Ministry of Labour and Employment

Website

Ministry of Labour and Employment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ministry of Labour and Employment, Government Organization, Bangladesh Secretariat, Dhaka.

Creation of safe working environment in factories and industries, development of industrial relations, elimination of child labour and improvement of the quality of life of the working people by creating employment opportunities.

01/11/2026

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ (বাসস) : সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেছেন, গার্মেন্টস শ্রমিক...

01/11/2026
গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ডের গেজেট প্রকাশিত।
01/11/2026

গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ডের গেজেট প্রকাশিত।

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৬ সদস্য বিশিষ্ট মজুরি বোর্ড ঘোষণা; শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীরঢাকা, ০১ নভেম...
01/11/2026

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৬ সদস্য বিশিষ্ট মজুরি বোর্ড ঘোষণা; শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

ঢাকা, ০১ নভেম্বর ২০২৬, রবিবার:
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন ৬ সদস্য বিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ধারা ১৩৮-এর বিধান মোতাবেক ৬ সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যক্ষ ড. মোসলেহ উদ্দিন আহমদ।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এম্প্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন অন্তর্ভূক্ত হয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের সদস্য হিসেবে এবিএম সামছুদ্দিন এবং সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাবুল আখতারকে মনোনীত করা হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, আজকের এই মজুরি বোর্ড গঠনের মাধ্যমে আমাদের শ্রমিক ভাইদের দীর্ঘদিনের মূল দাবি পূরণ হলো। আমি আশা করি, তারা রাজপথ ছেড়ে দ্রুত নিজ নিজ কল-কারখানায় কাজে যোগ দেবেন এবং উৎপাদনমুখী পরিবেশে অবদান রাখবেন।

নতুন নির্ধারিত নিম্নতম মজুরির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মজুরি বোর্ড ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। বোর্ডের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনভাবে পারস্পরিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে একটি উপযুক্ত মজুরি নির্ধারণ করবেন।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

নিন্মতম মজুরি বোর্ডের চেয়ারম্যানসহ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৬ সদস্য বিশিষ্ট মজুরি বোর্ড ঘোষণা করা হয়েছে; শ্রমিকদের কাজে...
01/11/2026

নিন্মতম মজুরি বোর্ডের চেয়ারম্যানসহ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৬ সদস্য বিশিষ্ট মজুরি বোর্ড ঘোষণা করা হয়েছে; শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

মজুরি বোর্ড গঠন আগামীকাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কোন কারণ নেই : শ্রমমন্ত্রীঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬: শ্রম ও কর্মসংস্থানম...
31/10/2026

মজুরি বোর্ড গঠন আগামীকাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কোন কারণ নেই : শ্রমমন্ত্রী

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬:
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রবিবার মজুরি বোর্ড গঠন করা হবে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।

আজ শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গতকাল শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দও শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আর কোনো বিরোধ থাকার কথা নয়।

তিনি বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে। তারা মালিকদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেবেন।

মন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠন ও বকেয়া বেতন পরিশোধের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় ভাঙচুর বা কারখানা বন্ধ রাখার প্রয়োজন নেই। এতে গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজ করলেও বাইরে থেকে কিছু লোক এসে শ্রমিকদের উত্তেজিত করছে। প্রকৃত শ্রমিক কারা এবং কারা আন্দোলনে অংশ নিচ্ছে, তা গণমাধ্যমকে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রতিমাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না। ফলে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে।

তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। তাই গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিজেএমইএ-র সহ সভাপতি মো. রেজওয়ান সেলিমসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

30/10/2026

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী রবিবার থেকে নিন্মতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ভিডিও: চ্যানেল ২৪

আগামী এক সপ্তাহের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীগাজীপুর, ...
28/10/2026

আগামী এক সপ্তাহের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গাজীপুর, ২৮ অক্টোবর ২০২৬:
আগামী এক সপ্তাহের মধ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। তিনি জানান, এই লক্ষ্যে ইতোমধ্যে মালিকপক্ষের প্রতিনিধির তালিকা পাওয়া গেছে। শ্রমিকপক্ষের প্রতিনিধি তালিকা পাওয়া মাত্রই প্রয়োজনীয় অন্যান্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে। তাই এটি নিয়ে আর আন্দোলন করার কোনো সুযোগ নেই।

আজ বুধবার গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত "শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন" বিষয়ক অংশীজনদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

শিল্পাঞ্চলে চলমান শ্রম অসন্তোষ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে মন্ত্রী বলেন, আমি মালিকপক্ষকে আহ্বান জানাই, যেসব কারখানায় এখনো শ্রমিকদের মজুরি পরিশোধ করা হয়নি, সেখানে দ্রুত তা পরিশোধ করুন। বিজিএমইএ ও বিকেএমইএ-র প্রতিনিধিদের বলছি যেভাবেই হোক মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।

অশান্ত পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য শান্ত পরিবেশকে অশান্ত করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। কোনো আলোচনায় না বসে তৃতীয় পক্ষ যদি দেশকে অশান্ত করার কিংবা অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চালায়, তবে সরকার, মালিকপক্ষ বা শ্রমিক প্রতিনিধি কেউ তা মেনে নেবে না। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সভায় শিল্পাঞ্চলের সার্বিক সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা রক্ষায় একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্যগণ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (গাজীপুর), বিজিএমইএ, বিকেএমইএ, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই সেলে যেকোনো সমস্যা জানানো হলে জেলা প্রশাসক আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধান করবেন বলে তিনি জানান। অযথা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি না করে এই সেলে তথ্য পাঠিয়ে সমস্যা নিরসনের জন্য সকলকে আহ্বান জানান তিনি।

এর আগে গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিল্পাঞ্চলের বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা, শ্রমিকদের সার্বিক অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়ার প্রসারে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ ফরহাদ সিদ্দিক এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম মন্ত্রীর সাথে জার্মান ভাইস মিনিস্টারের বৈঠকঢাকা, ২৭ অক্টোবর ২০...
27/10/2026

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম মন্ত্রীর সাথে জার্মান ভাইস মিনিস্টারের বৈঠক

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬:
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান ফেডারেল ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ভাইস মিনিস্টার ড. বার্বেল কফলার। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজসহ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার।

সৌজন্য সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সরকারের অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ আমাদের দুই দেশের সহযোগিতাকে আরও জোরদার করবে। জার্মানির সাথে বাংলাদেশের দীর্ঘ সহযোগিতামূলক সম্পর্কের আমি ভূয়সী প্রশংসা করছি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকদের শোভন কাজ, কল্যাণ ও উৎপাদনশীল কর্মসংস্থান নিশ্চিত করতে শতভাগ প্রতিশ্রুতবদ্ধ। শ্রমিকের ন্যায্য ও নিরাপদ কর্মপরিবেশ, শক্তিশালী সামাজিক সংলাপ, শ্রম অধিকার এবং শোভন কর্মসংস্থান ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি সরকারের প্রধান অগ্রাধিকার, যা নির্বাচনী ইশতেহারেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

সরকারের সাম্প্রতিক অগ্রগতি ও পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বাংলাদেশ শ্রম আইনের সংশোধনী পাস করা হয়েছে। বাংলাদেশ সম্প্রতি আইএলও কনভেনশন নম্বর ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসরণ করেছে এবং সামাজিক সংলাপ, বিরোধ নিষ্পত্তি ও শ্রম প্রশাসনকে শক্তিশালী করার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশ শ্রম বিধিমালা সংশোধনের মাধ্যমে সংশোধিত আইনের কার্যকর বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এর মাধ্যমে শ্রমিকদের সার্বিক উন্নতিসহ দায়িত্বশীল উদ্যোক্তা, উৎপাদনশীলতা ও টেকসই বিনিয়োগের জন্য একটি অত্যন্ত সহায়ক পরিবেশ তৈরি হবে।

এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (EIS) প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২২ সালের জুন থেকে বাংলাদেশ তৈরি পোশাক খাতে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম পাইলট আকারে পরিচালিত হচ্ছে। আইএলও কনভেনশন নম্বর ১২১-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই স্কিমের আওতায় কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত পঙ্গুত্ব বা মৃত্যুর ক্ষেত্রে শ্রমিক ও তাঁদের পরিবারকে মাসিক ক্ষতিপূরণ দেওয়া হয়। বর্তমানে এই পাইলট স্কিমটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং চামড়া ও জুতা খাতে সম্প্রসারিত করা হয়েছে। স্কিমটিকে জাতীয় রূপ দিতে বর্তমানে উপযুক্ত অর্থ ব্যবস্থাপনা পদ্ধতি নির্ধারণের কাজ চলছে। এ প্রক্রিয়ায় জার্মান সরকারের সহযোগিতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জার্মান ফেডারেল ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ভাইস মিনিস্টার ড. বার্বেল কফলার শ্রম আইন বাস্তবায়নে সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি একটি বড় অগ্রগতি। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে এটি প্রয়োগে আমরা বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবো।

ড. কফলার আরও বলেন, মর্যাদাপূর্ণ বা শোভন কাজ ছাড়া কোনো ব্যবসায় মডেল টেকসই হতে পারে না। জার্মানিতে পূর্বে কেবল স্বল্প মূল্যে কাপড় কেনাই প্রধান লক্ষ্য ছিলো, কিন্তু বর্তমানে ভোক্তারা কাপড় তৈরি করা শ্রমিকদের সুস্বাস্থ্য এবং ভালো কর্মপরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন ও চিন্তাভাবনা করে।

উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান, অতিরিক্ত সচিব আ স ম আশরাফুল ইসলাম, অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবীর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ ফরহাদ সিদ্দিক এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

Address

Bangladesh Secretariat
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Ministry of Labour and Employment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share