13/10/2026
“যুব শক্তি উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি” পাইলট প্রজেক্ট–২০২৬ | ০৩ অক্টোবর – ০৯ অক্টোবর, ২০২৬ ইং
“যুব শক্তি উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি” পাইলট প্রজেক্ট–২০২৬ ক্যাম্পে লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের দুইজন ক্যাডেট গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টে নিযুক্ত হয়ে দক্ষতা, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
ক্যাডেট সার্জেন্ট সৌরভ মোহন বিশ্বাস
ক্যাম্পে তিনি RP Sergeant (Regimental Police Sergeant) হিসেবে অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্ত হন। তাঁর দায়িত্বের মধ্যে ছিল ক্যাম্পের সার্বিক নিরাপত্তা তদারকি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিটি চেকপয়েন্টে আরপি ডিউটি নিশ্চিত করা। তিনি সতর্কতা, বিচক্ষণতা, নেতৃত্বগুণ ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ক্যাডেট কর্পোরাল কাজী জান্নাতুল আফরোজা সুলতানা
তিনি BQMS (Battalion Quartermaster Sergeant) হিসেবে অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্ত হন। তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদের থাকা-খাওয়ার সার্বিক ব্যবস্থাপনা ও তদারকি নিশ্চিত করা। তিনি সাংগঠনিক দক্ষতা, সমন্বয়, দায়িত্ববোধ ও সেবামূলক মনোভাবের মাধ্যমে ক্যাম্পের ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও কার্যকর রাখতে ভূমিকা রাখেন।
বিএনসিসির প্রশিক্ষণ শুধু শৃঙ্খলাবোধই নয়, বরং নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, দলগত সমন্বয় এবং প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনের সক্ষমতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যাম্পে তাঁদের এই অ্যাপয়েন্টমেন্ট ও দায়িত্ব পালন লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের দক্ষতা, পেশাদারত্ব ও নেতৃত্ব বিকাশের ধারাবাহিকতাকে তুলে ধরে।
জ্ঞান • শৃঙ্খলা • স্বেচ্ছাসেবক