Islami Andolan Bangladesh

Call Directions Website Contact the organization

Islami Andolan Bangladesh Official page of ISLAMI ANDOLAN BANGLADESH প্রেরণ করেছেন। নবী-রাসূলগণ সা. একজন আমীর
খ. মজলিসে সাদারাত (প্রেসিডিয়াম)
গ. মজলিসে শুরা (পরামর্শ পরিষদ)
ঘ.

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পরিচিতি
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ভূমিকাঃ
আল্লাহ রাব্বুল আ’লামীন মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে সত্য দীনসহ অগণিত নবী-রাসূল সা. হক-বাতিল, ভাল-মন্দ, ন্যায়-অন্যায়, সফলতা-ব্যর্থতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিধানপূর্বক শান্তি, কল্যাণ ও মুক্তির সঠিক পন্থা নির্ধারণ করে গেছেন। তাঁরা ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধের মাধ্যমে মানবজীবনকে সুন্দর , সফল, সার্থক ও শ্রেষ্ঠত্বের মর্যাদায় সমাসীন করেছেন। আখেরী নবী হযরত মুহাম্মদ সা.-এর পর এ দায়িত্ব অর্পিত হয়েছে উম্মতে মুহাম্মদী অর্থাৎ গোটা মুসরিম জাতির ওপর। এ দায়িত্ব মুসলমানরা যে যুগে যতটুকু পালন করেছেন সে যুগে ততটুকু শান্তি, কল্যাণ ও মুক্তি পেয়েছেন।
আল্লাহ প্রদত্ত ইসলামের সুমহান আদর্শে দেশের শতকরা প্রায় ৯০ জন লোক বিশ্বাসী।ইসলামের প্রতি এদেশের মানুষের আস্থা, বিশ্বাস ও দরদ অত্যন্ত গভীর। জনগণ চায় ইসলামী আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত হোক। কিন্তু শাসকগোষ্ঠী, কায়েমী স্বার্থবাদী মহল, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের এজেন্টদের বহুমুখী ষড়যন্ত্র ইসলামী আদর্শ কায়েমের পথে অন্তরায় হয়ে রয়েছে। একদিকে জনগণকে বার বার ধোকা দিয়ে ক্ষমতায় থাকার জন্য শাসকগোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে আসছে। অন্যদিকে ইসলামের উত্থানকে ঠেকানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফলে দেশে বিরাজ করছে অগণিত সমস্যা। এ সমস্যার কথা অনেকেই স্বীকার করেন এবং তা সমাধানে বার বার আন্দোলনও হয়েছে, কিন্তু সমস্যা রয়েই গেছে। সমস্যার স্থায়ী সমাধানেরর জন্য সর্বাগ্রে মূল কারণ চিহ্নি করা প্রয়োজন। আমরা মনে করি, যতক্ষণ পর্যন্ত নৈতিক আদর্শ বিবর্জিত সমাজ কাঠামোর পরিবর্তন ও দুর্নীতিবাজ নেতৃত্বের অবসান ঘটিয়ে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে যোগ্য, খোদাভীরু লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত দেশের কোন সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ সত্য উপলব্ধির প্রেক্ষিতে দেশের সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কিরাম, পীর-মাশায়েখ ও দীনদার বুদ্ধিজীবীগণের নেতৃত্বে ১৯৮৭ সালের ১৩ই মার্চ জালেম শাসকগোষ্ঠী ও শোষণমূলক রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটিয়ে দেশকে একটি পূর্ণাঙ্গ কল্যাণরাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ‘ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ’ প্রতিষ্ঠিত হয়। যা গত ২০ নভেম্বর’০৮ নির্বাচন কমিশন কর্তৃক ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ নামে নিবন্ধন লাভ করে। নির্বাচন কমিশন কর্তৃক ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ এর নিবন্ধন নং-০৩৪।
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোন রাজনৈতিক দল নয়। দলাদলী ইসলাম সমর্থন করে না, কারণ দলীয় রাজনীতি সংকীর্ণতা, কোন্দল ও হানাহানি সৃষ্টির নামান্তর। দলীয় রাজনীতি মুসলিম উম্মাহর সংহতি ও ঐক্যকে বিনষ্ট করে উম্মাহকে শতধাবিভক্ত করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বস্তুতঃ ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে দল-মত নির্বিশেষে একটি সর্বজনীন ইস্যুভিত্তিক আন্দোলন। স্বাধীনতা আন্দোলন কিংবা ভাষা আন্দোলন যেমন কোন দলীয় আন্দোলন ছিল না, যা ছিল দু’টি ইস্যুকে সামনে রেখে দলমত নির্বিশেষে একটি সর্বজনীন আন্দোলন। অনুরূপ নিছক নেতা বা সরকার পরিবর্তন নয়, দেশে প্রচলিত মানবরচিত সকল অনৈসলামী নীতি এবং জাহেলী সমাজের সার্বিক পরিবর্তন সাধন করে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করাই ইসলামী আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে, ৫২’র ভাষা আন্দোলন বা ’৭১ এর স্বাধীনতা আন্দোলনের সাথে ইসলামী আন্দোলনের কোনরূপ তুলনা করা হয়নি। কারণ ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে অন্য কোন আন্দোলনের তুলনা করা আদৌ যুক্তিসঙ্গত নয়। এটা শুধুমাত্র আন্দোলনের ধরণ বুঝাবার জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলামী আন্দোলনের মূল ইস্যু হচ্ছে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা।
অতএব, যতদিন বাংলার জমিনে পূর্ণাঙ্গ ইসলামী আদর্শ প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উদ্দেশ্যঃ দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তি লাভের জন্য আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন।
লক্ষ্যঃ প্রচলিত জাহেলী সমাজব্যবস্থার পরিবর্তন সাধন করে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে খেলাফতে রাশেদার নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করা।

কর্মসূচিঃ
১. দাওয়াত: একটি সুখী সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্য বাস্তবায়নের জন্য জনসাধারণকে সচেতন করা এবং সর্বস্তরে ‘আমর বিল মা’রূফ ও নাহি আনিল মুনকার’ তথা ন্যায়ের প্রতিষ্ঠা চালাতে সকলকে উদ্বুদ্ধ করা।
২. সংগঠন: আন্দোলনের উদ্দেশ্য ও লক্ষ্যে প্রতি আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান, দল ও ব্যক্তিদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কাফেলায় সংঘবদ্ধ করা।
৩. জ্ঞানার্জন ও প্রশিক্ষণ: নৈতিকতাসমৃদ্ধ আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান প্রসারের পাশাপাশি প্রচলিত জ্ঞান-বিজ্ঞান চর্চা, কর্মমূখি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে সুশিক্ষিত, দক্ষ ও আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তোলা। সংঘবদ্ধ লোকদের আদর্শিক আধ্যাত্মিক রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক দিক থেকে ইসলামী সমাজ গঠনের যোগ্য সৈনিক হিসেবে গড়ে তোলা।
৪. ঐক্য: ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে গণমানুষের মধ্যে সুসম্পর্ক ও সংহতি সৃষ্টির চেষ্টা চালানো।
৫. শিক্ষা সংস্কার: জাতীয়ভাবে সর্বজনীন কল্যাণকে সামনে রেখে প্রচলিত মাদরাসা শিক্ষার উন্নয়ন এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষাকে ইসলামী শিক্ষাব্যবস্থার সমন্বয়ে কর্মমূখি শিক্ষাব্যবস্থা প্রবর্তনের চেষ্টা চালানো।
৬. খেদমতে খালক: খেদমতে খালক বা সমাজের অবহেলিত, বঞ্চিত মানুষের সেবা, জালিমের প্রতিরোধ এবং খেটে খাওয়া মজলুম মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করা।
৭. সমাজ সংস্কার ও অর্থনৈতিক মুক্তি: সর্বস্তরে সুদ, ঘুষ দুর্নীতি, সন্ত্রাস, খুন, ধর্ষণ, চুরি-ডাকাতি ইত্যকার সামাজিক ব্যাধি উচ্ছেদ করে গণবিপ্লবের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন করা। অপরদিকে দারিদ্রের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সম্পদের সর্বোত্ত ও সঠিক ব্যবহার, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় শিল্পের বিকাশ এবং কৃষি বিপ্লবে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি দুসভিত্তিক সমাজব্যবস্থা উৎখাত করে ইসলামের যাকাত ও হালাল ব্যবসার নীতি বাস্তবায়নের মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা।
৮. অপশক্তি-অপসংস্কৃতি প্রতিরোধ: জাহেলী অপশক্তি ও অপসংস্কৃতির সয়লাব রোধ করে সুস্থ্য ধারার সৃজনশীল ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটানোর সক্রিয় প্রয়াস চালানো।
৯. অমুসলিম বা সংখ্যালঘুদের অধিকার: অমুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল, ইজ্জত-আবরুর নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতাসহ সকল নাগরিক অধিকারের নিশ্চয়তা বিধান।
১০. গণআন্দোলন: সমাজ ও রাষ্ট্রের অকল্যাণকামী ভোগবাদী ও খোদাদ্রোহী নেতৃত্বের অবসান ঘটিয়ে খোদাভীরু দেশপ্রেমিক যোগ্য লোকের নেতৃত্বে ইসলামী আদর্শভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনসাধারণকে অনুপ্রাণিত করে গণ-আন্দোলন গড়ে তোলা।

সাংগঠনিক কাঠামোঃ
ইসলামী আন্দোলন বাংলাশে-এর কেন্দ্রীয় কাঠামোতে রয়েছে ঃ
ক. মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ)
সাংগঠনিক স্তরঃ
আন্দোলনের সাথে সম্পৃক্ত লোকদের সাংগঠনিক মানে উন্নীত করার জন্য তিনটি স্তর রয়েছে: (ক) সদস্য (খ) কর্মী (গ) মুবাল্লিগ।
ক. সদস্য:
যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর লক্ষ্য-উদ্দেশ্যের সাতে একমত হয়ে সদস্য ফরম পূরণ এবং সাপ্তাহিক বৈঠকসহ বিভিন্ন সভা-সমাবেশে উপস্থিত থাকার চেষ্টা করবেন তিনি আন্দোলনের একজন সদস্য বলে গণ্য হবেন।
খ. কর্মী:
যে সদস্য নিম্মলিখিত ছয়টি কাজ নিয়মিত আঞ্জাম দিবেন তিনি আন্দোলনের কর্মী বলে গণ্য হবেন।
১. নিয়িমিত সাপ্তাহিক, মাসিক বৈঠক ও সভা-সমাবেশে যোগদান।
২. নির্ধারিত হারে নিয়মিত মাসিক এনায়ত (চাঁদা) প্রদান।
৩. নিয়মিত কুরআন-হাদীস, বুজুর্গানেদীনের কিতাব, ইসলামী সাহিত্য ও সাংগঠনিক সিলেবাসভুক্ত বই অধ্যয়ন করা।
৪. নির্ধারিত ফরমে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ।
৫. তিন ছবকের বাস্তবায়ন (ক. দীন কায়েমের নিয়তে প্রতিদিন দু’রাকাত নামাজ আদায় খ. সাধ্যানুযায়ী আল্লাহর রাস্তায় দান করা,
গ. মাসে কমপক্ষে ৪ জনকে দাওয়াতের মাধ্যমে আন্দোলনের সদস্য করা।)
গ. মুবাল্লিগ:
উপরোক্ত পাঁচটি কাজ অব্যাহত রেখে যে কর্মী নিুলিখিত পাঁচটি গুণ অর্জন করবেন তিনি আন্দোলনের সর্বোচ্চ স্তরের অধিকারী অর্থাৎ মুবাল্লিগ হবেন।
১. ইসলামী আদর্শ প্রতিষ্ঠার কাজকে জীবনের লক্ষ্য-উদ্দেশ্য বানানো অর্থাৎ সকল কাজের উপর আন্দোলনের কাজকে প্রাধান্য দান।
২. ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উন্নতির-জন্য সার্বক্ষণিক চিন্তা-ফিকির করবেন।
৩. উত্তরোত্তর ইলম-আমল, জান-মাল ও সময়ের কুরবানী বৃদ্ধির চেষ্টা চালাবেন।
৪. সকল প্রকার প্রলোভন ও ভয়কে পরিহার করে আন্দোলেনর জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন।
৫. দশটি মৌলিক দোষ: যথা- কাম, ক্রোধ, লোভ, হিংসা, মিথ্যা, কীনা, গীবত, কৃপনতা, রিয়া ও বড়াই বর্জন করা এবং দশটি মৌলিক গুণাবলী: যথা- ছবর, শোকর, ভক্তি একীন, ইলম, তওবা, খুলুছ ভয়, তাওয়াক্কুল ও মহব্বত অর্জন করা।

বাইতুল মালঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নীতিমালা অনুযায়ী সংগঠনের সর্বস্তরে বাইতুল মাল বা অর্থ তহবিল থাকবে। দায়িত্বশীল, সদস্য, কর্মী, মুবাল্লিগ, অধঃস্তন শাখাসমূহ, শুভাকাক্সক্ষী ও সহযোগি সংগঠনের নিয়মিত মাসিক এককালিন এয়ানত-ই (চাঁদা) এ আন্দোলনের আয়ের উৎস। প্রকাশ থাকে যে, নিরীক্ষা কমিটির মাধ্যমে আয়-ব্যয়ের সার্বিক হিসাব নিরীক্ষা করা হয়।

বৈশিষ্ট্যসমূহঃ
১. ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোন দলীয় রাজনীতি নয় বরং এটা দীন কায়েমের এক সর্বজনীন আন্দোলন যা সম্পূর্ণরূপে আল্লাহ ও রাসূল সা. নির্দেশিত এবং হযরত সাহাবায়ে কিরামের অনুসৃত পথে পরিচালিত।
২. হক্কানী ওলামা-পীর-মাশায়েখ ও দীনদার বুদ্ধিজীবীদের সমন্বিত নেতৃত্ব।
৩. পরামর্শের ভিত্তিতে (শুরা) সকল কার্যক্রম পরিচালিত হয়।
৪. দেশে বিরাজমান মতাদর্শগত (অর্থাৎ এদেশের মানুষ পুঁজিবাদী, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, চায় না ইসলামী আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র চায়) সংকট নিরসনকল্পে গণভোট (রেফারেন্ডাম) ও মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠার প্রবক্তা।
৫. রূহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস।
৬. অপশক্তি (ঊারষভড়ৎপব), অপসংস্কৃতি (উবাবষরংয ঈঁষঃঁৎব) ও সকল প্রকার জুলুম-নির্যাতন প্রতিরোধে সোচ্চার কণ্ঠ।
৭. আদর্শ মানুষ গড়ার এক অনন্য সংগঠন।
৮. প্রচলিত ধারার রাজনীতি নয় বরং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের দায়িত্ব পালনে একটি ঐক্যপ্রয়াসী শক্তি।
৯. ইসলামীবিরোধী নারী নেতৃত্বসহ সকর বাতিলের বিরুদ্ধে আপোষহীন অবস্থান।
১০. এই আন্দোলনের বিপ্লবী শ্লোগান-
“শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”
অতএব, দলমত নির্বিশেষে সকলের কাছে উদাত্ত আহ্বান, আসুন দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের মাধ্যমে ঈমানী দায়িত্ব পালন করি এবং বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ কল্যাণরাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক আন্দোলনে অংশগ্রহণ করে উভয় জাহানের কামিয়াবী অর্জন করি।

কর্মী /মুবাল্লিগদের দৈনন্দিন আমলঃ
১. পাঁচ ওয়াক্ত নামাজ জামায়েতে আদায় ও তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা।
২. প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের পর কিছু সময় জিকির, অযিফা, তেলাওয়াতে কুরআনসহ নফল ইবাদতের চেষ্টা করা।
৩. নিয়মিত কুরআন-হাদীস, মাসয়ালা-মাসায়েল,আল্লাহর অলীদের কিতাব, আন্দোলনের বই পুস্তক ও পত্র-পত্রিকা পড়ার অভ্যাস করা।
৪. সাধ্য মোতাবেক চলতে-ফিরতে , ওঠতে-বসতে সর্বদা জিকরুল্লাহ ও দরুদ শরীফ জারী রাখা।
৫. দৈনিক সাধ্যানুযায়ী আন্দোলনের দাওয়াত দেয়া।
৬. দীন কায়েমের নিয়তে প্রতিদিন দু’রাকাত নামায (সালাতুল হাজত) আদায় করা।
৭. আল্লাহর পথে পরিমানে কম হলেও নিয়মিত দান করা ও জান-মাল কুরবানীর জন্য আল্লাহর দরবারে তাওফীক কামনা করা।
৮. প্রতিদিনের পারস্পরিক লেনদেন পরিস্কার রাখা এবং আচার-আচরণ সুন্দর হওয়ার দিকে লক্ষ্য রাখা।
৯. প্রত্যহ কারো কোন উপকার করা।
১০. হালাল উপার্জন ও হারাম থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করা।
১১. অর্পিত দায়িত্ব যথাযথভাবে আদায়ের চেষ্টা করা।
১২. রাতে ঘুমানোর পূর্বে সমস্ত দিনের কাজকর্মের এহতেসাব (আত্মসমালোচনা করে ভুল-ত্র“টির জন্য আল্লাহর দরবারে এস্তেগফার ও ভাল কাজের জন্য শুকরিয়া আদায় করা।
১৩. ঘুমানোর সময় অজু রেখে সুরায়ে ফাতেহা ও সুরায়ে এখলাসসহ দোয়া-দরুদ পড়ার অভ্যাস করা।
আল্লাহ্ আমাদের সকলকে দ্বীন কায়েমের পথে শহীদ অথবা গাজী হিসেবে কবুল করুন-আমীন।
Website: www.islamiandolanbd.org
Email: [email protected]
Facebook: www.facebook.com/iab87
Twitter: www.twitter.com/islamiandolanbd
Youtube: www.youtube.com/islamiandolanbd

দাওয়াতি মাস উপলক্ষে আইএবি ঢাকা মহানগর দক্ষিণের দাওয়াতি কার্যক্রমের স্থিরচিত্র।
11/11/2026

দাওয়াতি মাস উপলক্ষে আইএবি ঢাকা মহানগর দক্ষিণের দাওয়াতি কার্যক্রমের স্থিরচিত্র।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দাওয়াতি মাস উপলক্ষে বিভিন্ন জেলায় দাওয়াত ও সদস্য সংগ্রহ কার্যক্রমের খন্ডচিত্র।
11/11/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দাওয়াতি মাস উপলক্ষে বিভিন্ন জেলায় দাওয়াত ও সদস্য সংগ্রহ কার্যক্রমের খন্ডচিত্র।

বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী রহ. রাষ্ট্র পরিচালনায় সরকারের সফলতা দৃশ্যমান হচ্ছে ন...
11/11/2026

বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী রহ.

রাষ্ট্র পরিচালনায় সরকারের সফলতা দৃশ্যমান হচ্ছে না বরং ব্যর্থতাগুলো প্রকট হয়ে দেখা দিচ্ছে
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, বিপুল প্রত্যাশা নিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে। দায়িত্ব নেয়ার পরে আটমাস অতিক্রান্ত হলেও কোন ক্ষেত্রেই সরকার সফলতা দেখাতে পারছে না। বরং ব্যর্থতাগুলো প্রকট হয়ে উঠছে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা করেছে পতিত শক্তি। পুলিশের তথ্যমতেই সোমবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশের ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগ। এই নাশকতাকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করতে না চাইলেও জনমনে এক ধরণের উদ্বেগ তৈরি করেছে। শ্রমিক অসন্তোষের কোন সমাধান হয় নাই। দ্রব্যমূল্যের উর্ধগতিতে নাজেহাল হচ্ছে মানুষ। মানুষের জনজীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না।

আজ ১১ নভেম্বর, বুধবার ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত আল্লামা নুরুল হুদা ফয়েজী রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, আল্লামা নুরুল হুদা ফয়েজী এর খেদমত ছিল দীনের সকল শাখায় পরিপূর্ণ। আব্বাজান মরহুম শায়েখ রহ. এর সকল মিশনের সফলতার পেছনে রয়েছে আল্লামা ফয়েজী রাহি. অক্লান্ত পরিশ্রম। তিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হিসেব সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। চরমোনাই জামিয়ার নায়েবে মুহতামিম ছিলেন। রাজনীতি, ইলম চর্চা, তাসাউফ এবং ইসলামী ঐক্যের ক্ষেত্রে হুজুরের অবদান অনস্বীকার্য। হজরত আমৃত্যু জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সর্বশ্রেণির আলেমদের মাঝে হুজুরের ব্যাপক গ্রহণযোগ্যতা ছিলো। আমরা কাছ থেকে দেখেছি, রাজনীতির কঠিন সময়ে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পরোয়া করতেন না।

আল্লামা নুরুল হুদা ফয়েজি রাহিমাহুল্লাহর খলিফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেকখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন আল্লামা নুরুল হুদা ফয়েজি রাহি.এর খলিফা ও সাহেবজাদা মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ-সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মুজাহিদ কমিটি, মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাওলানা মুজিবুর রহমান-খলিফা, পীর সাহেব চরমোনাই (র), মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা আব্দুস সাত্তার হামিদী সাহেব, মুফতি আবু ইউফ আল মাদানী,মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আ. রাজ্জাক, হাফেজ মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আলি আহমদ-পীর সাহেব চন্ডিবর্দি, মাওলানা, জামাল উদ্দিন, মাওলানা শামসুদদোহা তালুকদার,মাওলানা আমির হোসাইন, মুফতি কাউসার বাঙালি, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মাওলানা আনছার আহমদ, পীর সাহেব বাগিচাপুর, মুফতি নুরুল্লাহ আশরাফী, পীর সাহেব তালগাছিয়া, মুফতি বরকতুল্লাহ কাসেমী, পীর সাহেব পীরেরবাগ, মাওলানা এমদাদুল্লাহ ফাহাদ, মাওলানা আলাউদ্দীন প্রমূখ।

বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ

জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের অনুদানজামিয়া আশরাফিয়ায় (সাইনবোর্ড, নারায়ণগঞ্জ) সংঘটিত অগ...
11/11/2026

জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের অনুদান

জামিয়া আশরাফিয়ায় (সাইনবোর্ড, নারায়ণগঞ্জ) সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। একই সঙ্গে মাদরাসার পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

আজ (১১ নভেম্বর) দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতী মিজানুর রহমান সাঈদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, কেন্দ্রীয় নেতা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী ও মুফতী উমর ফারুক ইবরাহীমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ মাদরাসার সার্বিক পরিস্থিতি ও অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। তাঁরা মাদরাসার দায়িত্বশীল উস্তাদদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ এক লাখ টাকা অনুদান তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ বলেন, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতির ঈমান-আমল, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামিয়া আশরাফিয়ার মতো একটি দ্বীনি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও দ্বীনি দায়িত্ব। আমরা চাই, দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে মাদরাসাটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু হোক।

নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সংকটকালীন সময়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

এ সময় জামিয়া আশরাফিয়ার প্রিন্সিপাল সহ দায়িত্বশীল উস্তাদগণ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
কেএম শরীয়াতুল্লাহ
কেন্দ্রীয় সদস্য
ইসলামী আন্দোলন বাংলাদেশ

11/11/2026

আল্লামা নূরুল হুদা ফয়েজী রহি. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা সফল হোক।

NPB-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাNPB-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...
10/11/2026

NPB-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

NPB-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও মেয়রপ্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, নগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, মিডিয়া উপকমিটির সদস্য মুফতী মো. মাছউদুর রহমান, প্রভাষক শফিকুল ইসলাম, মুফতী আব্দুল আহাদ, ছাত্রনেতা খায়রুল আহসান মারজান, রাজন শিকদার, ছাত্রনেতা আনোয়ার হোসেন প্রমুখ।

সরকারের দুর্বলতা ও সরকার ও বিরোধীদলের রাজনৈতিক আস্কারায় পতিত শক্তিরা মাথাচাড়া দিচ্ছে-ইঞ্জিনিয়ার আশরাফুল আলমইসলামী আন্দোল...
10/11/2026

সরকারের দুর্বলতা ও সরকার ও বিরোধীদলের রাজনৈতিক আস্কারায় পতিত শক্তিরা মাথাচাড়া দিচ্ছে
-ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, গত কয়েকদিন ধরে পরাজিত ও পালাতক স্বৈরাচারী শক্তি নানাভাবে তাদের অস্তিত্ব জানান দিতে চাইছে। ককটেল নিক্ষেপ, বাসে আগুন দেয়ার মতো ঘটনা ঘটেছে। কোথাও কোথাও রাতের আধারে বা নির্জন এলাকায় সড়ক অবরোধের খবর পাওয়া যাচ্ছে। পতিত শক্তির এই আস্ফালনের পেছনে সরকারের দুর্বলতা ও স্থানীয় পর্যায়ে সরকার ও বিরোধীদলের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের ভূমিকা রয়েছে। দেশের বহুজায়গায় নিষিদ্ধ ঘোষিত দলের নেতা-কর্মীদের পুনর্বাসন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, দায় স্বীকার না করে, ক্ষমা প্রার্থনা না করে আওয়ামী লীগের রাজনীতি করার কোন সুযোগ নাই। দেশে কোন ধরণের অস্থিরতা তৈরি করা যাবে না। দেশকে আবারো অস্থিতিশীল করা যাবে না। তাই পতিত শক্তির বিরুদ্ধে করা মামলাগুলোর বিচার দ্রুত শেষ করতে হবে। সকল অপরাধীকে শাস্তির আওতায় আনতে হবে।

আজ ১০ অক্টোরব, মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এই দাবি করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, আইন-শৃংখলা বাহিনীর কার্যক্রম জনমনে প্রশ্ন তৈরি করছে। সরকারকে এই প্রশ্নের সমাধান করতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার শেখ মারুফ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সদস্য (ওলামা বিভাগ) মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, সদস্য (প্রচার ও মিডিয়া বিভাগ) কে এম শরীয়তুল্লাহ, সদস্য (অডিট বিভাগ) অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, সদস্য (সমাজকল্যাণ বিভাগ) আবুল মোকাররম মো: কামাল উদ্দীন।

বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
কেন্দ্রীয় সদস্য
ইসলামী আন্দোলন বাংলাদেশ

10/11/2026

সংস্কারে গড়িমসি ও বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন লক্ষ করা যাচ্ছে -পীর সাহেব চরমোনাই

সুপ্রিম কোর্টের নবীন আইনজীবীদের সংবর্ধনা ও সেমিনারসংস্কারে গড়িমসি ও বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন লক্ষ ক...
10/11/2026

সুপ্রিম কোর্টের নবীন আইনজীবীদের সংবর্ধনা ও সেমিনার

সংস্কারে গড়িমসি ও বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন লক্ষ করা যাচ্ছে -পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আইনের শাসনের নিশ্চিত করতে শরিয়াহর ন্যায়নীতি ও আদর্শ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্র ও সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা অপরিহার্য। শরিয়াহর মূল শিক্ষা হচ্ছে ন্যায়, ইনসাফ, মানবকল্যাণ ও অন্যায়ের প্রতিরোধ। শরীয়াহ-র অনুপস্থিতির কারণেই দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ইসলামী আইনজীবী পরিষদ আয়োজিত সুপ্রিম কোর্টের নবীন আইনজীবীদের সংবর্ধনা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ২০২৬ ব্যাচে নবতালিকাভুক্ত আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির জীবনে এক অনন্য ঘটনা। একরাশ প্রত্যাশা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিলো। তাদের প্রধান প্রত্যাশা ছিলো, স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করা। কিন্তু সংস্কারে গড়িমসি ও বিচারে স্থবিরতার কারণে পরাজিত শক্তির আস্ফালন লক্ষ করা যাচ্ছে।

সেমিনারে আইনের শাসন প্রতিষ্ঠা, শরিয়াহর ন্যায়নীতি, বিচারব্যবস্থার নিরপেক্ষতা এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন ইসলামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি মো. আতিয়ার রহমান।

শরিয়াহ আইন ও নীতির প্রয়োজনীয়তা তুলে ধরে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিষয়ে পীর সাহেব চরমোনাই বলেন, শরিয়াহ কেবল কিছু বিধিবিধানের সমষ্টি নয়; এর মৌলিক দর্শনের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের অধিকার সংরক্ষণ, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, সামাজিক সাম্য ও কল্যাণ। রাষ্ট্র ও সমাজ পরিচালনায় অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্য দূর করতে হলে নৈতিকতা ও ইনসাফকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, “আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে ধনী-গরিব, ক্ষমতাবান-সাধারণ—সবার জন্য ন্যায়বিচার সমানভাবে নিশ্চিত হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার ও মর্যাদা সুরক্ষিত থাকবে। শরিয়াহর মূল শিক্ষা হচ্ছে ন্যায়, ইনসাফ, মানবকল্যাণ ও জবাবদিহি। তাই সমাজে প্রকৃত শান্তি ও সাম্য প্রতিষ্ঠার জন্য শরিয়াহর ন্যায়নীতি ও আদর্শকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আতিয়ার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন, সৌদি আরবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান ওলিউল্লাহ।

ইসলামী আইনজীবী পরিষদের সেক্রেটারি এডভোকেট হানিফ মিয়ার সঞ্চালনায় আলোচকগণ তাদের আলোচনায় বলেন, এ সেমিনার আইনজীবী সমাজে ন্যায়বিচার, সাম্য, মানবিক মূল্যবোধ ও পেশাগত দায়িত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে আইনের শাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিষয়ে নতুন প্রজন্মের আইনজীবীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। আইন পেশায় নতুনভাবে যুক্ত হওয়া আইনজীবীদের জন্য এ আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবীন আইনজীবীরা যেন আইনের মর্যাদা সমুন্নত রেখে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাড. শেখ আব্দুল্লাহ নাসির, সদস্য সচিব অ্যাড. বায়েজীদ হোসাইনসহ নবীন-প্রবীন আইনজীবীগণ।

বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
কেন্দ্রীয় সদস্য
ইসলামী আন্দোলন বাংলাদেশ

10/11/2026

প্রচলিত আইন ও শরিয়া আইনের উপর সেমিনার এবং নবীন আইনজীবী সংবর্ধনা
স্থান: সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়াম
আয়োজনে ইসলামী আইনজীবী পরিষদ

Address

55/B, Noakhali Tower, Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Islami Andolan Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Islami Andolan Bangladesh:

Shortcuts

Share