04/08/2026
সাতসকালে এক বিজেপি নেতা দেশদ্রোহী বলে দিল! কথা হচ্ছিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে.. বিজেপি নেতাটি আমার বন্ধু স্থানীয়। তিনি জানালেন কংগ্রেস-সিপিএম-তৃনমূল মিলে ৬ লক্ষ কোটি টাকা ঋণ করে গিয়েছে! অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেব কিভাবে? টাকা কোথায়!
আমি বললাম তথ্যে ভুল আছে, পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋনের পরিমান হল ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকা! আমার কথা শুনে তিনি অত্যন্ত আনন্দিত হলেন।
বললেন, তাহলেই বুঝুন কি অবস্থা। এখন মোদিজি আর অমিত জি বিষয়টা দেখছেন। ২-৩ মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমি বললাম মোদিজি আর অমিতজির নেতৃত্বে ভারত সরকারের বর্তমান ঋণ কত জানেন? তিনি ব্যাপারটা হেসেই উড়িয়ে দিলেন।
আমি বললাম এই মুহুর্তে ভারত সরকারের ঋণের পরিমান প্রায় ২১৫ লক্ষ কোটি টাকা। আমার দিকে বিস্মিত ভাবে ২-৩ সেকেন্ড তাকিয়ে রইলেন বিজেপি নেতা। শেষে বললেন, ভুলে গেছিলাম, আপনি দেশদ্রোহী কমিউনিস্ট। আপনাদের কাজই হল ভারত বিরোধী কথা বলা।
এরপর আর তর্কে যাইনি, মনে মনে যা বোঝার বুঝে নিয়ে, মানে মানে কেটে পড়লাম.....
- অর্ক