Industrial police-3, Chattogram

Industrial police-3, Chattogram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Industrial police-3, Chattogram, Government Organization, পুলিশ সুপারের কার্যালয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ/৩, চট্রগ্রাম।, 01320-171598, https://maps. app. goo. gl/sm7uFHMdZ45hghJx 9, Chittagong.

কনস্টেবল/৩৪৯ আরিফুল আহম্মদ এবং কনস্টেবল/৮৭ মোঃ মেরাজুল ইসলাম “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” প্রাপ্ত হওয়ায় ইন্ডাস্ট্রিয়...
01/10/2026

কনস্টেবল/৩৪৯ আরিফুল আহম্মদ এবং কনস্টেবল/৮৭ মোঃ মেরাজুল ইসলাম “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” প্রাপ্ত হওয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় পুলিশ সুপার মহোদয় তাদের ভবিষ্যতেও এ ধরনের ভালো কাজ অব্যাহত রাখা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামে মাস্টার প্যারেড অনুষ্ঠিতঃ-অদ্য ২৭/০৯/২০২৬ খ্রিঃ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্ট...
27/09/2026

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামে মাস্টার প্যারেড অনুষ্ঠিতঃ-

অদ্য ২৭/০৯/২০২৬ খ্রিঃ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর সাগরিকা পুলিশ লাইন্স মাঠে সকল পর্যায়ের পুলিশ সদস্যদের অংশ গ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর পুলিশ সুপার জনাব মাহমুদা বেগম মহোদয়। উক্ত মাস্টার প্যারেড এর প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার জনাব আরাফাতুন নূর বাঁধন।

এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণ'কারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে পুরষ্কার প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে প্রদানকৃত বক্তব্যে সর্বদা উত্তম পোশাক পরিধান, নিয়মিত পিটি প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন সংক্রান্তে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় মাস্টার প্যারেডের অংশ হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম এর সকল প্রকারের যানবাহন ও সাগরিকা ইপিজেড ক্যাম্প পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনের সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর ০২ জন কনস্টেবলদের “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” প্রাপ্তি:-অদ্য ২৬ সেপ্টেম্বর ২০...
26/09/2026

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর ০২ জন কনস্টেবলদের “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” প্রাপ্তি:-

অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম, ঢাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩,চট্টগ্রাম এর কনস্টেবল/৩৪৯ আরিফুল আহম্মদ এবং কনস্টেবল/৮৭ মোঃ মেরাজুল ইসলাম-কে ২০২৫ সালের জন্য “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, জনাব সালাহউদ্দিন আহমেদ, এমপি মহোদয়।

২০২৫ সালে উপস্থিত বুদ্ধিমত্তা, বীরত্ব ও সাহসীকতামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাদেরকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” প্রদান করা হয়।

কনস্টেবল/৩৪৯ আরিফুল আহম্মদ এবং কনস্টেবল/৮৭ মোঃ মেরাজুল ইসলাম-কে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” প্রাপ্তির জন্য তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩,চট্টগ্রাম এর পক্ষ হতে অভিনন্দন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর পুলিশ সুপার মহোদয়ের কালুরঘাট বিসিক শিল্প-এলাকায় চুরি, ছিনতাই রোধকল্পে মালিকদের সমন...
24/09/2026

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর পুলিশ সুপার মহোদয়ের কালুরঘাট বিসিক শিল্প-এলাকায় চুরি, ছিনতাই রোধকল্পে মালিকদের সমন্বয়ে মতবিনিময়:-

অদ্য ২৪/০৯/২০২৬ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম এর আওতাধীন কালুরঘাট বিসিক শিল্প-এলাকায় চুরি, ছিনতাই রোধকল্পে মালিকদের সমন্বয়ে সর্তকতা ও অগ্রিম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কালুরঘাট বিসিকের মোস্তফা গার্মেন্টস এর কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর সুযোগ্য পুলিশ সুপার জনাব মাহমুদা বেগম মহোদয়। অদ্যকার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিসিকের আঞ্চলিক পরিচালক (উপসচিব পদ মর্যাদার) জনাব খালেদ মাহমুদ।

পুলিশ সুপার মহোদয় মতবিনিময় সভায় বলেন, কালুরঘাট বিসিক শিল্প-এলাকা পুরো সিসিটিভির আওতায় নেয়া, শিল্প কারখানা সমূহে নিজস্ব নিরাপত্তা বৃদ্ধি, বিসিকের অধীনে নিরাপত্তা আনসার সদস্য নিয়োগ, সংঘটিত অপরাধ সনাক্তে ও আইনগত ব্যবস্হা গ্রহণের নিমিত্তে ভিকটিম এবং বিভিন্ন শিল্প কারখানার মালিক পক্ষের সার্বিক সহযোগিতা'সহ শ্রমিকদের কল্যানে সচেতনতামূলক কার্যক্রম গ্রহন এবং স্ব স্ব ফ্যাক্টরির উদ্দেগে শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা নেয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিসিক শিল্প-মালিক সমিতির সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ এবং বিসিক শিল্প-মালিক সমিতির সভাপতি ওয়াহেদ মালেক’সহ বিসিকি শিল্প-সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখযোগ্য শিল্প-মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা গ্রুপের ডিরেক্টর জনাব তাইমুর রহমান, অলিম্পিক মিল্ক ফুডের ডিরেক্টর জনাব আফতাব উদ্দিন’সহ পিডিবি'র প্রতিনিধি, চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা,জেলা প্রশাসকের প্রতিনিধি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সিএমপি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার মহোদয় কালুরঘাট বিসিক শিল্প-এলাকায় অবস্থিত মোস্তফা গার্মেন্টস ও চান্দগাঁও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বক্স পরিদর্শন করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর পুলিশ সুপার মহোদয়ের বিএসবিআরএ (BSBRA) কার্যালয়ে শিপ ইয়ার্ড মালিকদের সহিত মতবিনিময়:...
22/09/2026

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর পুলিশ সুপার মহোদয়ের বিএসবিআরএ (BSBRA) কার্যালয়ে শিপ ইয়ার্ড মালিকদের সহিত মতবিনিময়:

অদ্য ২২/০৯/২০২৬খ্রিঃ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর উদ্যোগে বিএসবিআরএ কার্যালয়ের কনফারেন্স রুমে শিপ ইয়ার্ডের মালিকদের সহিত এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর সুযোগ্য পুলিশ সুপার জনাব মাহমুদা বেগম মহোদয়।

মতবিনিময় সভায় শিপ ইয়ার্ডে আকষ্মিক দূর্ঘটনা প্রতিরোধকল্পে শিপ ইয়ার্ডের নিরাপত্তায় করণীয় সংক্রান্তে মাননীয় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন বিএসবিআরএ (BSBRA)-এর সম্মানিত সভাপতি জনাব মোঃ মহসিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ সেলিম উদ্দিন, সহ-সভাপতি জনাব মোঃ নুর উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক জনাব নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য জনাব মোঃ জাহেদুল হক, নির্বাহী সদস্য জনাব মোঃ তসলিম উদ্দিন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর সহকারী পুলিশ সুপার জনাব আরাফাতুন নূর বাঁধন, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ারুল আজীম মজুমদার ও পুলিশ পরিদর্শক'বৃন্দ।

মতবিনিময় সভার পূর্বে পুলিশ সুপার মহোদয় পিএইচপি গ্রীন শিপ ইয়ার্ড পরিদর্শন করেন। শিপ ইয়ার্ডে কাটার জন্য রক্ষিত শিপ পরিদর্শনকালে ইয়ার্ডের সার্বিক কার্যক্রম সংক্রান্তে পুলিশ সুপার মহোদয় অবহিত হন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর পুলিশ সুপার মহোদয়ের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়ের সহিত সৌজন্য ...
21/09/2026

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর পুলিশ সুপার মহোদয়ের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়ের সহিত সৌজন্য সাক্ষাৎ

অদ্য ২১/০৯/২০২৬খ্রিঃ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর পুলিশ সুপার জনাব মাহমুদা বেগম মহোদয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মতবিনিময়ের সময় সেখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ারুল আজীম মজুমদার এবং অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৬ উপলক্ষে ১৫ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন;অদ্য ১৯/০৯/২০২৬ তারিখ পুলিশের অধঃস্তন ...
19/09/2026

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৬ উপলক্ষে ১৫ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন;

অদ্য ১৯/০৯/২০২৬ তারিখ পুলিশের অধঃস্তন কর্মকর্তা ও কর্মচারীদের কনস্টেবল হতে নায়েক এবং কনস্টেবল হতে এটিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৬ উপলক্ষে ১৫ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম এর সুযোগ্য পুলিশ সুপার জনাব মাহমুদা বেগম মহোদয়।

উক্ত কোর্স উদ্বোধনের সময় পুলিশ সুপার মহোদয় এর প্রদত্ত বক্তব্যে সকল বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে টার্ন-আউট, মার্চিং, প্যারেড ও সুন্দর পরিপাটি দিয়ে নিজেকে সর্বোচ্চভাবে উপস্থাপন করার জন্য সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ারুল আজীম মজুমদার ও অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃঅদ্য ১৫/০৯/২০২৬ তারিখ ইন্ডাস্ট্রিয...
15/09/2026

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ

অদ্য ১৫/০৯/২০২৬ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সুযোগ্য পুলিশ সুপার জনাব মাহমুদা বেগম মহোদয়ের সভাপতিত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামের পুলিশ সদস্যগণ তাদের পেশাগত ও কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।পুলিশ সুপার মহোদয় বিষয়গুলো গুরুত্ব সহকারে শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। অত্র ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের দায়িত্ব ও পেশাদারিত্বের সাথে ডিউটি করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভা শেষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ চট্টগ্রামে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মহোদয় অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত-তদারকী কর্মকর্তা ও তদন্তকারী অফিসার'দের সকল মামলা প্রাপ্তীর পর দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন'সহ আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করা এবং জিআর/সিআর মামলা তদন্ত ও তদারকী বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

অপরাধ পর্যালোচনা সভা শেষে দুপুরে অত্র ইউনিটে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতিভোজে সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

উক্ত কল্যাণ সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার জনাব আরাফাতুন নূর বাঁধন, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ারুল আজীম মজুমদার ও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামে কিট প্যারেড অনুষ্ঠিতঃ-অদ্য ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ইন্ডাস্ট্রিয়াল পুলি...
08/09/2026

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামে কিট প্যারেড অনুষ্ঠিতঃ-

অদ্য ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে ‎ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের ফোর্সদের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

কিট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সুযোগ্য পুলিশ সুপার জনাব মাহমুদা বেগম মহোদয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের পাশাপাশি সকল অফিসার ও ফোর্সের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক বরাদ্দকৃত সরকারি মালামাল সুষ্ঠু ও যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করার বিষয়ে পুলিশ সুপার মহোদয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

কিট প্যারেড চলাকালীন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

https://www.bssnews.net/others/420449
02/09/2026

https://www.bssnews.net/others/420449

DHAKA, Sept 2, 2026 (BSS) - The International Labour Organization (ILO) Bangladesh and the Bangladesh Industrial Police have agreed to

Address

পুলিশ সুপারের কার্যালয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ/৩, চট্রগ্রাম।, 01320-171598, Https://maps. App. Goo. Gl/sm7uFHMdZ45hghJx 9
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Industrial police-3, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share