Statistics and Informatics Division - Ministry of Planning

Call Directions Website Contact the organization

Statistics and Informatics Division - Ministry of Planning Accurate, reliable and timely statistical data is inevitable for national planning and policy making.

Statistics for Transparent Public Finance-An introductory meeting with the delegation of the European Union and the GOPA...
22/11/2026

Statistics for Transparent Public Finance-
An introductory meeting with the delegation of the European Union and the GOPA Pro TA Team on technical assistance for Public Finance Management reforms was held under the chairmanship of Mr. Md. Firoz Sarker, Secretary, Statistics and Informatics Division, Ministry of Planning.

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬ -এ প্রাপ্ত উপাত্ত বিষয়ক স্টেকহোল্ডার সেমিনার।পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব...
14/11/2026

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬ -এ প্রাপ্ত উপাত্ত বিষয়ক স্টেকহোল্ডার সেমিনার।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব বিজন কান্তি সরকার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার।

আজ ১৪ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত PEER REVIEW OF FORENSIC AUDIT REPORT ON GDP ESTIMATES এর খসড়া প্রতিবেদনের উপর প...
14/11/2026

আজ ১৪ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত PEER REVIEW OF FORENSIC AUDIT REPORT ON GDP ESTIMATES এর খসড়া প্রতিবেদনের উপর পর্যালোচনা সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং সেমিনারটিতে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব মো. ফিরোজ সরকার।

জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভা আগারগাঁওস্থ এনইসি সভাকক্ষ, পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ...
11/11/2026

জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভা আগারগাঁওস্থ এনইসি সভাকক্ষ, পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি।

আজ জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওস্থ পরিসংখ্যান ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্...
08/11/2026

আজ জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওস্থ পরিসংখ্যান ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকি।

এবারের জাতীয় পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য-
‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’

এ পরিপাদ্যকে সামনে রেখে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ অংশ নেন।

08/11/2026

জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ ডকুমেন্টারি।

৬ অক্টোবর ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়, জনাব আমির খসরু মা...
06/10/2026

৬ অক্টোবর ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (SID) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় অত্র বিভাগের সচিব জনাব মোঃ ফিরোজ সরকার (Firoz Sarker) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ SID ও BBS-এর চলমান কার্যক্রম, বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও চ্যালেঞ্জ সম্পর্কে মাননীয় মন্ত্রীকে অবহিত করেন।
মতবিনিময়কালে মন্ত্রী মহোদয় বিভিন্ন চলমান উদ্যোগের প্রশংসা করেন এবং পরিসংখ্যানের গুণগত মান, তথ্যের নির্ভরযোগ্যতা, সময়োপযোগী তথ্য সংগ্রহ ও আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী মহোদয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)-এ স্থাপিত National Operations Center (NOC) পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠ পর্যায়ে চলমান তথ্য সংগ্রহ কার্যক্রমের লাইভ মনিটরিং করেন এবং মাঠে কর্মরত তথ্য সংগ্রহকারীদের সাথে লাইভ ভিডিও কনভার্সেশানে অংশগ্রহণ করেন, সংগৃহীত তথ্য সরাসরি পর্যবেক্ষণ করেন ও তথ্য সংগ্রহের গুণগত মান নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৫’ প্রকল্পের আওতায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২...
23/09/2026

‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৫’ প্রকল্পের আওতায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’ এর মাঠপর্যায়ের তথ্যসংগ্রহের নিমিত্ত সুপারভাইজার/মাস্টার ট্রেইনার/সুপারভাইজিং কর্মকর্তাগণের ৩ (তিন) দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফিরোজ সরকার, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ আলম, অতিরিক্ত সচিব(উন্নয়ন), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ; ড. দিপংকর রায়, যুগ্মসচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করে জনাব মোঃ শামীমুল হক, মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মাস্টার ট্রেইনারগণ আগামী ২৭-২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগণকে প্রশিক্ষণ প্রদান করবেন, মাঠ পর্যায়ে জরিপের তথ্যসংগ্রহ কার্যক্রম আগামী ০১ থেকে ২৫ অক্টোবর ২০২৬, মোট ২৫ (পঁচিশ) দিনব্যাপী পরিচালিত হবে।

এই জরিপ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসংখ্যার আর্থ-সামাজিক অবস্থাসহ একটি ডাটাবেইজ প্রস্তুত করা হবে।

Address

Statistics Road
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Statistics and Informatics Division - Ministry of Planning posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Statistics and Informatics Division - Ministry of Planning:

Shortcuts

Share