Omargani M.E.S College - BNCC Platoon

Call Directions Contact the organization

Omargani M.E.S College - BNCC Platoon Wing: Army Wing
Regiment: Karnaphuli Regiment
Battalion: 13 No.
Company: Bravo
Company Headquarter: M.E.S College
Platoon: Omar Gani M.E.S College

অভিভাবক সমাবেশ ২০২৬আজ ২৪ নভেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার দুপুর ১১টা ঘটিকা হতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার মানোন্নয...
24/11/2026

অভিভাবক সমাবেশ ২০২৬

আজ ২৪ নভেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার দুপুর ১১টা ঘটিকা হতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার মানোন্নয়ন শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণসহ একাডেমিক বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে এই বিশেষ আয়োজন।

উক্ত আয়োজনে ওমরগনি এম‌ইএস কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আ ন ম সারোয়ার আলম স্যার এবং উপাধ্যক্ষ জনাব রেজাউল করিম সিদ্দিকী স্যার শিক্ষার্থীদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন এবং অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। উক্ত অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই অভিভাবক সমাবেশে ওমরগনি এম‌ইএস কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা সার্বিক সহযোগিতা প্রদান করে।

মিডিয়া উইং

সশস্ত্র বাহিনী দিবস ২০২৬
21/11/2026

সশস্ত্র বাহিনী দিবস ২০২৬

আজকের ড্রিল ক্লাস আজ ১৮/১১/২০২৬ রোজ বুধবার সাপ্তাহিক ড্রিল ক্লাস অনুষ্ঠিত হয়। এতে নতুন ক্যাডেটরা ড্রিল পিটি এবং অন্যান্...
18/11/2026

আজকের ড্রিল ক্লাস

আজ ১৮/১১/২০২৬ রোজ বুধবার সাপ্তাহিক ড্রিল ক্লাস অনুষ্ঠিত হয়। এতে নতুন ক্যাডেটরা ড্রিল পিটি এবং অন্যান্য কলাকৌশল সম্পর্কে ধারনা লাভ করে।

ক্লাস পরিচালনা করেন ওমরগনি এম‌ইএস কলেজ বিএনসিসি প্লাটুনের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট(RSM)
আফজাল হোসেন।

গত ০৯ নভেম্বর রোজ সোমবার বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডে...
10/11/2026

গত ০৯ নভেম্বর রোজ সোমবার বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে এক বিশেষ আয়োজন অষ্টদীপ্তি আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা বিওয়াইসিএফ এর সভাপতি জনাব আশিকুর রহমান প্রবালের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (সাবেক) জনাব মোঃ মোজাম্মেল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জনাব জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর গনি এমইএস কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আনম সারওয়ার আলম, মেজর (অবঃ)রতন দাশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো(দক্ষিণ) এর উপ-পরিচালক জনাব মোহাম্মদ মনজুরুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ জাহান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য অতিথিবৃন্দ এবং বিওয়াইসিএফের বিভিন্ন উপজেলার সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে ওমরগনি এম‌ইএস কলেজ বিএনসিসি প্লাটুনের বিভিন্ন ব্যাচের প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটরা অংশগ্রহণ করেন।

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্...
09/11/2026

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশেষ প্রদর্শনী উপভোগ করেন। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে একটি ঐতিহাসিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ও সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নেন।

এই বিশেষ প্রদর্শনীতে ওমরগনি এম‌ইএস কলেজ বিএনসিসি প্লাটুন হতে মোট ১৩জন ক্যাডেট অংশগ্রহণ করে।

06/11/2026

৭ নভেম্বর ২০২৬ বাংলাদেশ টেলিভিশনে বিএনসিসি ডিসপ্লে

06/11/2026

আমাদের প্লাটুনের ৮ জন ক্যাডেট অংশগ্রহণ করেন।

গত ০৩ নভেম্বর,২০২৬ কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্ণিং ইনস্টিটিউট (এম এল এল আই) প্রকল্...
04/11/2026

গত ০৩ নভেম্বর,২০২৬ কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্ণিং ইনস্টিটিউট (এম এল এল আই) প্রকল্পের আওতায় " Learning the Third Language " বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিশেষজ্ঞ জনাব গৌতম বড়ুয়া এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব ডাঃ আফজাল হোসেন। তাছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এমএলএলআই) কো অর্ডিনেটর জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন। ওমর গনি এমইএস কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব রেজাউল করিম সিদ্দিকী স্যারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর গনি এমইএস কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব আ ন ম সরওয়ার আলম স্যার।

উক্ত বিশেষ অনুষ্ঠানে ওমর গনি এমইএস কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা সার্বিক সহযোগিতা প্রদান করে।

আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৬ইং  OCECF এর ব্যবস্থাপনায় সারা বাংলাদেশের বিএনসিসি'র এক্স ক্যাডেটদের নিয়ে প্রথম বারের মতো আয়োজন...
01/11/2026

আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৬ইং OCECF এর ব্যবস্থাপনায় সারা বাংলাদেশের বিএনসিসি'র এক্স ক্যাডেটদের নিয়ে প্রথম বারের মতো আয়োজন করতে যাচ্ছে বিএনসিসি এক্স ক্যাডেট ফেস্ট ২০২৬ইং।
এতে সারা দেশের সেনা, নৌ ও বিমান শাখার এক্স ক্যাডেটদের প্রতি আহ্বান।
এই আয়োজনে সকল এক্স ক্যাডেটদের জন্য থাকছে বিশেষ উপহার এবং দিন ব্যাপী জাঁক জমক অনুষ্ঠান।

আজকেই রেজিস্ট্রেশন করুন
* রেজিস্ট্রেশন করতে:- https://docs.google.com/forms/d/12s3NYYpxPSJ6ll_XdEX33U3VIq3zBfBk6yZNVErNz3w/preview
* রেজিস্ট্রেশন এর শেষ তারিখ:-২০-১১-২০২৬ইং
* এক্স ক্যাডেট রেজিস্ট্রেশন ফি:-৫০০টাকা (ক্যাশ-আউট চার্জ প্রযোজ্য)
* গেস্ট রেজিস্ট্রেশন‌:- ৪০০টাকা(ক্যাশ-আউট চার্জ প্রযোজ্য)
* (পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি)

বিকাশ/নগদ (পেমেন্ট): 01784879887

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন
আবদুল আজিজ
আহবায়ক
০১৮২১২২৫০০০
শরফর উদ্দিন জীবন
সদস্য সচিব
০১৬৩২৫০৬৬০৩
মঈনুল উদ্দিন মাহী
০১৩০৯৭২৬০৭৮
‌


কর্ণফুলী রেজিমেন্ট কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি এর অংশ হিসেবে আজ ওমরগনি এম‌ইএস কলেজ বিএ...
17/10/2026

কর্ণফুলী রেজিমেন্ট কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি এর অংশ হিসেবে আজ ওমরগনি এম‌ইএস কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে।
উক্ত কর্মসূচিতে মাননীয় অধ্যক্ষ জনাব আ ন ম সারোয়ার আলম স্যার এবং ওমরগনি এম‌ইএস কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ২/নং লেঃ আবু ন‌ঈম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী ও অন্যান্য শিক্ষকরা অংশগ্রহণ করেন‌।
মাননীয় অধ্যক্ষ মহোদয় উক্ত কর্মসূচির ভূয়সি প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার তাগিদ দেন।

Address

Zakir Hossain Road. 4000. Chittagong
Chittagong
4225

Opening Hours

Monday 10:30 - 13:00
Tuesday 07:30 - 13:00
Wednesday 10:30 - 13:00
Thursday 10:30 - 13:00
Saturday 10:30 - 13:00
Sunday 10:30 - 13:00

Telephone

+8801821225000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omargani M.E.S College - BNCC Platoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Omargani M.E.S College - BNCC Platoon:

Shortcuts

Share

Nearby government services