Chattogram Range Police

Chattogram Range Police Chittagong Range Police comprises of 11 District Police, 1 RRF and 4 In Service Training Centers.

27/03/2026

বাংলাদেশ পুলিশে 'সার্জেন্ট অব পুলিশ' পদে নিয়োগ চলছে। আবেদনের শেষ তারিখঃ ০২ এপ্রিল ২০২৬। বিস্তারিত: http://police.teletalk.com.bd

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর পুলিশ সদস্যদের প্রতি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা নিবেদন-------------------...
26/03/2026

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর পুলিশ সদস্যদের প্রতি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা নিবেদন
------------------------

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর পুলিশ সদস্য ও প্রথম প্রতিরোধযোদ্ধা পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে শহিদ স্মৃতিস্তম্ভ 'জাগ্রত ৭১' এ পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মনিরুজ্জামান।

এসময় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মোঃ নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব সফিজুল ইসলাম,
অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান, পিপিএম; অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব রওশন আরা রব, সহকারী পুলিশ সুপার(স্টাফ অফিসার-টু-ডিআইজি) জনাব লোপামুদ্রা মহাজনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা নিবেদন------------------মহান স্বাধীনতা ও জাতী...
26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা নিবেদন
------------------

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম নগরীর কাট্টলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মনিরুজ্জামান।

এ সময় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মোঃ নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব সফিজুল ইসলাম,
অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান, পিপিএম; অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব রওশন আরা রব, সহকারী পুলিশ সুপার(স্টাফ অফিসার-টু-ডিআইজি) জনাব লোপামুদ্রা মহাজনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

26/03/2026
চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি জনাব মোঃ মনিরুজ্জামান মহোদয়ের যোগদান --------------আজ ২৫ মার্চ ২০২৬খ্রি. বুধবার চট্টগ...
25/03/2026

চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি জনাব মোঃ মনিরুজ্জামান মহোদয়ের যোগদান
--------------
আজ ২৫ মার্চ ২০২৬খ্রি. বুধবার চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি জনাব মোঃ মনিরুজ্জামান যোগদান করেন।
নবনিযুক্ত ডিআইজি মহোদয়কে ফুলেল অভ্যর্থনা জানান বিদায়ী ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ) জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা মহোদয়।
এ সময় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মোঃ নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান, পিপিএম; পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ইন্টেলিজেন্স- অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব রওশন আরা রব, সহকারী পুলিশ সুপার(স্টাফ অফিসার-টু-ডিআইজি) জনাব লোপামুদ্রা মহাজনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটকচট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ...
10/03/2026

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা এর জঙ্গল সলিমপুর (ছিন্নমূল/আলীনগর) এলাকায় দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অস্ত্র মজুদ, পাহাড় কেটে প্লট বিক্রি এবং অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে ০৯ মার্চ ২০২৬ খ্রি. ভোর ৫:৩০ ঘটিকা হতে যৌথবাহিনীর একটি বৃহৎ বিশেষ অভিযান পরিচালিত হয়। বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম জেলা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এপিবিএন, আরআরএফসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বমোট ৩,১৮৩ জন সদস্য অংশগ্রহণ করেন। এছাড়াও ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

অভিযান পরিচালনায় ০৩টি হেলিকপ্টার, ১৫টি এপিসি, র‌্যাব ও সিএমপি’র ০৩টি ডগ স্কোয়াড এবং ১২টি ড্রোন ব্যবহার করা হয়। আধুনিক প্রযুক্তি ও বিশেষ কৌশল প্রয়োগের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় যৌথবাহিনীর সদস্যরা একযোগে চিরুনি অভিযান পরিচালনা করেন।

অভিযানটি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) মো: আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় র‌্যাব-৭ এর সিও লে. কর্ণেল মো: হাফিজুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন সরেজমিনে উপস্থিত থেকে সার্বিক অভিযান তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অভিযান চলাকালে বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে মোট ২২ জনকে আটক করা হয়। এ সময় যৌথ বাহিনী কর্তৃক ০৩টি আগ্নেয়াস্ত্র (০১টি বিদেশী পিস্তল, ০১টি দেশীয় পিস্তল ও ০১টি এলজি), ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, ৫৭টি অস্ত্র তৈরির পাইপ, ৬১টি কার্তুজ, বিভিন্ন ধরনের ১১১৩ রাউন্ড গুলি, ১১টি ককটেল (বিস্ফোরক), পাইপগান তৈরির লেদ মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও ১৯টি সিসি ক্যামেরা, ০৩টি ডিভিআর, ০১টি পাওয়ার বক্স এবং ০২টি বাইনোকুলার উদ্ধার করা হয়েছে, যা অপরাধীদের নজরদারি কার্যক্রমে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উক্ত যৌথ অভিযানে আলীনগর এলাকার বিভিন্ন পাহাড়ে অবস্থিত সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র তৈরির কারখানাসহ অপরাধমূলক কর্মকান্ডের নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আলীনগরের বিভিন্ন প্রবেশ পথ ও পাহাড়ের চূড়ায় স্থাপিত ওয়াচ টাওয়ারগুলোর কার্যক্রমও ভেঙে দেওয়া হয়েছে। কারণ এসব ওয়াচ টাওয়ার ব্যবহার করে অপরাধীরা আইন-শৃঙ্খলা বাহিনীর গমনাগমন পর্যবেক্ষণ করত।

অভিযান চলাকালে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতাকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

অভিযান শেষে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জঙ্গল সলিমপুর এলাকায় দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি এস এম পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পে জেলা পুলিশ ও এপিবিএন এর মোট ১৩০ জন সদস্য এবং আলী নগর উচ্চ বিদ্যালয় আরআরএফ, এপিবিএন এবং র‌্যাব ৭এর মোট ২৩০ জন সদস্য রয়েছে। পাশাপাশি জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের ফলে স্থানীয় জনসাধারণের নিকট স্বস্তি ফিরে এসেছে। জনসাধারণ যৌথ বাহিনীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই অভিযানের মাধ্যমে এলাকায় সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের নেটওয়ার্ক দুর্বল করা এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও প্রয়োজনীয় অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬অনলাইনে আবেদনের সময়সীমা ০৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ ১০.০০ ঘটিকা হতে ০...
03/03/2026

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

অনলাইনে আবেদনের সময়সীমা ০৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ ১০.০০ ঘটিকা হতে ০২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি ২০২৬অনলাইনে আবেদন শুরু ০৫ মার্চ ২০২৬ এবং শেষ ৩১ মার্চ ২০২৬
26/02/2026

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি ২০২৬

অনলাইনে আবেদন শুরু ০৫ মার্চ ২০২৬ এবং শেষ ৩১ মার্চ ২০২৬

ভাষা শহিদদের প্রতি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা------------------মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক...
21/02/2026

ভাষা শহিদদের প্রতি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা
------------------

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি (অ্যাডিশনাল আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।

এ সময় অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান, পিপিএম; পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকারসহ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Address

ডিআইজি অফিস, খুলশী, চট্টগ্রাম।
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram Range Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chattogram Range Police:

Share