12/10/2026
অবৈধ পন্থায় ই-সিগারেট বিক্রি, দোকান সিলগালা!
বাংলাদেশে আমদানি নিষিদ্ধ ই-সিগারেট আসক্তিকর ও মাদকের সম্প্রসারণ ঘটাচ্ছে। এসব অবৈধ পণ্যের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ই-সিগারেট বিক্রয়ের দোকান সিলগালা করে বন্ধ করেছে। এ ধরণের অভিযান নিয়মিত করা প্রয়োজন।
পৃথিবীর ৪৬টি দেশ ই-সিগারেট উৎপাদন, আমদানি, প্রচারণা, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে। বাংলাদেশেও ক্ষতিকর এ নেশা পণ্যের আমদানি নিষিদ্ধ। তারপরও ধূর্ত তামাক কোম্পানি ও তাদের সহযোগীরা বিভিন্ন উপায়ে এসব পণ্য দেশে আনছে। ভবিষ্যত প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে সুরক্ষিত রাখতে ই-সিগারেট, ভেপসহ সকল ইমার্জিং তামাক পণ্য আমদানির পাশাপাশি উৎপাদন, বিক্রি, ব্যবহারও অবিলম্বে নিষিদ্ধ করুন।
***co | | | | ***coKills 🚭