Directorate of Secondary and Higher Education - DSHE

Directorate of Secondary and Higher Education - DSHE Directorate of Secondary and Higher Education (DSHE), Ministry of Education, Bangladesh

এতদ্বারা সংশ্লিষ্ট সকল অংশীজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-কর্মচারী এবং সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে...
21/07/2026

এতদ্বারা সংশ্লিষ্ট সকল অংশীজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-কর্মচারী এবং সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র কেবিনেট বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জাল ও বানোয়াট চিঠি/রেফারেন্স প্রদর্শন করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

এরূপ চক্রের কোনো ধরনের প্রলোভন, ভুয়া চিঠি বা মৌখিক যোগাযোগের ভিত্তিতে আর্থিক লেনদেন কিংবা অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য দৃঢ়ভাবে সতর্ক করা হচ্ছে।

21/07/2026

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পরিচালক / জ্যেষ্ঠ্য কর্মকর্তার নাম বলে প্রতারক চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফোন করে প্রতিষ্ঠানের উপবৃত্তি ও মেধা বৃত্তি পোর্টালের পাসওয়ার্ড জানতে চাচ্ছে!
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহ অন্য কোন প্রতিষ্ঠান কখনই কারো পাসওয়ার্ড জানতে চায় না।
এধরণের প্রতাকর থেকে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের ছবি ও পরিচয় ব্যবহার করে এই মোবাইল নম্বর থেকে কল দেওয়া হচ্ছে। এ ব্যা...
15/07/2026

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের ছবি ও পরিচয় ব্যবহার করে এই মোবাইল নম্বর থেকে কল দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে সকলকে সতর্ক থাকা এবং কোনও রূপ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

12/07/2026
30/06/2026

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত "স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট, ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠান" এর উপর নির্মিত প্রামাণ্যচিত্র

Video Copyright © 2026 DSHE

"মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মাধ্যম...
29/06/2026

"মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘National Level Startup, Science Project and Innovation Idea Showcasing’ এবং ‘Tree Plantation Launching Program’-এর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

আজ সোমবার (২৯ জুন ২০২৬) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশের মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘National Level Startup, Science Project and Innovation Idea Showcasing’-এর অংশগ্রহণকারী দলসমূহের বিভিন্ন উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন এবং সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বিজ্ঞানভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী চিন্তাচর্চা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

27/06/2026

National Level Startup, Science Project, Innovation Idea Showcasing & Tree Plantation Launching Program

Address

16 Abdul Gani Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Directorate of Secondary and Higher Education - DSHE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share