27/08/2026
পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
আজ ২৭ আগষ্ট, বৃহস্পতিবার , দুপু্র ২.০০ টায় বিএইচবিএফসি পরিচালনা পর্ষদ সভাকক্ষে পর্ষদের ৫৬৩-তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এস এম আব্দুল হালিম। সভায় পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার , জনাব মোহাম্মদ রাশেদুল আমীন, যুগ্ম সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, জনাব ফৌজিয়া খান , যুগ্ম সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং জনাব কাজী মোঃ ফিরোজ হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী,গণপূর্ত অধিদপ্তর উপস্থিত ছিলেন। এছাড়াও, বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তোফায়েল আহমেদ , পর্ষদ সচিব ও উপ-মহাব্যবস্থাপক জনাব আবু বকর সিদ্দিক খান এবং পর্ষদ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে সদ্য নিয়োগপ্রাপ্ত দুইজন পরিচালক জনাব ফৌজিয়া খান , যুগ্ম সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং জনাব কাজী মোঃ ফিরোজ হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী,গণপূর্ত অধিদপ্তর -কে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।