29/09/2026
রাজধানীর ইসিবি চত্বর ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কাছাকাছি পল্লবি থানাধীন বাইগারটেক হাজীমার্কেটের নামাপাড়া নামক এলাকায় জমি দখলের উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দাদের বাসায় হামলা-ভাঙচুর ও প্রকাশ্যে গুলি করা হয়।
রাজনৈতিক ভাবে প্রভাবশালী এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা দিনে-দুপুরে সশস্ত্র লোকজন নিয়ে এসে প্রকাশ্যে এভাবে গুলি ও ভাঙচুর চালায়।
এসময় মসজিদের মাইকে হামলার ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করার ঘোষণা দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।