বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জন এবং বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকবৃন্দ।

সভায় বন্যাকবলিত এলাকায় ফোকাল পারসন নিয়োগ, প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন, জরুরি ওষুধ, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও অ্যান্টি-স্নেক ভেনমের পর্যাপ্ত মজুদ নিশ্চিতকরণ এবং গর্ভবতী নারী, শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা জোরদারের নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া বন্যাকবলিত এলাকায় সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে পৃথক ডেঙ্গু ইউনিট ও মেডিকেল টিম প্রস্তুত রাখা, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও স্যালাইনের মজুদ নিশ্চিত করা এবং সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনসাধারণকে বন্যা ও ডেঙ্গু-সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন হলে নিকটস্থ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবা গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।

সরকারের ১৮০ দিন পূর্তি উদযাপনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ ৪ জুলাই ২০২৬ থেকে দেশব্যাপী বিশেষ পরিষ্কা...
04/07/2026

সরকারের ১৮০ দিন পূর্তি উদযাপনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ ৪ জুলাই ২০২৬ থেকে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা ও নির্দেশনায় এবং দেশের সকল পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বিশেষায়িত হাসপাতালসমূহে এই কর্মসূচী সফলভাবে চলছে।

পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত সেবার মূল ভিত্তি। নিচে আজকের কার্যক্রমের কয়েকটি স্থিরচিত্র তুলে ধরা হলো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে ক্যান্সার রোগ নির্ণয় সেবার মানোন্নয়ন...
04/07/2026

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে ক্যান্সার রোগ নির্ণয় সেবার মানোন্নয়ন এবং একাডেমিক কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্যে আধুনিক মাইক্রোস্কোপসহ বিভিন্ন ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বিভাগটি পরিদর্শন করেন মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সর্দার মোঃ সাখাওয়াত হোসেন; স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের বর্তমান কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিদ্যমান সীমাবদ্ধতা নিয়ে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। এতে এমবিবিএস কারিকুলামের আধুনিকায়ন, হিস্টোপ্যাথোলজি ও সাইটোপ্যাথোলজি সেবা সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন রিএজেন্ট সরবরাহ, IHC ও FISH-সহ আধুনিক প্রযুক্তি চালু এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়গুলো তুলে ধরা হয়।

অতিথিবৃন্দ উপস্থাপিত বিষয়গুলো ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন। এ উদ্যোগের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে শিক্ষা, গবেষণা ও রোগ নির্ণয় সেবার মান আরও উন্নত হবে, যা দেশের ক্যান্সার রোগীদের জন্য উন্নত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনায় এবং ইউএইচএফপিও, সিভিল স...
04/07/2026

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনায় এবং ইউএইচএফপিও, সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক ও হাসপাতাল পরিচালকগণের তত্ত্বাবধানে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সুনির্দিষ্ট সূচি অনুযায়ী আজ ৪ জুলাই ২০২৬, শনিবার সকাল থেকে শুরু হচ্ছে।

Address

Mohakhali
Dhaka
DHAKA-1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88028816412

Alerts

Be the first to know and let us send you an email when Directorate General of Health Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share