Bangladesh Accreditation Council

Directions Website Contact the organization

Bangladesh Accreditation Council Ensuring Quality Higher Education in Bangladesh. Autonomus Body

Workshop on‘Preparation for Accreditation: Documentation and Evidence’Date: 11 November 2026Venue: Varendra University, ...
12/11/2026

Workshop on
‘Preparation for Accreditation: Documentation and Evidence’

Date: 11 November 2026
Venue: Varendra University, Kharkhari- 6204

১১ নভেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এ ‘Preparation for Accreditation: Documentation and Evidence’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। কর্মশালায় সভাপতি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ এমরান। তিনি ‘Preparation for Accreditation: Documentation and Evidence’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও এর বিভিন্ন সমস্যা, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি, সীমাবদ্ধতা প্রতিফলিত হয়। প্রফেসর শাহ এমরান অ্যাক্রেডিটেশনের ধারণা, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা এবং অ্যাক্রেডিটেশন অর্জনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, বিএসির অ্যাক্রেডিটেশন কাঠামোতে ১০টি স্ট্যান্ডার্ড ও ৬৩টি ক্রাইটেরিয়া রয়েছে। প্রতিটি ক্রাইটেরিয়ার নম্বর বণ্টন এবং অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য প্রয়োজনীয় নম্বরের হার সম্পর্কেও তিনি ধারণা দেন। অ্যাক্রেডিটেশনের আবেদন করতে ২০৮টি ডকুমেন্ট প্রয়োজন উল্লেখ করে তিনি সেগুলো প্রস্তুত, সংরক্ষণ ও যথাযথভাবে উপস্থাপনের বিষয়ে দিক-নির্দেশনা দেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
কর্মশালায় রাজশাহী অঞ্চলের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি-এর আইকিউএসি’র পরিচালক, অতিরিক্ত পরিচালক, হেড অফ দ্য প্রোগ্রাম অফারিং এনটিটিগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উপপরিচালক ড. ফারজানা শারমিন ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আয়োজিত একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (ব...
03/11/2026

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আয়োজিত একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর উদ্যোগে Training for BAC Academic Auditors শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল একাডেমিক অডিটরদের বহিঃস্থ গুণগতমান নিরূপনে দক্ষতা বৃদ্ধি; স্বার্থ ও গোপনীয়তা দ্বন্দ্ব নীতি পরিপূর্ণ অনুসরণের গুরুত্ব পর্যালোচনা এবং একাডেমিক অডিটরদের সাথে বিএসি’র কর্মকর্তাদের পারস্পরিক মতবিনিময়।
সকাল ৯:৩০টায় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অ‍্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর এ. কে. এম. মনিরুল ইসলাম। প্রশিক্ষণে Policy on Management of Conflict of Interest and Confidentiality বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিএসি’র কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মোঃ ওয়াকিলুর রহমান এবং Enhancing External Quality Assessment Process During the Site Visit বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, কিউএ এ্যান্ড এনকিউএফ বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মোঃ শাহ এমরান।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বহিঃসম্পর্ক ও আইসিটি বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. আহমেদ আবদুল্লাহ জামাল এবং প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য জনাব মোঃ এমদাদুল হক।
প্রশিক্ষণে উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান। এতে একাডেমিক অডিটরগণ স্বতঃস্ফুর্তভাবে তাঁদের অ্যাক্রেডিটেশন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা বর্ণনা করেন এবং অধিকতর জানার আগ্রহ প্রকাশ করেন। চেয়ারম্যান মহোদয় একাডেমিক অডিটরগণে্র সকল প্রশ্নের ধারাবাহিক উত্তর প্রদান করেন। এছাড়াও তিনি অ্যাক্রেডিটেশন কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূকরণের লক্ষ্যে অডিটরগণের কাছে তাঁদের পর্যবেক্ষণসমূহ লিখিতভাবে প্রদানের অনুরোধ করেন। তিনি একাডেমিক অডিটরগণকে বিএসি পরিবারের একজন সম্মানিত সদস্য হিসেবে বাংলাদেশের উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়নের ধারবাহিক প্রক্রিয়ায় একসাথে কাজ করার আহবান জানান। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের গুণগতমান উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখা। পরিশেষে তিনি একাডেমিক অডিটরগণকে তাঁদের কর্মরত বিশ্ববিদ্যালয়ে নিজ নিজ প্রোগ্রামকে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত করার উদ্যোগ গ্রহণের অনুরোধ করেন।
পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, কিউএ এ্যান্ড এনকিউএফ বিভাগের উপ-পরিচালক ড. ফারজানা শারমিন। প্রশিক্ষণে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মোট ৯২ একাডেমিক অডিটর অংশগ্রহণ করেন। এছাড়া দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কোয়ালিটি অ্যাসুরেন্স বিশেষজ্ঞ এবং বিএসি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা।০১ ন...
01/11/2026

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা।

০১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্যগণ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনিছুর রহমান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আউটকাম-বেসড এডুকেশন (OBE) বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং অ্যাক্রেডিটেশন ও বাংলাদেশ ন্যাশনাল কোয়োলিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) বিষয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে অবহিত করে সহযোগিতা কামনা করা হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সচেতনতা ও স্পষ্ট ধারণা অর্জনের লক্ষ্যে আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখে একটি মোটিভেশনাল ওয়ার্কশপ আয়োজনে সম্মতি প্রদান করেন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান। তিনি পর্যায়ক্রমে শিক্ষকদের জন্য অ্যাক্রেডিটেশন ও BNQF বিষয়ে আরও প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা হবে বলে উল্লেখ করেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান আশ্বস্ত করেন যে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের আবেদন করলে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। সভায় OBE বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশনে কাউন্সিলের চেয়ারম্যান উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার বিকাশে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখতে প্রত্যাশা করেন।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন ক...
29/10/2026

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-তে অফিস সংযুক্তি কার্যক্রম।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অফিস সংযুক্তি কার্যক্রম ২৭ অক্টোবর ২০২৬ তারিখে সকাল ১০:০০ টা থেকে বেলা ১:০০ টা পর্যন্ত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নায়েম-এর সহকারী পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমান মিয়ার তত্ত্বাবধানে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন। এছাড়াও, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
কার্যক্রমের শুরুতে বিএসি-র পূর্ণকালীন সদস্য (কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা) প্রফেসর ড. মোঃ ওয়াকিলুর রহমান উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশনের গুরুত্ব, কোয়ালিটি অ্যাসুরেন্স, BNQF ও কাউন্সিলের ম্যান্ডেট ব্যাখ্যা করেন। একই সঙ্গে তিনি ১০টি মানদণ্ডের অধীনে ৬৩টি নির্ণায়কসহ কাউন্সিলের মূল্যায়ন পদ্ধতি, কর্মশালা, আন্তর্জাতিক সহযোগিতা ও ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরেন। এরপর পূর্ণকালীন সদস্য (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) জনাব মোঃ এমদাদুল হক বুনিয়াদি প্রশিক্ষণ ও চাকরি জীবনের অভিজ্ঞতা প্রশিক্ষণার্থীদের সঙ্গে বিনিময় করেন। কাউন্সিল সচিব প্রফেসর এ.কে.এম মুনিরুল ইসলাম সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন।
এই কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষা প্রশাসকগণ উচ্চশিক্ষায় মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করেছেন।

বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎঢাকা, ২৬ অক্...
26/10/2026

বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬: বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খানের নেতৃত্বে কাউন্সিলের চারজন পূর্ণকালীন সদস্য আজ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালের শুরুতে চেয়ারম্যানসহ কাউন্সিলের সকল সদস্য মহামান্য রাষ্ট্রপতির নিকট নিজ নিজ পরিচয় তুলে ধরেন।
কাউন্সিলের চেয়ারম্যান জানান, ২০১৭ সালে সংসদীয় আইনের মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয় যেখানে কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের পদমর্যদা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমপযায় নিদ্ধারিত হয়। এ সময় তিনি দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, বিশ্বমানের উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা ও কার্যক্রম তুলে ধরেন।
তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমিক প্রোগ্রামের মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ও পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে কাউন্সিলের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় কাউন্সিলের ক্রমবর্ধমান কার্যক্রমের পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা ও সম্প্রসারণের লক্ষ্যে স্থায়ী অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন চেয়ারম্যান। এ বিষয়ে তিনি কাউন্সিলের জন্য নিজস্ব জমি বরাদ্দ ও স্থায়ী ভবন নির্মাণে মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
মহামান্য রাষ্ট্রপতি কাউন্সিলের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। তিনি দেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে মহামান্য রাষ্ট্রপতি কাউন্সিলের জনবল সম্পর্কে জিজ্ঞাসা করলে, চেয়ারম্যান বর্তমানে জনবল অপ্রতুলতার বিষয়টি তাঁকে অবহিত করেন। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে কাউন্সিলের পূর্ণকালীন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ এমদাদুল হক, অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল, অধ্যাপক ড. মোঃ শাহ এমরান এবং অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সঙ্গে লার্নিং রিসোর্স নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিতবিএসি, ১২ অক্টোবর ২০২৬ বাংলাদে...
12/10/2026

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সঙ্গে লার্নিং রিসোর্স নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিএসি, ১২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক অ্যাওয়ার্ডিং সংস্থা লার্নিং রিসোর্স নেটওয়ার্কের (Learning Resource Network—LRN) একটি মতবিনিময় সভা ১২ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায় কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান এবং পূর্ণকালীন সদস্য জনাব মোঃ এমদাদুল হক, প্রফেসর ড. আহমেদ আবদুল্লাহ জামাল ও প্রফেসর ড. মোঃ ওয়াকিলুর রহমান। LRN-এর চার সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ জোহাইব তারিক, আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ শোয়েব, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব তানভীর এইচ. রোমেন এবং অপারেশনস ম্যানেজার।
সভায় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে LRN ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মধ্যে সহযোগিতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। LRN-এর কার্যক্রম সম্পর্কে বিএসিকে অবহিত করা হয়। সংস্থাটি বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৫৪টি দেশে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করে আসছে। বর্তমানে বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম স্কুল পর্যায়ে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা পর্যায়েও কার্যক্রম সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিএসির কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো: ওয়াকিলুর রহমান। কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান LRN প্রতিনিধিদলকে অবগত করেন যে, নতুন শিক্ষা প্রোগ্রাম চালু বা পরিচালনার অনুমোদন বিষয়টি বিএসির কার্যপরিধির আওতাভুক্ত নয়। বিএসি মূলত অনুমোদিত নীতিমালা ও মানদণ্ডের আলোকে উচ্চশিক্ষা কার্যক্রমের গুণগত মান মূল্যায়ন করে এবং নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অ্যাক্রেডিটেশন প্রদান করে থাকে। বিএসির কার্যপরিধি ও LRN-এর কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আগ্রহ প্রকাশ করে।
সর্বোপরি, উভয় পক্ষ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

উচ্চশিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) এর ভুমিকা  শীর্ষক প্রশিক্ষণবাংলাদেশ অ্যাক্রেডি...
01/10/2026

উচ্চশিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) এর ভুমিকা শীর্ষক প্রশিক্ষণ
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর উদ্যোগে উচ্চশিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) এর ভুমিকা শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে Asian University of Bangladesh-এ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Asian University of Bangladesh-এর Founder and Chairman, Board of Trustees প্রফেসর আবুল হাসান এম. সাদেক, পিএইচডি। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Asian University of Bangladesh-এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মোশাররফ হোসেন ভূঁইয়া, পিএইচডি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য সদস্য প্রফেসর ড. মোঃ শাহ এমরান। প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ ধন্যবাদ জ্ঞাপন করেন ।
সভাপতির বক্তব্যে বিএসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে BNQF-এর কার্যকর বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহকে BNQF-এর সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং ধারাবাহিক গুণগত মানোন্নয়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোয়ালিটি কালচার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল হাসান এম. সাদেক, পিএইচডি উচ্চশিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল অংশীজনের কার্যকর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং গুণগত মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
Asian University of Bangladesh-এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মোশাররফ হোসেন ভূঁইয়া, পিএইচডি উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে মানদণ্ডভিত্তিক পদ্ধতি অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মোঃ শাহ এমরান উচ্চশিক্ষার মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় BNQF-এর তাৎপর্য তুলে ধরেন। তিনি BNQF-এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে মানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ একাডেমিক কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে Asian University of Bangladesh-এর IQAC-এর পরিচালক প্রফেসর মুহাম্মদ জাফর সাদেক, পিএইচডি স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে BNQF ও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া এবং BNQF ও স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। BNQF ও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া বিষয়ক সেশন পরিচালনা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মোঃ শাহ এমরান। পরবর্তীতে BNQF ও স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া বিষয়ে সেশন পরিচালনা করেন বিএসি-এর পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ ।

উচ্চ শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ  বাংলাদেশ অ্যাক্রেডিটেশন ...
29/09/2026

উচ্চ শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) কর্তৃক উচ্চ শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দ্যা পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ (PUB)-এ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশে এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুবুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো: ওয়াকিলুর রহমান।
সভাপতির বক্তব্যে বিএসি-এর চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ আখতার হোসেন খান জ্ঞানভিত্তিক, দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ গড়ে তুলতে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে BNQF-এর কার্যকর বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহকে BNQF এর সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং ধারাবাহিক গুণগত মানোন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী কোয়ালিটি কালচার গড়ে তোলার আহ্বান জানান। তিনি উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুবুজ্জামান বলেন, “উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা সংস্থার একক দায়িত্ব নয়; এটি বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমষ্টিগত দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সক্রিয় ও সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানে গুণগত মানের সংস্কৃতি বা ‘কোয়ালিটি কালচার’ গড়ে ওঠলে মানোন্নয়নের কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হয়।
প্রশিক্ষণ কর্মসূচির সেশন পরিচালনা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উপ-পরিচালক প্রবীর কুমার চক্রবর্ত্তী। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF)-এর তাৎপর্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণে (Quality Assurance) বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশ্ব ব্যাংকের Mid-Term Review Mission (MTR)-এর প্রতিনিধিগণ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর মধ্যে অনুষ্ঠিত সভাবি...
29/09/2026

বিশ্ব ব্যাংকের Mid-Term Review Mission (MTR)-এর প্রতিনিধিগণ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর মধ্যে অনুষ্ঠিত সভা

বিশ্ব ব্যাংকের Mid-Term Review Mission (MTR)-এর প্রতিনিধিগণ ও Higher Education Acceleration and Transformation (HEAT) Project-এর প্রতিনিধিগণের সাথে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সভাকক্ষে কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো: আখতার হোসেন খান-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান। সভার শুরুতে তিনি বিশ্ব ব্যাংকের Mid-Term Review Mission (MTR)-এর প্রতিনিধিগণ ও HEAT Project-এর প্রতিনিধিগণের প্রতি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এ আগমনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিচিত পর্ব সমাপ্তির পর সভাপতি মহোদয়ের সম্মতিক্রমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মোঃ ওয়াকিলুর রহমান HEAT Project-এর সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MOU) অনুসারে কর্ম-পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন।

HEAT Project-এর প্রতিনিধিদল কর্ম-পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং কিভাবে আরও ত্বরান্বিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সকলের অংশগ্রহণে অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে অনুসরণ করা হয়, সে বিষয়ে চেয়ারম্যান মহোদয়ের আহ্বানে সভা একমত প্রকাশ করে। সভায় বিশ্ববিদ্যালয়সমুহের আবেদনের প্রেক্ষিতে ২০টি অ্যাকাডেমিক প্রোগ্রামের ‘অ্যাক্রেডিটেশন’ প্রাপ্তি ও ৯টি অ্যাকাডেমিক প্রোগ্রামের ‘অ্যাক্রেডিটেশন’ কার্যক্রম চলমান আছে মর্মে অবহিত করা হয়। বিশ্ব ব্যাংক ও HEAT Project ‘অ্যাক্রেডিটেশন’ কার্যক্রম বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। সভায় প্রকল্পের ডিপিপি (Development Project Proposal)-এর সংশোধিত প্রস্তাব, প্রকিউরমেন্ট পরিকল্পনা মোতাবেক প্যাকেজভিত্তিক কাজের অগ্রগতি, অ্যাক্রেডিটেশন ডাটাবেজ রেজিস্ট্রার (Accreditation Register), জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ ইত্যাদি বিষযের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় বিশ্ব ব্যাংকের Mid-Term Review Mission (MTR)-এর বিদেশি প্রতিনিধি Mr. Abdul Haji (Afghanistan), বিশ্ব ব্যাংকের Task Team Leader জনাব এ.টি.এম. আসাদুজ্জামান, Educational Consultant Dr. Md. Mahamud-Ul-Hoque, HEAT Project-এর প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, একেএম মুখলেসুর রহমান ও প্রফেসর মোঃ আসাদুজ্জামান, সিনিয়র ফিন্যান্সিশিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট জনাব মোঃ মনসুরুজ্জামান খান, উপ-পরিচালক জনাব এ.কে.এম. মাসুদ এবং কমিনিকিউশন স্পেশালিস্ট জনাব জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর পক্ষে উপস্থিত ছিলেন পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মোঃ ওয়াকিলুর রহমান, সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম, পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ, প্রফেসর গৌতম চন্দ্র রায়, প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দীন, উপপরিচালক ড. ফারজানা শারমিন ও প্রোগ্রামার জনাব এ বি এম শরিফ উদ-দৌলা।

পরিশেষে সভার সভাপতি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর চেয়ারম্যান ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার পরিসমাপ্তি করেন।

বিএসি'র কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে 'নথি এবং এর ব্যবস্থাপনা' বিষয়ক প্রশিক্ষণ।বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কর্ম...
28/09/2026

বিএসি'র কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে 'নথি এবং এর ব্যবস্থাপনা' বিষয়ক প্রশিক্ষণ।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীদের কার্যদক্ষতা বৃদ্ধিকল্পে ২৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কাউন্সিলে দিনব্যাপী নথি ব্যবস্থাপনায় দক্ষতা বিষয়ক একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান। অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা প্রদান করে চেয়ারম্যান মহোদয় তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রতিষ্ঠানের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ও কর্মীদের কার্যদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরণের প্রশিক্ষনের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি কার্যসম্পাদনে বিরুপভাবাপন্নতা পরিহার করে প্রতিষ্ঠানকে গতিশীল করে তুলতে সকলকে আহ্বান জানান। দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান বক্তা হিসাবে দাপ্তরিক কার্যক্রমে নথি এবং এর ব্যবস্থাপনার সামগ্রিক বিষয় তুলে ধরেন কাউন্সিলের প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য জনাব মোঃ এমদাদুল হক। প্রশিক্ষণে তিনি নথির গঠন ও মূল অংশসমূহ, নোট লেখা ও ব্যবহারের ক্ষেত্রে করণীয়, ডাক বা পত্র প্রাপ্তির পর করণীয়, নথি খোলার নিয়ম, দাপ্তরিক কাজে ব্যবহৃত রেজিস্টারসমূহ ও গার্ড ফাইল, নথির কোড ব্যবহার সংক্রান্ত বিষয়ে আলোচনা করে বলেন যে, দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী হিসাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করা আমাদের লক্ষ্য। প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ও প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন ও কিউএ এ্যান্ড এনকিউএফ বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মোঃ শাহ এমরান এবং কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মোঃ ওয়াকিলুর রহমান। প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কাউন্সিল সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম।

Address

BSL Office Complex-2 (2nd Floor), 1 Minto Road, Ramana
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Accreditation Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Accreditation Council:

Shortcuts

Share