03/06/2026
রাজ্যের বিজেপি সরকার ইতিমধ্যে তার ফ্যাসিবাদী রূপের প্রকাশ ঘটালো! বাদ যায়নি প্রান্তিক অঞ্চলের মানুষ ও সংখ্যালঘুরাও। এইবার আক্রমণ নেমে এসেছে হকারদের ওপর! আতঙ্কের সম্মুখীন হলো আমাদের ঐতিহ্যের কলেজ স্ট্রিট বইপাড়ার হকাররা। বইপাড়া বাঁচানো ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা বাঁচানোর অংশ। সেই বইপাড়া বাঁচাও উদ্যোগের বার্তা পৌঁছে গেলো আজ রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রছাত্রীদের কাছে ক্লাসরুমে, করিডোরে, ক্যান্টিনে ক্যাম্পেইনের মাধ্যমে। আমরা বার্তা দিলাম, এই বইপাড়া বাঁচাও অভিযানে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী বইপাড়ার হকারদের পাশে দাঁড়ায়।
সঙ্গে প্রচার হলো কলিকাতা বিশ্ববিদ্যালয় বীণা দাস স্কোয়াডের কথা। নিজেদের দাবি ছিনিয়ে আনতে বীণা দাস স্কোয়াডের সাথে যুক্ত হতে আগ্রহী হলো বিভিন্ন ছাত্রীরা।
এসএফআই কলিকাতা বিশ্ববিদ্যালয় রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাস ইউনিট